• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শেষ পর্যন্ত সেই খোরশেদের বিরুদ্ধে মামলা নিলো ওসি !

Friday, 10 October 2025, 9:00 pm
শেষ পর্যন্ত সেই খোরশেদের বিরুদ্ধে মামলা নিলো ওসি !

Oplus_0

7
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক  :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়া, ভিডিও শেয়ার করা ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী সোহেল মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে সরকারি সফর আলী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি খোরশেদ আলমসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে আড়াইহাজার থানায় মামলাটি রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন।

এর আগে ভুক্তভোগী পরিবারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও রহস্যজনক কারণে ওসি সেটি মামলা হিসেবে গ্রহণ করেননি। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়।

মামলার বাদী আহত সোহেলের ভাই আ. মোমেন মিয়া জানান, গত ২ অক্টোবর রাত ৮টার দিকে উপজেলার শিবপুর গ্রামের রিপনের বাড়ির সামনে রাস্তার পাশে এ হামলার ঘটনা ঘটে।
তিনি অভিযোগ করেন, “মাদক ব্যবসা ও মাদক সেবন বন্ধ করার উদ্যোগ নেওয়ায় এবং মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষিপ্ত হয় ছাত্রদল নেতা খোরশেদ ও তার সহযোগীরা। পরে পরিকল্পিতভাবে পিস্তল, দা, লোহার রড ও লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালায় তারা। এতে আমার ভাই সোহেলের মুখে দা দিয়ে কোপ দিলে দুটি দাঁত ভেঙে যায়। মুখ ও হাতে গুরুতর জখম হয়। বৈদ্যুতিক শর্টে তার ডান হাত স্থায়ীভাবে অবশ হয়ে গেছে।”

বর্তমানে সোহেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার জানিয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন : হোসেনের ছেলে রোমান (২২), ফজলুল হকের ছেলে রিফাত (২২), মৃত হাছেনের ছেলে আলামিন (৩০), আবদুলের ছেলে আতিক (২০), মৃত চান্দুর ছেলে মজিবুর (৫০) ও মৃত জায়েদ আলীর ছেলে ফজলুল হক (৪৫)। এছাড়া অজ্ঞাত আরও ৭-৮ জনকেও আসামি করা হয়েছে।

ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “আদালতের নির্দেশে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Previous Post

রূপগঞ্জে তারাব পৌরসভার হেলথ প্রকল্প পরিদর্শনে এডিবি প্রতিনিধি দল

Next Post

হত্যার স্বীকারোক্তি : লাশ রেখে ইয়াবা সেবনের ভয়ঙ্কর বর্ণনা

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

Next Post
হত্যার স্বীকারোক্তি : লাশ রেখে ইয়াবা সেবনের ভয়ঙ্কর বর্ণনা

হত্যার স্বীকারোক্তি : লাশ রেখে ইয়াবা সেবনের ভয়ঙ্কর বর্ণনা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য