• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আর নারায়ণগঞ্জ ফেরা হবে না আবুল কালামের

ফার্মগেটে মেট্রোরেল পিলারের বিয়ারিং প্যাড পড়ে নিহত—পরিবারের একমাত্র ভরসা হারালেন দুই শিশু

Sunday, 26 October 2025, 6:49 pm
আর নারায়ণগঞ্জ ফেরা হবে না আবুল কালামের

Oplus_0

15
SHARES
49
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক

(ঢাকা,  নারায়ণগঞ্জ ও শরীয়তপুর)

ঢাকায় কাজের খাতিরে প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে রাজধানীতে আসতেন আবুল কালাম (৩৫)। আজ রোববার (২৬ অক্টোবর) সকালেও যেমনটি করেছিলেন, সেদিনও বের হয়েছিলেন নিয়মিত যাত্রায়। কিন্তু কে জানত, সেটিই হবে তাঁর জীবনের শেষ দিন।

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেল প্রকল্পের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেলে সেটির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান এই যুবক।

আবুল কালামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে। স্থানীয় জলিল চোকদার ও হনুফা বেগম দম্পতির চার ছেলে ও ছয় মেয়ের মধ্যে তিনি সবার ছোট। বাবা–মাকে কিশোর বয়সেই হারান তিনি। এরপর বড় ভাইবোনদের কাছে মানুষ হন। জীবনের শুরু থেকেই কঠোর পরিশ্রম আর সংগ্রাম ছিল তাঁর সঙ্গী।

সংসারের সচ্ছলতা ফেরাতে ২০১২ সালে মালয়েশিয়া যান আবুল কালাম। সেখানে কয়েক বছর কাজ করে ফিরে আসেন দেশে। পরে ২০১৮ সালে পাশের গ্রামের আইরিন আক্তারকে বিয়ে করেন। তাঁদের সংসারে রয়েছে ছয় বছরের এক ছেলে ও চার বছরের এক মেয়ে। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জ শহরের পাঠানটুলী এলাকায় ভাড়া থাকতেন তিনি। ঢাকার মতিঝিলের একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। প্রতিদিন সকালে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যেতেন কাজের জন্য।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়। সেটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল কালাম। পরে গণমাধ্যমে খবর দেখে তাঁর পরিবারের সদস্যরা জানতে পারেন মৃত্যুর খবরটি।

হঠাৎ মৃত্যুর খবরে শোকে স্তব্ধ ঈশ্বরকাঠি গ্রাম। বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, চার ভাইয়ের টিনের ঘরের একটি ঘর ছিল আবুল কালামের। ঘরটি এখন তালাবদ্ধ। বড় ভাই খোকন চোকদারের ঘরে বসে কান্নায় ভেঙে পড়েছেন বড় বোন সেলিনা বেগমসহ স্বজনেরা। শোকে মুহ্যমান গ্রামের মানুষ ও বন্ধুরাও ছুটে এসেছেন তাঁদের সান্ত্বনা দিতে।

আবুল কালামের শৈশবের বন্ধু রিহিনুজ্জামান বলেন, ‘এক মাস আগে যখন গ্রামে এসেছিল, তখনও হাসিখুশি ছিল। এমনভাবে চলে যাবে, তা ভাবতেই পারছি না।’

বড় বোন সেলিনা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ভাইটা ছোটবেলা থেকেই কষ্ট করেছে। বাবা–মা নেই, এখন দুই বাচ্চা রেখে সেও চলে গেল। কে দেখবে এখন ওর বাচ্চাগুলোকে? আল্লাহ, কেন এমন করলে আমাদের সঙ্গে?’

বড় ভাই খোকন চোকদার বলেন, ‘গত মাসে গ্রামের জমিজমার খোঁজ নিতে এসেছিল সে। কে জানত ওটাই তার শেষ আসা হবে! এখন সে ফিরবে প্রাণহীন দেহ হয়ে। আমাদের পরিবারের এ শোক আমরা কীভাবে সইব?’

গ্রামের মানুষের প্রশ্ন—প্রতিদিনের মতো কাজে যাওয়া একজন পরিশ্রমী মানুষের জীবন এভাবে ঝরে যাবে কেন? পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তাঁর স্ত্রী ও সন্তানরা।

স্থানীয়দের দাবি, এমন দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিহত আবুল কালামের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আইননানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আবুল কালাম এর মরদেহ নেয়া হবে শরীয়তপুর জেলার নিজ বাড়িতে।  সেখানেই দাফন করা হবে আবুল কালামের মরদেহ।

Previous Post

বিসিকে ডাইং কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণ, ছয় শ্রমিক দগ্ধ

Next Post

বিএনপি নেতার বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে বাদীর ওপর হামলার অভিযোগ

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
বিএনপি নেতার বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে বাদীর ওপর হামলার অভিযোগ

বিএনপি নেতার বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে বাদীর ওপর হামলার অভিযোগ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য