• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“মাশওয়ারায় চলতো মল্লিক ফুড, বনিবনা না হওয়ায় অভিযান !”

Thursday, 13 November 2025, 9:32 pm
“মাশওয়ারায় চলতো মল্লিক ফুড, বনিবনা না হওয়ায় অভিযান !”

Oplus_0

7
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি  : (১৩ নভেম্বর)

সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন ‘মল্লিক এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ’ নামের একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল কোমল পানীয় ও শিশু খাদ্য জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী ক্যানেলপাড় এলাকায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এর পূর্বে এই কারখানায় অভিযান চালিয়ে জরিমানা সহ ম্যানেজারকে কারাদণ্ড প্রদান করে আইনশৃঙ্খলা বাহিনী। অসংখ্যবার এই অবৈধ কারখানায় অভিযান চললেও বন্ধ হয়নি অনৈতিক কর্মকাণ্ড।  ভেজাল খাদ্য তৈরি করে শিশুদের চরমভাবে ক্ষতির মুখে সংযোজন করে দিচ্ছে এই কারখানাটি। আর এই কারখানাটি পরিচালনা করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা এবং সিদ্ধিরগঞ্জের কয়েকজন বিশেষ পেশার নামধারী নিয়মিত মাশওয়ারা (চাঁদা) নিতেন।

জব্দকৃত পণ্যের মধ্যে ছিল বোতলজাত ম্যাংগো জুস, এনার্জি ড্রিংক, লাচ্ছি, সাদা পানি ও আইস ললিসহ বিভিন্ন কোমল পানীয়। পরে বিপুল পরিমাণ এসব ভেজাল পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয় এবং গোডাউনটি সিলগালা করে ভবনের মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির কর্মচারী মান্নান (৩৯)-কে দণ্ডবিধির ১৮৬ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন বলেন, “নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী পরিচালিত অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি অবৈধভাবে এনার্জি ড্রিংক ও শিশুখাদ্য উৎপাদন করে আসছিল। তাদের কোনো আইনগত অনুমোদন নেই। তাই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। উপস্থিত মালিক বা কর্তৃপক্ষ কাউকে পাওয়া না যাওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে।”

অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন্নাহার, সিদ্ধিরগঞ্জ থানার এসআই জাকিরুল ইসলাম এবং জেলা পুলিশের এসআই রুহুল আমিন।

এর আগে বিএসটিআই, আদালত ও খাদ্য অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা একাধিকবার এই অবৈধ কারখানায় অভিযান চালিয়ে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছিল। তবুও প্রতিষ্ঠানটি বারবার একইভাবে ভেজাল পণ্য উৎপাদন করে আসছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক নির্ভরশীল সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু ব্যক্তি ও সিদ্ধিরগঞ্জের বিশেষ পেশার কয়েকজন নিয়মিত মাশওয়ারা (চাঁদা) নিয়ে কারখানাটিকে চালু রাখতে সহায়তা করছিল। সম্প্রতি তাদের মধ্যে কয়েকজন নারায়ণগঞ্জের প্রেস ক্লাবের নাম ব্যবহার করে চাঁদার পরিমাণ দ্বিগুণ করার দাবি জানায় এবং নানা হুমকি দেয়। এরই জেরে আজকের অভিযান পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Previous Post

নভেম্বরেই অনুমোদন হচ্ছে সাংবাদিক সুরক্ষা আইন

Next Post

বহিষ্কারের ১১ মাস : বিএনপিতে ফিরলো সিদ্ধিরগঞ্জের ইকবাল

Related Posts

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত
Lead 4

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত

Next Post
বহিষ্কারের ১১ মাস : বিএনপিতে ফিরলো সিদ্ধিরগঞ্জের ইকবাল

বহিষ্কারের ১১ মাস : বিএনপিতে ফিরলো সিদ্ধিরগঞ্জের ইকবাল

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য