• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ত্বকী হত্যার এক যুগ : তদন্তে গড়িমসি আর আদালতের ধমক

Friday, 28 November 2025, 12:53 pm
ত্বকী হত্যার এক যুগ : তদন্তে গড়িমসি আর আদালতের ধমক

Oplus_131072

7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক  :

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলা যেন এক দশক ধরে অদৃশ্য কোনো প্রভাবের কাছে বন্দি। আলোচিত এই হত্যাকাণ্ডের ১২ বছর পার হলেও অভিযোগপত্র এখনো আদালতে জমা হয়নি। দীর্ঘদিনের এই অযথা বিলম্বে ক্ষোভ প্রকাশ করেছে আদালতও। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন তদন্ত কর্মকর্তাকে অভিযোগপত্র দ্রুত দাখিলের কড়া নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ১৪ আগস্ট র‍্যাব–১১–এর অতিরিক্ত পুলিশ সুপার ও মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা দীপক চন্দ্র মজুমদারকে সরাসরি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে র‍্যাব–১১ অভিযোগপত্র দাখিলের জন্য সময় চেয়ে লিখিত আবেদন করে—যা ইতিমধ্যে এই মামলার তদন্ত গতি নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

১২ বছরের তদন্ত, কিন্তু অগ্রগতি শূন্য !

২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হওয়ার দু’দিন পর কুমুদিনী খালে ত্বকীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে এই মামলাটি আলোচনায় থাকলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। আইনজীবী প্রদীপ ঘোষের ভাষায়, “এত বছরেও অভিযোগপত্র না দেওয়া তদন্ত সংস্থার অস্বাভাবিক উদাসীনতা ও রহস্যজনক গড়িমসিরই প্রমাণ ।”

তিনি বলেন, বাদীপক্ষ বারবার জোর দাবি জানানোয় আদালত অবশেষে তদন্ত কর্মকর্তাকে কঠোরভাবে তাগিদ দিতে বাধ্য হয়েছে।

আসামিরা হাজির, তদন্তপত্রের কোনো হদিস নেই

আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী তায়েব উদ্দিন, মামুন মিয়া, ইয়ার মোহাম্মদ পারভেজ, রিফাত বিন ওসমান, শাফায়েত হোসেন, কাজল হাওলাদার ও গাড়িচালক জামশেদ চৌধুরী আদালতে হাজিরা দেন। আরও এক আসামি ইউসুফ হোসেন আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে।
কিন্তু তদন্ত সংস্থার পক্ষ থেকে অভিযোগপত্র কোথায়—সে প্রশ্নের উত্তর নেই।

তদন্ত সংস্থার গড়িমসিতে ক্ষুব্ধ পরিবার

ত্বকী হত্যার পর এত বছর পেরিয়ে গেলেও র‍্যাব–১১ তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে না পারায় প্রশ্ন উঠেছে তাদের সক্ষমতা, ইচ্ছাশক্তি ও নিরপেক্ষতা নিয়ে। পরিবারের অভিযোগ, তদন্তে ইচ্ছাকৃত অবহেলা ও সময়ক্ষেপণের মাধ্যমে আসামিদের সুবিধা করে দেওয়া হচ্ছে।

পরবর্তী তারিখ ধার্য ৭ জানুয়ারি

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান জানান, আদালত আগামী ৭ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ রেখেছেন এবং তদন্ত কর্মকর্তাকে দ্রুত অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন।

অদৃশ্য শক্তির আশ্রয়-প্রশ্রয় ?

ত্বকী হত্যা মামলার তদন্তের এই দীর্ঘসূত্রতা জনমনে প্রশ্ন তুলছে—তদন্ত সংস্থার হঠাৎ এই মন্দগতির পেছনে কি প্রভাবশালী কারও ছায়া আছে ? নাকি ১১ বছরেও সত্য উদঘাটনের সদিচ্ছাই অনুপস্থিত ?

নারায়ণগঞ্জের মানুষ অপেক্ষা করছে—ন্যায়বিচারের জন্য। ত্বকীর পরিবার অপেক্ষা করছে—অভিযুক্তদের আইনের মুখোমুখি দেখার জন্য। আর সময়ের সঙ্গে এই অপেক্ষা কেবল আরও বেদনার, আরও ক্ষোভের।

Previous Post

জাহাজ কেটে বিক্রি : অধরা ছাত্রদল নেতা শাহাদাত !

Next Post

নিবন্ধন ছাড়াই খাদ্য বানানো ?—র‍্যাব–১১ দেখাল বাস্তবতা, জরিমানা ১ লাখ !

Related Posts

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

Next Post
নিবন্ধন ছাড়াই খাদ্য বানানো ?—র‍্যাব–১১ দেখাল বাস্তবতা, জরিমানা ১ লাখ !

নিবন্ধন ছাড়াই খাদ্য বানানো ?—র‍্যাব–১১ দেখাল বাস্তবতা, জরিমানা ১ লাখ !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য