• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘মাল (টাকা) লাগবো, ওসি স্যার জানে, তাকেও দিতে হবে’

Tuesday, 2 December 2025, 11:26 pm
‘মাল (টাকা) লাগবো, ওসি স্যার জানে, তাকেও দিতে হবে’

Oplus_131072

17
SHARES
56
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক  :

বিদেশে ভিসা আবেদন, গ্রিনকার্ড–ওয়ার্ক পারমিট কিংবা পাসপোর্ট নবায়নের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে লাগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ। অথচ এই গুরুত্বপূর্ণ সেবাটিই বহুদিন ধরে ঘুষ–ঝামেলা ও হয়রানির গর্তে বন্দী। নিয়মিত অভিযোগ—নানা কাগজপত্রের অযৌক্তিক দাবি এবং প্রকাশ্যে ঘুষ চান কিছু অসাধু পুলিশ সদস্য। এবার সেই ঘুষবাণিজ্যের ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে সিদ্ধিরগঞ্জ থানায়।

১৫০০ টাকার সেবায় অতিরিক্ত ২ হাজার টাকার দাবি

সিদ্ধিরগঞ্জ থানার এএসআই সুলতান মাহমুদের বিরুদ্ধে অভিযোগ—নিয়মমাফিক ১৫০০ টাকার পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে অতিরিক্ত ২ হাজার টাকা দাবি ও আদায় করেছেন তিনি।

ভুক্তভোগী মাহমুদুল হাসান জানান, সকল কাগজপত্র জমা দেওয়ার পরও তাকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। পরে থানার বাইরে এনে সরাসরি টাকা দিতে বাধ্য করা হয়।

তার অভিযোগ—“কাগজে সমস্যা দেখিয়ে প্রথমে বলেন আমি এই এলাকার স্থায়ী লোক না, তাই ক্লিয়ারেন্স দেওয়া কঠিন হবে। তারপর নানান অজুহাতে বাব-মা-নানির এনআইডি, বিদ্যুৎ বিল পর্যন্ত এনে দিতে বলেন। আর থানার গেটে বের হওয়ার সময় সরাসরি বলেন— ‘সাথে মাল (টাকা) লাগবে।’”

মাহমুদুল আরও জানান, টাকা দেওয়ার পর এএসআই সুলতান মন্তব্য করেন—“এত লাগতো না, কম হলেও চলতো… ওসি স্যারও জানে, তাকেও দিতে হবে।”

কোনো নিয়মে টাকা লাগে না—নিজস্ব স্বীকারোক্তিতেই ধরা পড়ল অসামঞ্জস্য

পুলিশ সূত্রে জানা গেছে—পুলিশ ক্লিয়ারেন্সের জন্য স্থায়ী বা বর্তমান যে কোনো ঠিকানায় আবেদন করা যায়, এবং পাসপোর্টে ঠিকানা না থাকলে সহায়ক কাগজপত্রে আবেদন সম্পূর্ণ বৈধ। অর্থাৎ, ভুক্তভোগীর কাগজপত্র আটকে বসিয়ে রাখার বা অতিরিক্ত তথ্য দাবি করার কোনো সুযোগই নেই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এএসআই সুলতান মাহমুদ একদিকে দাবি করেন—
“পুলিশ ক্লিয়ারেন্সে টাকা লাগে না। কেউ খুশি হয়ে দিলে নেই।”

অপরদিকে টাকা গ্রহণ করা হয়েছে কি না—জানতে চাইলে বলেন—“আমার মনে পড়ছে না।”

এই অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য নিজেই তার বিরুদ্ধে সন্দেহ আরও জোরালো করেছে।

ওসি–এর অজানা থাকার দাবি—প্রশ্নের মুখে থানার জবাবদিহিতা

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম বলেন, “পুলিশ ক্লিয়ারেন্সে কোনো টাকা লাগে না। কেউ আমার নামে টাকা নিয়েছে—এটা জানতাম না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

প্রশ্ন উঠেছে—থানার ভেতর প্রকাশ্যে ঘুষ নেওয়া হলে ওসি কীভাবে “অবগত নন”?

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, এএসআই–এর কথায় ওসি–এর নামও ঘুষ–লেনদেনের অংশ হিসেবে উল্লেখ রয়েছে। বিষয়টি যাচাই না করে শুধু “জানতাম না—খতিয়ে দেখছি” বললে দায়িত্ব এড়ানোর চেষ্টাই স্পষ্ট হয়।

উর্ধ্বতন কর্মকর্তার প্রতিশ্রুতি—অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন—
“পুলিশ ক্লিয়ারেন্সে টাকা নেওয়ার নিয়ম নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”

একটি সেবা, অসহায় মানুষের দুঃস্বপ্ন

পুলিশ ক্লিয়ারেন্স এমন একটি সেবা যা সাধারণ মানুষের জীবন, বিদেশে কর্মসংস্থান, এবং ভবিষ্যৎ নির্ধারণ করে। অথচ সেই সেবাতেই ঘুষের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। আবেদনকারীকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা, অকারণ কাগজপত্র চাইতে থাকা, থানা থেকে বের করে এনে ঘুষ আদায় করা—এগুলো শুধু দুর্নীতি নয়, বরং সরকারি দায়িত্বের সরাসরি অপব্যবহার।

সিদ্ধিরগঞ্জ থানার এএসআই সুলতান মাহমুদের বিরুদ্ধে এ অভিযোগ একদিনের নয়—এটিই প্রমাণ করে যে, পুলিশ ক্লিয়ারেন্সকে কেন্দ্র করে একটি বদ্ধ দুর্নীতির চক্র বহুদিন ধরে সক্রিয়। এখন প্রশ্ন—এই চক্র ভেঙে সাধারণ মানুষ কবে স্বস্তিতে সরকারি সেবা পাবেন ?

Previous Post

‘বিড়াল–কবুতর’ নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল নাসির উদ্দীনের

Next Post

স্ত্রীর পরকীয়া : বাউল সুমন খলিফা হত্যায় আটক ৭

Related Posts

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা
Lead 1

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা

সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
Lead 1

সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

Next Post
স্ত্রীর পরকীয়া : বাউল সুমন খলিফা হত্যায় আটক ৭

স্ত্রীর পরকীয়া : বাউল সুমন খলিফা হত্যায় আটক ৭

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য