• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“৫৪ লাশের হাহাকার ঢাকতে ২ লাখ টাকার নাটক মঞ্চায়ন”

Sunday, 7 December 2025, 9:39 pm
“৫৪ লাশের হাহাকার ঢাকতে ২ লাখ টাকার নাটক মঞ্চায়ন”

Oplus_131072

7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক  :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহুল আলোচিত হাসেম ফুডস কারখানায় পরিবেশ অধিদপ্তরের আজ ৭ ডিসেম্বর রোববারের অভিযানে আবারও ক্ষোভের জন্ম দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিকে মাত্র ২ লাখ টাকা জরিমানা করে দায়সারা ব্যবস্থা নেওয়ায় প্রশ্নের ঝড় উঠেছে শিল্পাঞ্চলজুড়ে।

যে কারখানায় ২০২১ সালের ৮ জুলাই ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৪ কর্মী প্রাণ হারিয়েছিলেন, যে ঘটনায় অসংখ্য পরিবারে নেমে এসেছিল চরম শোক ও নিঃস্বতা—সেই ঘটনার বিচার আজও আলোর মুখ দেখেনি। তদন্ত, দায় নির্ধারণ, দৃষ্টান্তমূলক শাস্তি—কোনোটিই হয়নি। অথচ দীর্ঘ নীরবতার পর হঠাৎ পরিবেশ অধিদপ্তরের ‘সতর্কতা অভিযান’ এবং কর্পোরেট জায়ান্টের বিরুদ্ধে মাত্র ২ লাখ টাকার জরিমানা—এটিকে সাধারণ মানুষ প্রকাশ্যে ‘আইন ও ন্যায়বিচারের উপহাস’ বলে সমালোচনা করছেন।

স্থানীয়দের ক্ষোভ—
“যে আগুনে ৫৪ জন পুড়ে মারা গেল, সেই হত্যার বিচার কোথায় ? তখন কি কেউ আইনের কথা ভেবেছিল ? এখন হঠাৎ পরিবেশ অধিদপ্তরের অভিযান আর নগণ্য জরিমানা—এটা কি শাস্তি, নাকি জনগণের সঙ্গে রসিকতা ?”

সমালোচকরা মনে করছেন, হাসেম ফুডসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নিয়ম ভঙ্গ, নিরাপত্তাহীন কর্মপরিবেশ ও আইন অমান্যের অভিযোগ ছিল। বহু শ্রমিকের প্রাণ ঝরে যাওয়ার পরও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া—আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নির্লিপ্ততারই প্রমাণ। এখন আবার ক্ষুদ্র জরিমানা আর আনুষ্ঠানিক অভিযান—এ যেন প্রতিষ্ঠানটিকে আরও একবার দায়মুক্তির আড়াল দিতে চাওয়ারই ইঙ্গিত।

২০২১ সালের অগ্নিকাণ্ডের পর ভুলতা ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে প্রতিষ্ঠানের মালিক আবুল হাসেম, তাঁর চার ছেলে ও আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। কিন্তু অত্যন্ত প্রভাবশালী চক্রের তদ্বিরে—এমন অভিযোগ স্থানীয়দের—আবুল হাসেমসহ ছয়জন এখন জামিনে স্বাধীনভাবে চলাফেরা করছেন। বিচার প্রক্রিয়া কার্যত স্থবির।

রূপগঞ্জবাসীর ক্ষোভ স্পষ্ট :
“যারা মানুষের জীবনকে মূল্যই দেয় না, তাদের কাছে ২ লাখ টাকা জরিমানা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। এটি কোনো শাস্তি নয়—এটি জনগণের সঙ্গে সরাসরি প্রহসন অথবা ভিন্ন কোন নাটকের পূর্ব মঞ্চায়ন।”

রূপগঞ্জবাসীর একটাই দাবি—বিচার চাই, দায়ীদের জবাবদিহি চাই

নগণ্য জরিমানায় আইন দেখানোর ভান নয়। ৫৪ পরিবারের কান্নার রেশ এখনো কাটেনি।
সেই অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্মৃতি আজও রূপগঞ্জের বুক চিরে বয়ে যায়।

মানুষের প্রশ্ন একটাই—
“প্রাণহানি যেখানে, বিচার কোথায় ?”

Previous Post

সেনাবাহিনীর অভিযান : সন্ত্রাসী সোহাগ গ্রেপ্তার, উদ্ধার মাদক-অস্ত্র

Next Post

“ওসমান–ঘনিষ্ঠকে ধানের শীষ : বেগম জিয়ায় গুলি–ভুলে গেল বিএনপি ?”

Related Posts

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

Next Post
“ওসমান–ঘনিষ্ঠকে ধানের শীষ : বেগম জিয়ায় গুলি–ভুলে গেল বিএনপি ?”

“ওসমান–ঘনিষ্ঠকে ধানের শীষ : বেগম জিয়ায় গুলি–ভুলে গেল বিএনপি ?”

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য