• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

খানপুরে কনটেইনার টার্মিনাল নির্মাণে ১৮৪ কোটি অনুমোদন

Tuesday, 30 December 2025, 9:36 pm
খানপুরে কনটেইনার টার্মিনাল নির্মাণে ১৮৪ কোটি অনুমোদন

Oplus_131072

6
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক  :

নারায়ণগঞ্জ শহরের খানপুরে একটি আধুনিক অভ্যন্তরীণ কনটেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১৮৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৮০৯ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নৌপথভিত্তিক পণ্য পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ‘নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় পূর্ত কাজ-৩ বাস্তবায়নের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। এতে ৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যার মধ্যে ৫টি প্রতিষ্ঠানকে কারিগরিভাবে রেসপনসিভ হিসেবে বিবেচনা করা হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ঢাকার ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডকে কার্যাদেশ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

নির্ধারিত অর্থমূল্য ১৮৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৮০৯ টাকা।

উল্লেখ্য, প্রকল্পটির প্রথম সংশোধিত প্রস্তাব চলতি বছরের ১৮ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে অনুমোদন পায়। প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

প্রকল্পের আওতায় সিমেন্ট, সার, খাদ্যশস্যসহ বিভিন্ন শুকনা বাল্ক পণ্য সংরক্ষণের জন্য আধুনিক গুদাম ও ক্যানোপিসহ সিএফএস শেড নির্মাণ করা হবে। পাশাপাশি ৬ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণ, অভ্যন্তরীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা স্থাপন, ভূগর্ভস্থ প্রধান বিদ্যুৎ লাইন স্থাপনসহ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

এছাড়া প্রকল্প এলাকায় হাই মাস্ট টাওয়ার, সীমানা প্রাচীর ও নিরাপত্তা আলোকায়ন ব্যবস্থা, সৌর বিদ্যুৎ ব্যবস্থা, লাইটনিং অ্যারেস্টার, আধুনিক সিসিটিভি ব্যবস্থা, সমন্বিত ভবন ব্যবস্থাপনা সিস্টেম (বিএমএস), আসবাবপত্র সরবরাহ এবং রিচ ফর্কলিফট ট্রাকসহ সমগ্র টার্মিনাল এলাকার পূর্ণাঙ্গ বিদ্যুতায়ন ব্যবস্থা স্থাপন করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জসহ আশপাশের শিল্পাঞ্চলের পণ্য পরিবহন ও সংরক্ষণ আরও সহজ ও ব্যয় সাশ্রয়ী হবে। একই সঙ্গে নৌপথের ওপর চাপ কমবে এবং দেশের সামগ্রিক লজিস্টিক ও বাণিজ্যিক সক্ষমতা জোরদার হবে।

Previous Post

বিএনপি থেকে নারায়ণগঞ্জের গিয়াস উদ্দিন ও শাহ আলম বহিষ্কার

Next Post

বিদায় বেগম জিয়া

Related Posts

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
বিদায় বেগম জিয়া

বিদায় বেগম জিয়া

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
  • দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য