• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বিচারের মঞ্চে দলীয় তাণ্ডব : নারায়ণগঞ্জ আদালতে ছাত্রদল বিতর্কে

Wednesday, 14 January 2026, 9:54 pm
বিচারের মঞ্চে দলীয় তাণ্ডব : নারায়ণগঞ্জ আদালতে ছাত্রদল বিতর্কে

Oplus_131072

4
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

আদালত প্রতিবেদক :

নারায়ণগঞ্জ আদালতপাড়া যেন পরিণত হলো দলীয় তকমা লাগিয়ে বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপের আরেকটি মঞ্চে।

একটি যৌতুক মামলায় হাজিরা দিতে আসা এক যুবককে ‘নিষিদ্ধ ছাত্রলীগ নেতা’ আখ্যা দিয়ে আটক ও হেনস্তার চেষ্টাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আদালত চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সজিব নামের ওই যুবক নারায়ণগঞ্জ আদালতে নিয়মিত হাজিরা দিতে এলে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান তাকে ছাত্রলীগ নেতা দাবি করে আটক করার চেষ্টা করেন।

মুহূর্তেই আদালতপাড়ায় জড়ো হন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে সজিবকে জোর করে ছাড়িয়ে নেন। এতে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক একপর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেয়।

ঘটনার পেছনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট রাজিব মণ্ডল বলেন, সজিব এক লাখ টাকা কাবিনে সানু আক্তার শান্তা নামে এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর তিনি জানতে পারেন, ওই নারীর আগে আরও চারটি বিয়ে ছিল। এ নিয়ে দাম্পত্য কলহের জেরে সানু আক্তার শান্তা ঢাকার আদালতে চারটি এবং নারায়ণগঞ্জে একটি যৌতুক মামলা দায়ের করেন।

তার ভাষ্য অনুযায়ী, ওই মামলায় হাজিরা শেষে আদালতের এজলাসের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পরিকল্পিতভাবে মব তৈরি করে সজিবকে মারধর ও টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

পরে প্রকৃত ঘটনা জানাজানি হলে ছাত্রদল নেতার কাছে এর যৌক্তিকতা জানতে চাওয়া হয়। তিনি ভুল স্বীকার করে ক্ষমা চাইলে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয় এবং সজিবকে আইনগত পথে এগোনোর পরামর্শ দেওয়া হয়।

তবে ছাত্রদল নেতা মেহেদী হাসান ফারহান অভিযোগ অস্বীকার করে বলেন, “সে ছাত্রলীগ করত—এর যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিতে গেলে বিএনপিপন্থী আইনজীবীরা বাধা দেন। উল্টো আমাকে হেনস্তা ও মারধরের চেষ্টা করা হয়। পরিচয় দেওয়ার পর তারা আমাকে ছেড়ে দেন।”

এই ঘটনার পর প্রশ্ন উঠেছে—আদালতপাড়া কি এখনো আইন ও ন্যায়ের জায়গা, নাকি দলীয় তকমা লাগিয়ে ব্যক্তিগত বিরোধ মেটানোর ক্ষেত্র ?

যৌতুক মামলার মতো স্পর্শকাতর ইস্যুকে সামনে রেখে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে মব সৃষ্টির চেষ্টা ছাত্ররাজনীতিকে নতুন করে বিতর্কের কেন্দ্রে ঠেলে দিয়েছে।

বিশেষ করে ছাত্রদলের মতো একটি সংগঠনের নেতার বিরুদ্ধে আদালতপাড়ায় উত্তেজনা ও হেনস্তার অভিযোগ সংগঠনটির ভাবমূর্তিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

আইনশৃঙ্খলা ও বিচারপ্রক্রিয়ার পবিত্রতা রক্ষায় আদালতপাড়ায় দলীয় শক্তি প্রদর্শন বন্ধ না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ভয়াবহ রূপ নিতে পারে—এমন আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে নারায়ণগঞ্জ

Previous Post

মাদক আধিপত্যের রায়হান হত্যায় গ্রেপ্তার ৪, একজনের স্বীকারোক্তি

Next Post

রাজপথে ভোট, পেছনে চাপাতি

Related Posts

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
রাজপথে ভোট, পেছনে চাপাতি

রাজপথে ভোট, পেছনে চাপাতি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
  • দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য