• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

প্রতিবন্ধী অটোরিকশাচালক হত্যা, দ্রুত গ্রেপ্তার ৫

প্রতিবন্ধকতাকে জয় করে জীবিকার সন্ধানে বেরিয়েছিলেন সোহেল, ফিরলেন লাশ হয়ে

Saturday, 24 January 2026, 2:33 pm
প্রতিবন্ধী অটোরিকশাচালক হত্যা, দ্রুত গ্রেপ্তার ৫

Oplus_131072

6
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ

শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই জীবনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন অটোরিকশাচালক সোহেল (৪১)।

সংসারের একমাত্র ভরসা হয়ে প্রতিদিনের মতো সেদিনও অটোরিকশা নিয়ে বেরিয়েছিলেন জীবিকার সন্ধানে। কিন্তু আর ফেরা হলো না তার। নিষ্ঠুরভাবে তাকে হত্যা করে ছিনিয়ে নেওয়া হলো তার একমাত্র সম্বল—অটোরিকশাটি।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সংঘটিত এই হৃদয়বিদারক হত্যাকাণ্ডে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ জেলা শাখা।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ সুজন মিয়া (৩৩), মোঃ শফিকুল ইসলাম হীরা (৩৯), মোঃ দুলাল মিয়া (৪৫), মোঃ রহিম মিয়া (৫৫) ও মোঃ আবুল কাশেম (৪০)।

পিবিআই জানায়, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে যাত্রীবেশে সোহেলের অটোরিকশায় ওঠে সুজন ও হীরা।

পথিমধ্যে কোমল পানীয় ‘স্পিড’-এর সঙ্গে কাশির সিরাপ মিশিয়ে সোহেলকে পান করানো হয়। অচেতন হয়ে পড়লে তার হাত-পা ও মুখ কস্টেপ দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর সড়কের পাশে তার নিথর দেহ ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ঘাতকরা।

নিহত সোহেল সোনারগাঁও থানার সাদিপুর ইউনিয়নের নয়াপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং হাবিবুর রহমানের ছেলে।

পরিবার জানায়, গত ১৯ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে তিনি প্রতিদিনের মতো অটোরিকশা চালাতে বের হন। রাত গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় তারা।

পরদিন ২০ জানুয়ারি সকালে লোকমারফত খবর আসে— জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের তিলাবু–মুছারচর সড়কের পাশে একটি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে পরিবারের সদস্যরা সোহেলের মরদেহ শনাক্ত করেন। মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।

এ ঘটনায় নিহতের ভাই মহসিন মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরবর্তীতে নারায়ণগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন মিয়া ও শফিকুল ইসলাম হীরা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যে অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত দুলাল মিয়া, রহিম মিয়া ও আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়।

নিহত সোহেলের পরিবার এ নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। একজন শারীরিক প্রতিবন্ধী মানুষের জীবন কেড়ে নেওয়ার এই ঘটনা সমাজকে নতুন করে নাড়া দিয়েছে—নিরাপত্তা, মানবতা ও ন্যায়বিচার নিয়ে প্রশ্ন তুলেছে।

Previous Post

নারায়ণগঞ্জকে বিশেষ গুরুত্ব দিয়ে তারেক রহমানের টানা কর্মসূচি

Next Post

ভিডিওতেই ফাঁস অস্ত্রের গল্প, ডন বজলুসহ র‍্যাবের হাতে ৪

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
ভিডিওতেই ফাঁস অস্ত্রের গল্প, ডন বজলুসহ র‍্যাবের হাতে ৪

ভিডিওতেই ফাঁস অস্ত্রের গল্প, ডন বজলুসহ র‍্যাবের হাতে ৪

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য