• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ভোটের মাঠে আতঙ্ক—রূপগঞ্জে মোঘল ‘সাম্রাজ্য’ ফের সক্রিয়

নারায়ণগঞ্জ-১ আসনে নির্বাচন বানচালের শঙ্কা রূপগঞ্জের আলোচিত সন্ত্রাসী মোঘলের বিরুদ্ধে নাশকতার অভিযোগ, গ্রেপ্তারের দাবি

Sunday, 1 February 2026, 1:27 am
ভোটের মাঠে আতঙ্ক—রূপগঞ্জে মোঘল ‘সাম্রাজ্য’ ফের সক্রিয়

Oplus_131072

6
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে ঘিরে নারায়ণগঞ্জ-১ আসনে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, রূপগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা তারিকুল ইসলাম মোঘল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের প্রস্তুতি নিচ্ছেন।

এক সময়ের একেবারে নিঃস্ব তরিকুল ইসলাম মোগলের পিতা ছিলেন একটি মিলের সামান্য কর্মচারী। বসবাস করতেন সরকারি খাস জমিতে। নুন আনতে পান্তা ফুরানো এ পরিবারটি আওয়ামী লীগের সরকারের শাসনামলে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন ভূমিদস্যুতা, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র ব্যবসা, মাদকের বিশাল পাইকারি চালান আমদানিসহ সকল ধরনের অপরাধ করে।

এ লক্ষ্যে তিনি আওয়ামী লীগ আমলে নিজ হাতে গড়ে তোলা সশস্ত্র ক্যাডার বাহিনীকে আবার সক্রিয় করেছেন বলে অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, প্রায় আড়াই শতাধিক প্রশিক্ষিত সশস্ত্র ক্যাডার নিয়ে গঠিত এই বাহিনী অতীতে রাজনৈতিক দমন-পীড়নের পাশাপাশি জমি দখল, চাঁদাবাজি, জুয়া, ক্যাসিনো, মাদক ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। বর্তমানে তাদের আবার সংগঠিত করে নাশকতা সৃষ্টির পরিকল্পনা চলছে বলে অভিযোগ স্থানীয়দের।

পলাতক নেতাদের নির্দেশে মাঠ গরমের ছক ?

স্থানীয় ও গোয়েন্দা সূত্রের দাবি, সম্প্রতি দেশে ফেরার পর মোঘল ঢাকায় আত্মগোপনে থেকে আওয়ামী লীগের পলাতক শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

তাদের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ-১ আসনে নির্বাচন বানচাল, সহিংসতা সৃষ্টি এবং প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শনের পরিকল্পনা করা হচ্ছে।

একাধিক সূত্র আরও জানায়, রাজধানীর অপরাধ জগতের কিছু অংশের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে এবং রাজনৈতিক হত্যাকাণ্ডে অর্থ ও পরিকল্পনার যোগানদাতা হিসেবেও তার নাম উঠে আসছে।

রাজনৈতিক হত্যায় সম্পৃক্ততার অভিযোগ
গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, ঢাকার মিরপুরে দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় মোঘলের যোগসাজশের তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের পরিকল্পনা ও অর্থায়নের পেছনেও তার ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়াও শহীদ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্ত মিরপুরের কাউন্সিলর বাপ্পীর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য মিলেছে।

অভিযোগ রয়েছে, একসময় যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত এই দুজন মিলে রূপগঞ্জ ও মিরপুরের অপরাধ জগত নিয়ন্ত্রণ করতেন এবং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন।

বিএনপির একটি অংশের সঙ্গে আঁতাতের অভিযোগ

সূত্রমতে, রাজনৈতিক পটপরিবর্তনের পর বিদেশে পালিয়ে গেলেও কয়েক মাস আগে দেশে ফিরে আসেন মোঘল। এরপর বিএনপির একটি অংশের সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনরায় সংগঠিত করেন তিনি। ওই নেটওয়ার্ক ব্যবহার করেই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে স্থানীয়দের অভিযোগ।

বিদেশে সম্পদ, ক্যাসিনো ও অর্থ পাচারের তথ্য
অনুসন্ধানে জানা গেছে, মোঘলের রয়েছে দুবাইয়ে ১০ বছরের গোল্ডেন ভিসা এবং থাইল্যান্ডে দীর্ঘমেয়াদি মাল্টিপল ভিসা। বিপদ আঁচ করলে দ্রুত দেশ ছাড়ার সক্ষমতাও তার রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত দুবাই, নেপাল, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় ক্যাসিনো খেলতে যান।

একটি সূত্রের দাবি, গত দেড় বছরে ক্যাসিনোতে প্রায় ৩০০ কোটি টাকা হারিয়েছেন মোঘল, যা রূপগঞ্জ এলাকায় জোর-জুলুম, জমি দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে আদায় করা হয়েছে। হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাঠানোর অভিযোগও রয়েছে।

পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত দেড় বছরে মোঘল অন্তত ১৭ বার দেশের বাইরে গেছেন। তার নামে একাধিক পাসপোর্ট রয়েছে এবং ইমিগ্রেশন রেকর্ডে অতীতে তার বিদেশ যাতায়াতের বিস্তৃত তথ্য পাওয়া গেছে।

মামলা ও গ্রেপ্তারের দাবি

রূপগঞ্জ থানা ও আদালত সূত্রে জানা যায়, প্রতারণা, হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার কিছু তদন্তাধীন। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় একটি “ভয়ের সাম্রাজ্য” কায়েম করে রেখেছেন।

স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন রাজনৈতিক মহল মনে করছে, আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে এখনই তারিকুল ইসলাম মোঘলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় নারায়ণগঞ্জ-১ আসনে যেকোনো সময় বড় ধরনের সহিংস ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আশ্বাস মিললেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে জনমনে উদ্বেগ দিন দিন বাড়ছেই।

Previous Post

শিক্ষাঙ্গনেই ভোটের অর্থনৈতিক মহড়া ? ফতুল্লায় কাশেমীর জরিমানা

Next Post

নির্বাচনের আড়ালে রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী মোঘলের গুপ্তহত্যার নীলনকশা

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
নির্বাচনের আড়ালে রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী মোঘলের গুপ্তহত্যার নীলনকশা

নির্বাচনের আড়ালে রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী মোঘলের গুপ্তহত্যার নীলনকশা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য