• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সরকারী বিদ্যালয়ের শিক্ষকদের চুক্তি ভিত্তিক কোচিং ও ভর্তি বাণিজ্য চলছেই !

Thursday, 28 November 2019, 8:33 pm
সরকারী বিদ্যালয়ের শিক্ষকদের চুক্তি ভিত্তিক কোচিং ও ভর্তি বাণিজ্য চলছেই !
21
SHARES
67
VIEWS
Share on FacebookShare on Twitter

আইন আছে আইনের মতো ! অসাধু শিক্ষক শিক্ষিকারা চালাচ্ছে কোচিং ও ভর্তি বাণিজ্য । ডিসি ও এসপিসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা যখন রয়েছে হাতের মুঠোয় তখন আর এই অপরাধীদের ঠেকায় কে ? প্রতি বছরের ন্যায় এবারো সুজিত কুমার বিশ্বাস, ফারুক আহেমেদ, শফিকুল ইসলাম ভূইয়া, মাহবুবুর রহমান, মোরশেদ, শওকত আলী,  হাবিব সহ আরো কয়েকজন শিক্ষক সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে চুক্তি করে কোচিং ও ভর্তি বাণিজ্য শুরু করেছে । যার কোন খোজও রাখেন না জেলা প্রশাসনের কর্মকর্তারা !

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

চুক্তি ভিত্তিক কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের কয়েকজন অসাধু শিক্ষক। ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি করতে নারায়ণগঞ্জের হাজার হাজার অভিভাবকগণ মেধা তলিকার ভিত্তিতে পরীক্ষায় অংশ গ্রহণ করার পর সরকারী এই বিদ্যালয়ে ভর্তির সুযোগ মিললেও অধিকাংশ ক্ষেত্রেই সরকারী চাকুরীজীবী শিক্ষক শিক্ষিকারা নানা অসাধু পথ অবলম্বন করে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে বছরের পর বছর জুড়ে।

এমন কোচিং বাণিজের বিষয়ে প্রশ্ন করা হলে সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শওকত আলী অকপটেই স্বীকার করেন তার স্ত্রী এই কোচিং বাণিজ্য করেন । একটি পত্রিকায় এ সংক্রন্ত সংবাদ প্রকাশের পর আগামীকাল ভিন্ন একটি পত্রিকার নাম উল্লেখ করে শওকত আলী আরো বলেন আমি প্রতিবাদ দিয়েছি কাল শুক্রবার ওই (…….) পত্রিকা দেইখেন।

অনুসন্ধ্যান চালিয়ে আরো জানা যায়, সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুজিত কুমার বিশ্বস, শফিকুল ইসলাম ভূইয়া, ফারুক আহমেদ, মাহবুবুর রহমান, মোরশেদ আলীসহ আরো কয়েকজন শিক্ষক ও শিক্ষিকাগণ বীরদর্পে কোন ধরণের ভ্রুক্ষেপ না করে মোটা অংকের টাকার বিনিময়ে চালিয়ে যাচ্ছে কোচিং বাণিজ্য । উল্লেখিত অসাধু শিক্ষকদের  কোচিং সেন্টারে ভর্তির পর কয়েক দফা নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে এই শিক্ষকদের বিরুদ্ধে ।

নাম প্রকাশ না করার অনুরোধ করে নারায়ণগঞ্জ সরকারী উচচ বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক /শিক্ষিকা ও অভিভাবকেদের সাথে আলোচনা করলে তারা অকপটেই স্বীকার করেন কি ভাবে এই চিহ্নিত শিক্ষক নামের অপরাধীরা টাকার বিনিময়ে নৈতিকতা ঝেড়ে ফেলে অসাধু পন্থায় শিক্ষার নামে অপরাধ চালিয়ে যাচ্ছে । কোন কোন শিক্ষক – শিক্ষিকারা  তাদের পরিবারের অন্য সদস্যদের ব্যবহার করে এমন অনৈতিক কর্মকান্ড বছরের পর বছর যাবৎ চালিয়ে যাচ্ছে ।

প্রকাশ্যেই ফান্ডামেন্টাল নামক কোচিং সেন্টার চালিয়ে যাচ্ছে শিক্ষক সুজিত কুমার বিশ্বাস ও শফিকুল ইসলাম ভূইয়া । শহরেরে আমলাপাড়া প্রেসিডেন্ট রোডে এই কোচিং সেন্টার পরিচালনা করলেও সুজিত ও শফিকুলের কোচিং সেন্টারে আজো কেউ অভিযান চালায় নাই । একই সাথে কোচিং করার পরও কোন শিক্ষার্থী ভর্তি হতে না পারলে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকায় ভর্তির চুক্তি করে এই সুজিত বিশ্বাস । এমন টাকার বিনিময়ে ভর্তির কয়েকটি রেকর্ড পাওয়া গেছে অভিভাবকদের কাছ থেকে ।

নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক বলেন, সজিত খুব বড় গলায় ই বলেন সকল কোচিং সেন্টার বন্ধ হলেও আমার ফান্ডামেন্টাল কোন দিনই বন্ধ হবে না । কারণ আমার হাতের মুঠোয় আছে ডিসি ও এসপির মতো বড় বড় কর্মকর্তারা ।

কোচিং সেন্টার পরিচালনার বিষয়ে শিক্ষক সুজিত কুমার বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রতিবেদকের পরিচয় জানতে না চেয়েই শিক্ষার্থীর অভিভাবক মনে করে বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, শুক্রবার বিকেলে ফান্ডামেন্টাল কোচিং সেন্টারের পাশে এসে ফোন দিলেই আমাকে পাবেন ।  ফান্ডামেন্টালের কোচিং আলাদা আর সিক্সের ভর্তির কোচিং আলাদা । ফান্ডামেন্টালের পাশেই আরেক ভবনে এই কোচিং চালানো হচ্ছে বলে জানান শিক্ষক সুজিত কুমার বিশ্বাস । একই সাথে সুজিত কুমার বিশ্বসের নানা প্রতারনার বিশাল ফিরিস্তিও পাওয়া গেছে নানা মাধ্যমে থেকে ।

( এমন কোচিং বাণিজ্যের আরো চাঞ্চল্যকর তথ্য আসছে আগামীতে )

Previous Post

আপনার জান মাল আমাদের কাছে সুরক্ষিত থাকবে : আইজিপি

Next Post

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম রায়ে ওসির শাস্তি

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম রায়ে ওসির শাস্তি

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম রায়ে ওসির শাস্তি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য