• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘আইন ভঙ্গকারী কাউকে ছাড় দেওয়া হবে না’

নারায়ণগঞ্জে নির্বাচন কমিশনার

Friday, 5 November 2021, 5:48 pm
‘আইন ভঙ্গকারী কাউকে ছাড় দেওয়া হবে না’
5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী অথবা নির্বাচন কমিশনের কর্মকর্তা যে-ই আইন ভঙ্গ করুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, তিনি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ দেখতে চান। যে এই পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, তাকে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইউপি নির্বাচন, ২০২১ উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম এসব কথা বলেন। জেলায় ১১ নভেম্বর সদর, বন্দর ও রূপগঞ্জ উপজেলার ১১টি ইউপিতে ভোট গ্রহণ হবে।

নির্বাচন কমিশনার বলেন, ‘নরসিংদীতে নির্বাচনকে ঘিরে চারজনের প্রাণ গেছে। যদি নারায়ণগঞ্জে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আমার চেয়ে কঠোর আর কেউ হবে না। নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে যেন কোনো মায়ের বুক খালি না হয়। আমি নির্বাচনসংশ্লিষ্ট সবার কাছে এ ওয়াদা চাই।’ তিনি আরও বলেন, অবাধ–সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি, র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও এলাকাগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার ছয়টি ইউপির চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা।

এমন বৈঠকসহ নির্বাচন ঘিরে নানা দিক তুলে ধরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে একাধিক নিজস্ব বৈঠক শেষে শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ।

Previous Post

পরিবহণ ধর্মঘটে নারায়ণগঞ্জের পথে পথে ভোগান্তি

Next Post

ফতুল্লায় ভাগাড় না থাকায় বর্জ্য ফেলা হচ্ছে ডিএনডি খালে

Related Posts

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

Next Post
ফতুল্লায় ভাগাড় না থাকায় বর্জ্য ফেলা হচ্ছে ডিএনডি খালে

ফতুল্লায় ভাগাড় না থাকায় বর্জ্য ফেলা হচ্ছে ডিএনডি খালে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য