• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এক রনি’তেই কুপোকাত ছাত্রদল

Wednesday, 13 January 2021, 1:15 am
এক রনি’তেই কুপোকাত ছাত্রদল
13
SHARES
42
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির বিরুদ্ধে ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ক্ষোভ যেন থামছেই না। তারা কয়েকদিন পরপরই মশিউর রহমান রনির কুশপুত্তলিকা দাহ করা সহ নানা আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন। সেই সাথে মশিউর রহমান রনিও কয়েকদিন পরপর বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের জন্ম দিয়ে আসছেন। আর এই এক রনির কারণেই যেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সকল অর্জন ডুবতে বসছে। অতীতে কোনো ছাত্রদল নেতার ক্ষেত্রে এমন বিতর্ক পরিলক্ষিত হয়নি। সকলেই বেশ আস্থা অর্জন ও সম্মানের সাথে কাজ করে গেছেন।

জানা যায়, গত ১ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ৮ ইউনিট কমিটি ঘোষণা করা হয়। এই ৮টি ইউনিট হলো- ফতুল্লা থানা, সরকারি মুড়াপাড়া কলেজ, সোনারগাঁ ডিগ্রি কলেজ, তারাব পৌরসভা, কাঞ্চন পৌরসভা, আড়াইহাজার পৌরসভা, গোপালদী পৌরসভা ও সরকারি সফর আলী ভূঁইয়া কলেজ।

কিন্তু এই ইউনিট কমিটি নিয়ে বিতর্কের জন্ম দেয় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি। এই কমিটির শীর্ষ পদে স্থান পায় নিয়মের বাইরে থাকা সদস্যরা। ফলে কমিটির পদ অনেক নেতাকে ইতোমধ্যে অব্যাহতি দিতে হয়েছে। সেই সাথে ছাত্রদলের এই আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করেছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। ওই কমিটি গঠনের পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির বিরুদ্ধে নানা কমসূচি চালিয়ে আসছেন।

সবশেষ গত ৯ জানুয়ারী জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে বহিষ্কারের দাবীতে বিএনপির পুরানা পল্টন কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ করেছে নব গঠিত ফতুল্লা থানা ছাত্রদলের পদবঞ্চিতরা। তারা অর্থের বিনিময়ে পদ বিক্রি, বিবাহিত, আছাত্র ও নিজের আত্মীয়দের দিয়ে কমিটি গঠনের অভিযোগ করে আসছেন।

সেই সাথে তারা কেন্দ্রীয় নেতাদের অবিলম্বে ফতুল্লা থানা কমিটি ভেঙ্গে দিয়ে ত্যাগী ও পরিক্ষীত নেতা কর্মীদের নিয়ে কমিটি গঠনের উদ্যোগ নিতে আহবান জানায়। ওই মিছিল শেষে মশিউর রহমান রনির কুশপুত্তলিকা দাহ করা হয়।

এর আগে গত ৯ নভেম্বর বিক্ষুব্ধ ছাত্রদলের নেতা কর্মীরা জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনির বিরুদ্ধে কুশপুত্তলিকা দাহ সহ বিক্ষোভ মিছিল করেছিলেন। সেই সাথে তারা এর আগে ফতুল্লার দাপা ও কুতুবপুরে বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল সহ কুশপুত্তলিকা দাহ করেছিলেন।

১১ নভেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছিল নেতাকর্মী। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে রনির কুশপুত্তলিকা দাহ করেন। পরে পুলিশি বাধার মুখে কর্মসূচি শেষ করেন তারা।

আর এভাবে টানা কয়েকদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জেলা ছাত্রদলের সভাপতির সভাপতি মশিউর রহমান রনির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি চলে। মাঝখানে কয়েক দিন থেমে গিয়ে আবারও ফের রনির বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেছেন। নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় রনির বিরুদ্ধে বিক্ষোভ সহ কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে।

দলীয় সূত্র বলছে, ২০১৮ সালের ৫ জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরাম উল হাসান মিন্টু নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দিয়েছিলেন। এতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি করা হয় মশিউর রহমান রনিকে ও সাধারণ সম্পাদক করা হয় খাইরুল ইসলাম সজীবকে।

সাংগঠনিক সম্পাদক করা হয় সোহেল মিয়াকে। কমিটিতে সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ, সহ সভাপতি আরিফুর রহমান মানিক, ৭জন যুগ্ম সম্পাদক হলেন ইসমাইল মামুন, মেহেদী হাসান, মঈনুল ইসলাম রবিন, নাজমুল হাসান বাবু, মশিউর রহমান শান্ত, রাকিব হাসান রাজ, রফিকুল ইসলাম রফি।

আর এই কমিটি ঘোষণার পর নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের এই কমিটি দলীয় কোন আন্দোলন সংগ্রামে এখন পর্যন্ত জোড়ালো কোনো ভূমিকা রাখতে পারেনি। তাদের দলীয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে অসুস্থ অবস্থায় দিন যাপন করতে পারলেও তারা বরাবরের মতোই ব্যর্থতার পরিচয় দিয়ে আসছেন। সেই সাথে কমিটি গঠনের দিক দিয়েও জেলা ছাত্রদলের পিছিয়ে রয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি গঠনের পর প্রায় আড়াই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেই আংশিক কমিটিতেই আটকে রয়েছে। মাঝে মধ্যে কমিটি গঠন নিয়ে আলাপ আলোচনা চললেও শেষ পর্যন্ত তারা আর সামনে আগাতে পারছে না। মাসের পর মাস বছরের পর বছর ধরে আংশিক কমিটিতেই থেকে যাচ্ছে জেলা ছাত্রদল। এবার তাদের অধীনে থাকা বিভিন্ন ইউনিট কমিটি গঠন করতে গিয়েও বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি।

জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির আগে বিভিন্নজন দায়িত্ব পালন করলেও কেউ এরকম বিতর্কের জন্ম দেননি। সকলেই নেতাকর্মীদের আস্থা অর্জন ও সম্মানের সাথে দায়িত্ব পালন করে গেলেও মশিউর রহমান রনি তাদের ধারে কাছেই পোঁছাতে পারছেন না। এর আগের দায়িত্বরত নেতারা আন্দোলন সংগ্রামেও রাজপথ সক্রিয় ভূমিকা রাখালেও মশিউর রহমান রনির রাজপথে দেখাই মিলে না। কেন্দ্রীয় নেতাদের নজরে আসার জন্য নারায়ণগঞ্জের চেয়ে বেশি ঢাকাকেই গুরুত্ব দিয়ে থাকেন। নারায়ণগঞ্জের কোনো কর্মসূচিতে তার দেখা না মিললেও ঢাকার কর্মসূচিতে ঠিকই তার দেখা মিলে। এভাবে যেন এক রনিতেই নারায়ণগঞ্জ জেলা সকল বিসর্জন দিতে বসছে।

Previous Post

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৯৮৩ টাকা

Next Post

সিদ্ধিরগঞ্জে অবৈধ শীত মেলা বন্ধ করলো প্রশাসন

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
সিদ্ধিরগঞ্জে অবৈধ শীত মেলা বন্ধ করলো প্রশাসন

সিদ্ধিরগঞ্জে অবৈধ শীত মেলা বন্ধ করলো প্রশাসন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য