• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এসপি ওসির নাম ভাঙ্গিয়ে নূরুর অপকর্ম তুঙ্গে (রেকর্ড)

Monday, 20 September 2021, 7:22 pm
এসপি ওসির নাম ভাঙ্গিয়ে নূরুর অপকর্ম তুঙ্গে (রেকর্ড)
36
SHARES
115
VIEWS
Share on FacebookShare on Twitter

জায়েদুল আলম নারায়ণগঞ্জ পুলিশের সুণাম বৃদ্ধির লক্ষ্যে জেলায় যোগদানের পর থেকেই  সকল পুলিশ সদস্যদের উপর কঠোর সতর্কতা জারি করে নজরদারী চালিয়ে যাচ্ছে বিরামহীনভাবে । একজন পুলিশ সুপার হিসেবে জায়েদুল আলম নগরীর মাদকের বিষফোঁড়া হিসেবে পরিচিত মাদকের হাট চাঁদমারী বস্তি গুটিয়ে দেয় অপরাধ নির্মূলের লক্ষ্যে । আর এই চাঁদমারী বস্তি লাগোয়া ট্যাক্সিস্ট্যান্ডে বসে পঙ্গু অবস্থায়ও পুরো জেলার মাদক ও অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে যাচ্ছে সর্বজন স্বীকৃত ও প্রমাণিত ডিবি পুলিশের ক্যাশিয়ার নূরুল ইসলাম ওরফে ক্যাশিয়ার নূরু । যার নিজের মুঠোফোনের আলোচনার  স্বীকারোক্তিতেই রয়েছে চাঞ্চল্যকর তথ্য । 

নারায়ণগঞ্জে কঠোর পরিশ্রমের অধিকারী পুলিশ সুপার জাযেদুল আলমের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা পুলিশের সাবেক কন্সস্টেবল নূরুল ইসলাম ওরফে নূরু ক্যাশিয়ার দীর্ঘদিন যাবৎ পুলিশের অসংখ্য কর্মকর্তাদের নাম ব্যবহারের পর এবার খোদ স্বণামধণ্য পুলিশ সুপার জায়েদুল আলমের নাম ব্যবহার করে পুরো জেলায় চাঁদাবাজির রাম রাজত্ব চালিয়ে যাচ্ছে ।

পুলিশ সুপার জায়েদুল আলমকে নানাভাবে বিভ্রান্ত করে পুলিশের কয়েকজন   অসাধু কর্মকর্তা ও সিদ্ধিরগঞ্জের ইমরান এবং বাবু নামের বিশেষ পেশার দুই ব্যক্তি নূরুর এমন অনৈতিক ক্যাশিয়ারী কর্মকান্ডের নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে বলেও খোদ পুলিশের কয়েকজন সাধারণ সদস্য মন্তব্য করেছেন । নূরুর মুঠোফোনের কল রেকর্ড যাচাই করলেই সকল তথ্য আয়নার মতো পরিস্কার হবে বলেও মন্তব্য করেছেন একাধিক সূত্র ।

 

( নির্লজ্জ ক্যাশিয়ার নূরুর মুঠোফোনের অসংখ্য কল রেকর্ড থেকে উঠে আসা চাঞ্চল্যকর তথ্যের কিছু অংশ )

নারায়ণগঞ্জ জুড়ে ক্যাশিয়ার নূরুর চাঞ্চল্যকর খবরে ব্যাপাক তোলপাড় সৃষ্টি হলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন মহলেও চলছে নানা কানাঘুষা।

সূত্র মতে, পুলিশের সাবেক কনস্টেবল নূরু। যাকে সকলেই চিনেন নূরু ক্যাশিয়ার হিসেবে। বর্তমানে তিনি অবসরে থাকলেও থানা পুলিশ ও ডিবি পুলিশের নামে বিভিন্ন অবৈধ ব্যবসা থেকে প্রতি মাসেই কয়েক লাখ টাকা করে উঠিয়ে থাকেন। বিশেষ করে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ অঞ্চল থেকে অধিকাংশ অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত অপরাধীদের কাছ থেকে তিনি এসব টাকা সব থেকে বেশি উঠিয়ে থাকেন।

সূত্রের মতে, চোরাই তেল ব্যবসা, নাট-বল্টু কারখানা, পলিথিন ফ্যাক্টরী, লবনের মিল, মাদক ব্যবসা থেকে থানা ও ডিবি পুলিশের নামে টাকা উত্তোলন করে থাকেন ক্যাশিয়ার নূরু। ৫ হাজার থেকে সর্বোচ্চ তিন লাখ  অধিক টাকা করে উঠিয়ে থাকেন। যার মোট অঙ্ক প্রতি মাসে ২০/২৫ লাখ টাকারও অধিক দাঁড়ায়।

তবে, থানা ও ডিবি পুলিশের নাম করে এসব টাকা সে উঠালেও আদতে পুলিশ তাকে এসব টাকা উত্তোলনের অনুমতি দিয়েছেন কিনা, এ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। তবে, অসাধু কোনো কর্মকর্তা নূরুর এই অনৈতিক কাজের সঙ্গে জড়িত রয়েছেন কিনা, এ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তারা বলছেন, নূরু ক্যাশিয়ার সরাসরি পুলিশ ও ডিবি পুলিশের নামে এসব টাকা উত্তোলন করছে। ফলে এর দায়টাও পুলিশের উপরই বর্তায়। তাদের দুর্নামও হচ্ছে। সুতরাং এই দুর্নাম ঘুচাতে হলে পুলিশকেই উদ্যোগী হয়ে নূরুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সচেতন মহল বলছেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার অত্যন্ত ভদ্র একজন মানুষ। তিনি এসব অনৈতিক কাজকে কখনই সমর্থন করবেন না। তারপরও এসব অভিযোগের ব্যাপারে তাকেই প্রথম উদ্যোগী হওয়া দরকার। ক্যাশিয়ার নূরুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া দরকার। অন্যথায় পুলিশের ইমেজ নষ্টই হবে।

সূত্র বলছে, নূরু পুলিশের কনস্টেবল থাকাকালিন অবস্থা থেকেই বিভিন্ন অবৈধ সেক্টর থেকে এসপি ও ডিবি অফিসের ওসির নাম করে টাকা আদায় করতেন। যার কারণে বর্তমানে তিনি অঢেল ধন সম্পদের মালিক হয়েছেন। একজন সাবেক কনস্টেবল হয়েও তার সম্পদের পরিমাণ যে কোনো পুলিশ কর্মকর্তাকেও হার মানানোর মত।

Previous Post

নারায়ণগঞ্জের কনস্টেবল নিয়োগ জালিয়াতি : টিআইবি’র মন্তব্য

Next Post

কোটি টাকা নিয়ে সিদ্ধিরগঞ্জ থেকে উধাও বিরিয়ানি ব্যবসায়ী

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
কোটি টাকা নিয়ে সিদ্ধিরগঞ্জ থেকে উধাও বিরিয়ানি ব্যবসায়ী

কোটি টাকা নিয়ে সিদ্ধিরগঞ্জ থেকে উধাও বিরিয়ানি ব্যবসায়ী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য