• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

কনডেম সেলে নূর হোসেনের মোবাইল : তদন্ত কমিটি গঠন

Saturday, 8 January 2022, 6:19 pm
কনডেম সেলে নূর হোসেনের মোবাইল : তদন্ত কমিটি গঠন
15
SHARES
48
VIEWS
Share on FacebookShare on Twitter

জেল সুপার বলেন, ‘কারাগারে মোবাইল ব্যবহারের অপরাধে তার বিরুদ্ধে কারাবিধি আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে। কীভাবে কনডেম সেলে মোবাইল নেয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে ফাঁসির দণ্ড পাওয়া আসামি নূর হোসেনের কাছে কীভাবে মোবাইল ফোন গেল, তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার আব্দুল জলিল।

তিনি জানান, কারাগারের উপ-তত্ত্বাবধায়ক উম্মে সালমাকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

আগে কনডেম সেল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে কারা কর্তৃপক্ষ। সেটি নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ড পাওয়া আসামি সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন ব্যবহার করতেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

জেল সুপার আব্দুল জলিল বলেন, ‘নূর হোসেনের সঙ্গে একই সেলে আরও দুই বন্দি রয়েছেন। সেখানে তিনি মোবাইল ফোন ব্যবহার করছেন বলে আমরা জানতে পারি। পরে তার কনডেম সেলে গত ৫ জানুয়ারি অভিযান চালানো হয়।

‘এ সময় ওই কনডেম সেল থেকে একটি মিনি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আগামী ১৬ জানুয়ারি। এই নির্বাচনে কাউন্সিলর পদে ৪ নম্বর ওয়ার্ডে লড়ছেন নূর হোসেনের ছোট ভাই নূর উদ্দিন এবং ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাতিজা শাহ জালাল বাদল।

অপহরণের পর হত্যা করা হয় এই সাতজনকে

 

নূর হোসেনের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে- এই প্রশ্নে জেল সুপার বলেন, ‘কারাগারে মোবাইল ব্যবহারের অপরাধে তার বিরুদ্ধে কারাবিধি আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে। কীভাবে কারাগারের ভেতর মোবাইল নেয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুটি মামলা হয়।

হত্যার প্রায় তিন বছর পর বিচারিক আদলতে এই মামলার রায় হয়। রায়ে সাত খুন মামলায় নূর হোসেন, সাবেক র‍্যাব অধিনায়ক তারেক সাঈদসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল নারায়ণগঞ্জের একটি আদালত।

হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। তাদের মধ্যে নূর ও তারেক সাঈদ রয়েছেন।

Previous Post

‘গডফাদার শামীম ও সেলিম ওসমানের প্রার্থী তৈমূর’- আইভী

Next Post

‘শেখ হাসিনা, আপনার আশকারায় কোথায় উঠেছে এই বানর’

Related Posts

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন
Lead 4

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড
Lead 1

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

Next Post
‘শেখ হাসিনা, আপনার আশকারায় কোথায় উঠেছে এই বানর’

‘শেখ হাসিনা, আপনার আশকারায় কোথায় উঠেছে এই বানর’

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন 03 Mar, 2026
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য