• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘ক্ষমা প্রার্থনার’ পর ‘হানা দেয়ার’ ঘোষণা দিলেন শামীম ওসমান

Friday, 19 June 2020, 11:41 pm
‘ক্ষমা প্রার্থনার’ পর ‘হানা দেয়ার’ ঘোষণা দিলেন শামীম ওসমান
145
SHARES
467
VIEWS
Share on FacebookShare on Twitter

একদিকে জন দুর্ভোগের কারনে “ক্ষমা প্রার্থনা”এবং করোনার কারণে চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে বক্তব্যকালে “হানা দেয়ার” ঘোষণা  দিয়েছেন প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান । এমন ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী 

টানা বৃষ্টিতে ডিএনডির অভ্যন্তরে জলাবদ্ধতায় দুর্ভোগের সৃষ্টি হওয়ায় জনগণের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে‌ছেন নারায়ণগঞ্জ-৪ আস‌নের সংসদ সদস্য শামীম ওসমান। একই সঙ্গে দ্রুত জলাবদ্ধতা সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ রাই‌ফেল ক্লা‌বে এক সংবাদ স‌ম্মেল‌নে ক্ষমা চেয়ে এসব কথা ব‌লেন শামীম ওসামন।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪৯০ জন। নতুন করে একজনসহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা এখন ১০০ জন।

এ অবস্থায় জেলায় করোনা চিকিৎসায় সাপোর্ট আছে-এমন দুটি হাসপাতালে আইসিইউ চালু না হলে বা করোনা রোগী ভর্তি না নিলে নিজেই ‘হানা দেবেন’ বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান।

সংক্রমণের ১০৪তম দিনে দেশে করোনাভাইরাস আক্রান্ত ক্রমেই বেড়ে চলেছে। শুরুর দিকে ‘ক্লাস্টার’ ঘোষণা করা হয়েছিল ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জকে।

সময় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরার (ডিএনডি) এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন না হওয়া ও ২০ লাখ মানুষের দুর্ভোগে উপস্থিত সবার সামনে হাতজোড় করে ক্ষমা চান তিনি।

জেলায় করোনাভাইরাসের বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়ে শামীম বলেন, ‘দুটি হাসপাতালে আইসিইউ সাপোর্ট আছে। অথচ আইসিইউ নিয়ে আমি কল করতে করতে টায়ার্ড হয়ে গেছি। আমাকে গতকাল বৃহস্পতিবার জানানো হয়েছে, আগামী রোববারের মধ্যে চেষ্টা করা হবে।’

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি বলেন, ‘সিএমএইচটির ডিরেক্টরকে আমি ৫০ বার ফোন দিয়েছি, টেক্সট (ক্ষুদে বার্তা) করেছি। এখনো আইসিইউ অনিশ্চিত। আমি বলছি না আইসিইউ হলে সব রোগী সুস্থ হয়ে যাবে, তবে মিনিমাম (স্বল্প) সেবাটা যদি আক্রান্তরা পায়, তাহলে তাদের স্বজনরা বলতে তো পারবেন যে, আমরা একটুকু সেবা পেয়েছি… তারা স্বস্তি পাবে।’

এ সময় নারায়ণগঞ্জে আইসিইউ সাপোর্টেড প্রো-অ্যাকটিভ এবং আল বারাকা হাসপাতালে শয্যা রয়েছে জানিয়ে শামীম ওসমান বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী সকল হাসপাতালে করোনা আক্রান্তদের সেবা দেওয়ার নির্দেশনা রয়েছে। প্রো-অ্যাকটিভ এটাকে বাণিজ্য হিসেবে নিয়েছে। যদি আগামী সপ্তাহের মধ্যে এখানে করোনা রোগীদের সেবা দেওয়া না হয়, আইসিইউ চালু না করা হয়; তাহলে আমি সাংবাদিকদের নিয়ে সেখানে যাব। যা যা করা দরকার করব।’

আজ ডিএনডি এলাকার জলাবদ্ধতা পরিদর্শনের পর সবার কাছে ক্ষমা চেয়ে সাংসদ শামীম ওসমান বলেন, ‘নতুন দুটি পাম্প চালু হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডিএনডির পানি নিষ্কাশন হয়ে যাবে।’

এমপি শামীমওসমান আরও বলেন, ‘ডিএনডি জলাবদ্ধাতার ছবি আমি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ডিএনডির এই কাজটি পরিপূর্ণ করতে হলে আরও বেশ কিছু টাকার প্রয়োজন। যদিও এই করোনাকে মোকাবিলা করতে গিয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে জিডিপির ৩.৬ ভাগ অনুদান দিয়ে দিয়েছেন। আগামী ২৫ জুন মিটিং আছে। সেখানে ডিএনডির প্রকল্প শেষ করার জন্য যে অর্থ, প্রধানমন্ত্রী সুস্থ থাকলে পেয়ে যাব। কাজটি তাহলে সম্পন্ন হয়ে যাবে।’

শামীম ওসমানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ডিএনপি প্রকল্প পরিচালক লে: কর্নেল মাসফিকুল আলম ভূইয়া।

নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি :

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, জেলায় গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬৭ জনের। মোট নমুনা সংগ্রহ করা হয় ২১ হাজার ৪৯৮ জনের। আর নতুন করে ১১৮ জন আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৯০ জন। আর মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৯৮৬ জন।

এলাকাভিত্তিক মোট আক্রান্ত হয়েছেন আড়াইহাজার উপজেলায় ৪৩৮ জন, বন্দর উপজেলায় ১৪১ জন, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৫৫২ জন, রূপগঞ্জ উপজেলায় ৮৪৯ জন, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১১৩০ জন ও সোনারগাঁও উপজেলায় ৩৮০ জন। এলাকা ভিত্তিক মৃতের সংখ্যা আড়াইহাজারে ৩, বন্দরে ৩, সিটি করপোরেশন এলাকায় ৫৮, রূপগঞ্জে ২, সদর উপজেলায় ২১ এবং সোনারগাঁও উপজেলায় ১৩ জন। এসব তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ ।

Previous Post

ডিএনডির জলাবদ্ধতা নিষ্কাশনের কাজ শুরু আজই : শামীম ওসমান

Next Post

সাবেক চেয়ারম্যান ও তার পুত্রসহ কয়েকজনকে কুপিয়ে জখম

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
সাবেক চেয়ারম্যান ও তার পুত্রসহ কয়েকজনকে কুপিয়ে জখম

সাবেক চেয়ারম্যান ও তার পুত্রসহ কয়েকজনকে কুপিয়ে জখম

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য