• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি : ওবায়দুল কাদের

Saturday, 2 November 2019, 4:10 pm
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি : ওবায়দুল কাদের
13
SHARES
43
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশেষ প্রতিনিধি  :

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি রাজনীতি করছে এমন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মেডিকেল বোর্ড বলছে বেগম জিয়াকে বিদেশে পাঠানোর মতো অবস্থা এখনো সৃষ্টি হয়নি।

শনিবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নতুন বাস্তবায়ন হওয়া সড়ক পরিবহন নিরাপত্তা আইন এর কার্যকরের ব্যাপারে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে মন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান।

বেগম জিয়া প্রসংগে ওবায়দুল কাদের বলেন, তার শারীরিক অবস্থা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের বক্তব্যের সাথে বিএনপি’র বক্তব্যের কোন মিল নেই। বেগম জিয়ার শারীরিক অবস্থার এমন কোনো অবনতি হয়নি যে তাকে বিদেশ পাঠাতে হবে। মেডিকেল বোর্ডে বেগম খালেদা জিয়ার পছন্দের ডাক্তার রয়েছেন। সেই মেডিকেল বোর্ডের সদস্যরা বলছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছেন এবং তিনি সুচিকিৎসা পাচ্ছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসংগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন তুলে বলেন, নির্বাচন যদি সুষ্ঠু না হতো তাহলে মির্জা ফখরুলসহ বিএনপি কেন নির্বাচনে অংশগ্রহণ করেছে? তিনি বলেন, মির্জা ফখরুলের ভাষায় বর্তমান সংসদ যদি অবৈধ হয়ে থাকে তাহলে তিনি সহ সংসদে যোগ দেওয়া বিএনপির সাতজন সংসদ সদস্য অবৈধ।

বিএনপি প্রসংগে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে তারা নেতাকর্মীদের চাঙ্গা রাখতে এখন গলাবাজি করছে। জনগণ তাদের আন্দোলনে সাড়া না দেওয়ায় নেতৃত্বে ব্যর্থ হয়ে তারা এখন মানুষের কাছে নালিশ করছে। বিএনপি’র এই নালিশ “অভিযোগের রোগে” পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

দেশের চলমান শুদ্ধি অভিযান প্রসংগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারাদেশে তৃণমূল পর্যায়ে শুদ্ধি অভিযান চলছে।এরই মধ্যে জেলা ও তৃণমূল পর্যায়ে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলনে এসব ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজরা যাতে স্থান না পায় সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সড়ক পরিবহন আইন ২০১৮ পুরোপুরিভাবে বাস্তবায়িত হলে দেশে দুর্ঘটনা অনেক হ্রাস পাবে এবং সড়ক-মহাসড়কগুলোতে শৃংখলা ফিরে আসবে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ প্রসংগে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃংখলা ফেরাতে সড়ক পরিবহন আইন পহেলা নভেম্বর থেকেই কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য সারাদেশে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

মন্ত্রী জানান, এই প্রচার প্রচারণা আগামী সাতদিন পর্যন্ত চলবে এবং এই সময়ের মধ্যে কোন পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের না করতে সংশ্লিষদের নির্দেশ দিয়েছেন।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং নিজেও বিভিন্ন পরিবহন চালক ও যাত্রীদের হাতে সচেতনতা মূলক লিফলেট তুলে দেন।

মন্ত্রীর সাথে এ সময়  উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান ডঃ আহসানুল করিম, পুলিশের অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকসহ বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

Previous Post

খানপুরে ৪ তলা ভবন হেলে পড়া আতঙ্ক !

Next Post

কামাল প্রধানের প্রতারণার শিকার হয়ে আনিসসহ অনেকেই নিঃস্ব 

Related Posts

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

Next Post
কামাল প্রধানের প্রতারণার শিকার হয়ে আনিসসহ অনেকেই নিঃস্ব 

কামাল প্রধানের প্রতারণার শিকার হয়ে আনিসসহ অনেকেই নিঃস্ব 

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য