• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘খোকন সাহা বুঝে শুনে কথা বলা উচিৎ’- আনোয়ার হোসেন

Thursday, 7 January 2021, 12:40 am
‘খোকন সাহা বুঝে শুনে কথা বলা উচিৎ’- আনোয়ার হোসেন
25
SHARES
81
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী কে নিয়ে  মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহার আপত্তিকর মন্তব্যে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে নগরজুড়ে।

মেয়র আইভীর বিরুদ্ধে বিএনপি-জামায়াতের ভোটে মেয়র নির্বাচিত হওয়ার বিষ্ফোরক মন্তব্য করেছেন খোকন সাহা।

তবে এর পাল্টা জবাবে আওয়ামীলীগ নেতৃবৃন্দরাও খোকন সাহা সম্পর্কে বিরুপ মন্তব্য সহ সমালোচনা করেছেন।

এমনকি খোকন সাহার সাথে বিএনপি-জামায়াত কানেকশনের অভিযোগও তোলা হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, এই ব্যাপারে আমি বক্তব্য দিবনা। সে তো আমার দলের সেক্রেটারী। তার ব্যাপারে আমি চিন্তা ভাবনা করে বক্তব্য দিব। এক্ষেত্রে আওয়ামী লীগের মনোনীত মেয়র আইভী তারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে কেন্দ্রে জানানোর। এ ব্যাপারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হলে কেন্দ্র সিদ্ধান্ত নিবে। মহানগর আওয়ামীলীগ এ ব্যাপারে অবজার্ভ করতেছে।

তিনি বলেন, মেয়র আইভী আমার সমর্থনে যেমন খোকন সাহার সমর্থনে তেমন ভোটে নির্বাচিত হয়েছে। এ ব্যাপারে খোকন সাহার বুঝে শুনে কথা বলা উচিত। তাছাড়া গত সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ৮০-৮৫ হাজার ভোট পেয়েছে আর আইভী ১ লাখ ৪ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে । বিএনপি তো বিএনপির ভোট পেয়েছে আর আইভী আওয়ামী লীগের ভোট পেয়েছে। সেখানে আইভী কিভাবে বিএনপির ভোট পাবে। এখানে সে কিভাবে বলে যে, বিএনপি জামায়াতের ভোটে পাশ করেছে। এটা তার বক্তব্য দিতে গিয়ে স্লিপ অফ টাং হয়ে গেছে মনে হয়।

তিনি আরো বলেন, সে (খোকন সাহা) তো এখন আমার কন্ট্রোলে নাই। বিজয় দিবসের নানা অনুষ্ঠানে সে আদালাভাবে বন্দরে বিভিন্ন অনুষ্ঠান করতেছে। সে আমার অনুমতি ছাড়া এগুলো করতেছে। পার্টি ভাঙ্গার জন্য দায়ী কে এটা দেখবো। সে যে এগুলো করতেছে কর্মীরা দেখতেছে। আওয়ামীলীগের প্রেসিডেন্টকে মাইনাস করে আওয়ামীলীগের সেক্রেটারী আলাদা আলাদা কর্মী সভা করতেছে। এগুলো সাধারণ কর্মীরা দেখতেছে।

জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, বিএনপি জামায়াতের ভোটে আইভী মেয়র হয়েছেন খোকন সাহা কি করে জানে। সেসময় কি বিএনপি প্রার্থী মাঠে ছিলনা। বিএনপির প্রার্থী তো অনেক ভোটও পেয়েছে। তবে মেয়রের জনপ্রিয়তার কারণে জনগণ তাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমাদের লজ্জা লাগে আওয়ামীলীগের একজন সেক্রেটারী হয়ে সে এ ধরণের বক্তব্য দেয় কি করে। আওয়ামীলীগের মনোনীত মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আইভীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

তিনি বলেন, বিএনপি জামায়াত মেয়র আইভীকে ভোট দিয়ে মেয়র বানিয়েছে এটা সে কি করে জানলো। নিশ্চয় খোকন সাহার সাথে বিএনপি জামায়াতের উঠাবসা আছে, তাদের বিভিন্ন প্রোগ্রামে যায়। বিএনপি জামায়াতের লোকজনদের সাথে উঠা বসা আছে বলেই তো তারা খোকন সাহাকে বলছে, যে আমরা বিএনপি আমরা জামায়াত আমরা মেয়রকে ভোট দিয়েছি। নিশ্চই বিএনপি জামায়াতের সাথে খোকন সাহার সম্পর্ক আছে। খোকন সাহার সাথে সম্পর্ক আছে বিদায় সে এ কথা বলতে পারছে। আর নয়তো সে কি করে সুনির্দিষ্ট করে এটা বললো।

তিনি আরো বলেন, এ ব্যাপারে আমার নেত্রীর আছে আমি আবেদন করবো। খোকন সাহা কখন কি বলে দিশা পায়না। সে মহানগর আওয়ামীলীগের সেক্রেটারী হয়ে মেয়র আইভীকে নৌকা প্রতিকে ভোট দেয় নাই। তা না হলে সে এ কথা কি করে বলে। বিএনপি জামায়াতের সাথে তার সখ্যতা আছে। মেয়র আইভী কি কখনো বলছে যে আপনারা বিএনপি করেন আপনারা জামায়াত করেন আপনারা আমাকে একটা ভোট দেন। ভোট চাইছে নারায়ণগঞ্জবাসীর কাছে।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল কাদির বলেন, ‘খোকন সাহার মাথা সব সময় ঠিক থাকে না। তাই একেক সময় একে কথা বলে। এজন্য চিকিৎসা করা প্রয়োজন। চিকিৎসার আগে তার হেডকোয়াটার ভালো হবে না। এক সময় খোকন সাহা নিজেই আইভীকে বলতো আপনি আমার মা। আপনি ছাড়া উপায় নাই, মা ছাড়া উপায় নাই। মা, মা করে একসময় জান জীবন দিয়ে দিতো। এক সময় তো শামীম ওসমানের বিপক্ষে গিয়ে কিছু বক্তব্য দিয়েছে। বিপক্ষে এমন বক্তব্য দিয়েছে এটার জ্বালাটা শামীম ওসমান সহ্য করতে পারে নাই। অতএব এখন আইভীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে বুঝাতে চাইছে আমি ভুল করে ফেলেছি। এটা ভুল না আবেগে বলে ফেলেছি। এখন যত বেশি গুনগান করে চামচামি করে এটা ঢাকা যায়। ঢাকতে পারলেই সামনে আয় ব্যয় বাড়বে আর না হলে ক্ষতি হবে।

এখানে উল্লেখ্য যে, ২০১৬ সালের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামীলীগের প্রধানমন্ত্রী মেয়র আইভীর হাতে নৌকা তুলে দিলে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। সেই নির্বাচনে আওয়ামীলীগের নেতৃবৃন্দরা মেয়র আইভীকে প্রকাশ্যে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করেছিল। ওই নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী (বাংলাদেশ আওয়ামী লীগ) প্রতীক : নৌকা পান ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। সাখাওয়াত হোসেন খান (জাতীয়তবাদী দল বিএনপি) প্রতীক : ধানের শীষ পান ৯৬ হাজার ০৪৪ ভোট।

এদিকে ২৭ ডিসেম্বর বিকেলে বন্দর থানাধীন ২১নং ওয়ার্ডস্থ শাহি মসজিদ ফাযিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, যারা নেত্রীর কাছ থেকে মনোনয়ন বাগিয়ে এনে বিএনপি জামায়াতের ভোটে নির্বাচিত হবেন এইটা ঠিক না। উন্নয়ন করতে না পারলে জনগনই নির্ধারণ করবে কে হবে জনপ্রতিনিধি।

২৪ ডিসেম্বর বিকেলে বন্দর থানাধীন মহানগরীর ২৬নং ওয়ার্ডস্থ ঢাকেশ্বরী বাজার এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে খোকন সাহা বলেন, বিএনপি জামাতের ভোটে বিএনপি-জামাতীদের সহায়তায় আইভী মেয়র হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন উন্নয়নে আমরা হতাশাগ্রস্ত। রংপুরের দিকে তাকান ৩ বছরে কি উন্নয়ন হয়েছে। আমি আপনাকে বলতে চাই স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি জামাতিদের হাতে টেন্ডার দিয়ে সিটি’র কাজ আওয়ামীলীগ নেতাকর্মীরা মেনে নিবে না। এখনো সময় আছে লুটপাট বন্ধ করেন।

Previous Post

নব নিযুক্ত জেলা প্রশাসকের সম্মেলন : প্রসঙ্গ তারাব নির্ববাচন

Next Post

এবার খোকার বিরুদ্ধে মামলা গ্রহণ করলো জেলা জজ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
এবার খোকার বিরুদ্ধে মামলা গ্রহণ করলো জেলা জজ

এবার খোকার বিরুদ্ধে মামলা গ্রহণ করলো জেলা জজ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য