• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

চাঁদাবাজিতে নাসিক কাউন্সিলর রুহুল আমিন !

Saturday, 10 July 2021, 9:04 pm
চাঁদাবাজিতে নাসিক কাউন্সিলর রুহুল আমিন !
5
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

ডিস ব্যবসায়ীর কাছে প্রতিমাসে মোটা অংকের চাঁদা দাবি করায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও তার সহযোগীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন এক ডিস ব্যবসায়ী ।

শনিবার (১০ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানায় এ অভিযোগ (নং-৭৮/২৭) দায়ের করেন সিদ্ধিরগঞ্জের এনায়েত নগর এলাকার বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী এমরান হোসেন। অভিযোগ গ্রহণের বিষয়টি স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের এনায়েতনগর মসজিদ রোড এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোঃ এমরান হোসেন অন্যান্য ব্যবসার পাশাপাশি বৈধভাবে গত ৫ বছর যাবত ডিস ব্যবসা চালিয়ে আসছে। গত আড়াই বছর পূর্বে নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা (৪৬) ও তার সহযোগী মমিনুল আলম পুষণ (৩৩) সহ অজ্ঞাত আরো ৪/৫ ব্যক্তি ভয়-ভীতি প্রদর্শনকরে নির্ভিঘ্নে ব্যবসা পরিচালনা করতে হলে প্রতিমাসে এক লাখ টাকা চাঁদা দাবি করে।

এমরান হোসেন নির্ভিঘ্নে ব্যবসা পরিচালনার জন্য এক লাখ টাকা চাঁদা কখনো কাউন্সিলর রুহুল আমিন মোল্লা এবং কখনো তার সহযোগী মমিনুল আলম পুষণকে দিয়ে আসছিলো।

অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, করোনাকালীন সময়ে গ্রাহকরা ঠিকমতো ডিশ ভাড়া প্রদান না করায় এমরান হোসেন অর্থ সংকটে থাকায় তাদের চাহিদামতো প্রতি মাসে চাঁদার একলাখ টাকা প্রদান করতে ব্যর্থ হয়। এতে কাউন্সিলর ও তার সহযোগী ব্যবসায়ী এমরানের উপর ক্ষিপ্ত হয়ে ৮ জুলাই দুপুর সাড়ে ১২ টায় তার কর্মচারী আব্দুর রহিম বাদশা উত্তর এনায়েত নগর এলাকায় সংযোগ মেরামত করতে গেলে কাউন্সিলরের সহযোগী মমিনুল আলম পুষণ আরো ৬-৭ জন অজ্ঞাত নামা ব্যক্তি আব্দুর রহিম বাদশাকে আটক করে এমরানকে অশ্লীল ভাষায় গালমন্দ করে।

এক পর্যায়ে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হলে তার সামনেই তার সহযোগী মমিনুল আলম পুষণ কোমর থেকে দেশীয় ধারালো চাকু বের করে হুমকি দিয়ে বলে যে, এখন থেকে তুই কাউন্সিলরকে (রুহুল আমিন মোল্লাকে) প্রতি মাসে দুইলাখ টাকা চাঁদা দিবি, নতুবা তোর ব্যবসা বন্ধ করে দিব । এমনকি এই বিষয় নিয়ে কোন প্রকার বাড়াবাড়ি বা কোথাও অভিযোগ করলে এমরানকে প্রানে মেরে ফেলর হুমকি দিয়ে ঐ প্রতিষ্ঠানের ফাইবার জয়েন্ট মেশিন (যার মূল্য ১,৪০,০০০/- টাকা) জোরপূর্বক নিয়ে যায়। পাশাপাশি মাসিক ভাড়া আদায় করতে নিষেধ করে চলে যায়। এতে ভীতসন্ত্রস্ত এমরান হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় ১০ জুলাই লিখিত দুপুরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

যার অনুলিপি জেলা পুলিশ সুপারের কাছে জমা দিয়েছেন।

এ বিষয়ে কথা হলে নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, আড়াই বছর ধরে ডিশ ব্যবসায়ী ইমরান টাকা দিয়ে আসছে। কিন্তু গত ৪ মাস ধরে ঠিক মতো টাকা দিচ্ছে না। সে আমার কাছেই টাকা দিতো, আমি অন্য একজনকে দিয়ে দলীয় পোলাপাইনদের বন্টন করে দিতাম। থানায় অভিযোগ যে কেউ করতে পারে, ওসির সাথে কথা হইছে, ওসি বলছে ২/৩ দিন পর বসবে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Previous Post

রূপগঞ্জ ট্র্যাজেডি : পিতা-পুত্রসহ ৮ জন ৪ দিনের রিমান্ডে

Next Post

পরিবহন শ্রমিকের পাশে নারায়ণগঞ্জের ডিসি

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 4

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
পরিবহন শ্রমিকের পাশে নারায়ণগঞ্জের ডিসি

পরিবহন শ্রমিকের পাশে নারায়ণগঞ্জের ডিসি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য