• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

দূর্ণীতিবাজদের জীবন্ত প্রতীক পিএ সিদ্দিক রাজশাহীতে বদলী, আইওয়াশ !

Thursday, 25 June 2020, 1:41 am
দূর্ণীতিবাজদের জীবন্ত প্রতীক পিএ সিদ্দিক রাজশাহীতে বদলী, আইওয়াশ !
154
SHARES
496
VIEWS
Share on FacebookShare on Twitter

কয়েক বছর পূর্বে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের দূর্ণীতিবাজদের বরপুত্র এবং সরকারি বৃহৎ এই হাসপাতালের লুটপাটকারী চক্রের হিসাবের রক্ষণাবেক্ষনকারী পিএ সিদ্দিকসহ ১৯ জন কর্মকর্তা কর্মচারীদের দূদকের সুপারিশে নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে বদলী করে স্বাস্থ্য মন্ত্রণালয় । মাসখানেকের জন্য এমন বদলীর পর ফের এই শীর্ষ দূর্ণীতিবাজ মহাধুর্ত ফিরে আসে পূর্বের চেয়ারে । এরপর আর পিএ সিদ্দিকসহ এই চক্রের হোতাদের কেউ আর থামাতে পারে নাই ।

সরকারী এই হাসপাতালের উদ্বোধনের শুরুতে চাকরিতে (এমএলএসএস)  চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে যোগ দিয়ে টাকার অভাবে পাটি ছাড়া ঘুমাতে না পেরে নারায়ণগঞ্জ শহরের খানপুরের রাস্তায় ঘুরে বেড়ানো সেই সিদ্দিক বর্তমানে শত কোটি টাকার মালিক ।

একাধিক বহুতল বাড়ী,  একাধিক গাড়ি,  একাধিক নামে বেণামে ব্যবসা,  কোটি কোটি টাকার ব্যাংক  ব্যালেন্স থাকার পরও তাকে থামানো যায় নাই অপরাধ প্রবণতা থেকে । এই পিএ সিদ্দিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় কোন ধরনের আইন না মেনে নারায়ণগঞ্জের অসংখ্য সংবাদপত্র ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছে পিএ সিদ্দিক । তার নেপথ্যে শহরের একটি প্রভাবশালী চক্রের শেল্টার ছিলো সব সময় ।

সেই পিএ সিদ্দিকের বিরুদ্ধে সম্প্রতি হাসপাতালের পদাধিকারবলে সভাপতি সংসদ সদস্য সেলিম ওসমান ক্ষোভ প্রকাশের পর মাত্র কয়েক দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে ২৪ জুন বুধবার রাজশাহী জেলা প্রশাসনের দপ্তরে বসলী করা হয়েছে ।

পিএ সিদ্দিকের এমন বদলীর বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালের সুপার ডাক্তার গৌতম রায় ।

মহাধূর্ত ৩শ শয্যা হাসপাতালের সুপারের পিএ সিদ্দিকুর রহমানের এমন বদলীর খবরে শহরে উত্থাপিত ব্যাপক সমালোচনা থেকে জানা যায়, সিদ্দিকের চাকুরী আর কয়েক মাস আছে। এর মধ্যেই অবসরে যাবে । এই কয়েক মাস চাকরি না করে স্বেচ্ছায় অবসরে চলে যাবে। প্রতি বছর এই হাসপাতালে ১৫/২০ কোটি টাকার সরকারি বরাদ্ধের অর্থ লুটপাট করতো এই সিদ্দিক ও তার গডফাদাররা। লুটপাটের ঘটনা ধামাচাপা দিতেই বদলী করিয়ে সুরক্ষা কবজ নিতে চাইছে কেউ কেউ ।

পিএ সিদ্দিকের শেল্টারদাতাদের পরামর্শেই  এই অবসরে যাবার মাত্র কিছুদিন পূর্বে এমন বদলীর ঘটনাকে বিশাল রাজনৈতিক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছেন অনেকেই ।  যুগের পর যুগ যাবৎ পিএ সিদ্দিকের শেল্টারদাতা ও লুটপাটের হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দারী করেছেন অনেকেই । এমন বদলীকে শহরবাসীর চোখে ধুলো দেয়া হচ্ছে বলেও তীব্র সমালোচনা করেছেন হাসপাতাল সংশ্লিষ্ট কর্মচারীরা  ।

বদলী কোন শাস্তি না,,  এটি সরকারি  চাকুরীর নিয়ম। কিন্তু এতোদিন পর এখন কেন ? এমন প্রশ্নও করেছেন কোন কোন কর্মকর্তা ।

আওয়ামীলীগ সরকারের এই শাসনামল ছাড়াও এরশাদ সরকারের শাসনামল, বিএনপির শাসনামল, সেনা সমর্থিত সরকারের শাসনামলের প্রভাবশালী ক্ষমতাধরদের নিয়মিত মাসোহারা দিয়ে ঠিকাদার চক্র ও  পিএ সিদ্দিক লুটপাটের মহোৎসব চালিয়ে যাচ্ছিলো।

ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ  ৩০০ শয্যা হাসপাতালের এক কর্মকর্তা বলেন, চাকুরী নিয়ে ৮০ দশকে যে সিদ্দিক একটি বিছানার  অভাবে ঘুমাতে পারে নাই আর সেই সিদ্দিক  এখন খানপুর থেকেই প্রায় অর্ধ  কোটি টাকা মূল্যের দামী গাড়ি হাকিয়ে হাসপাতালে আসলেও কারো চোখে কি এমন দৃশ্য পরে নাই ?

এক সিদ্দিক বদলী হলেও তার আরো সহোদর রয়েছে এই হাসপাতালেই । যাদের বিরুদ্ধেও রয়েছে বিস্তর অভিযোগ ।

সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লাফায়েত আলম সানী সরকারি এই হাসপাতালের লুটপাট নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয় ।

বিএনপির সরকারের শাসনামলে তৎকালীন নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা  মমিন উল্লাহ ডেবিডকে প্রতি মাসেই ৫০ হাজার টাকা পাঠানো হতো হাসপাতাল থেকে । একজন ঠিকাদার ও পিএ সিদ্দিক যেই বাহকের হাতে দিয়ে প্রতিনিয়ত  ডেবিডের কাছে এই বিশাল টাকা পৌঁছে দিতেন তার বিস্তারিত বক্তব্যের রেকর্ড পাওয়া গেছে। যা সংরক্ষিত রয়েছে নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর দপ্তরে ।

Previous Post

নারায়গঞ্জের সেই জেকিজি এবং এসপি হারুণের অভিযান !

Next Post

আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বাড়ীতে ২শ বস্তা সিমেন্ট নিয়ে ধূম্রজাল

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বাড়ীতে ২শ বস্তা সিমেন্ট নিয়ে ধূম্রজাল

আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বাড়ীতে ২শ বস্তা সিমেন্ট নিয়ে ধূম্রজাল

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য