• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ধর্ষণ মামলা : মামুনুলের বিরুদ্ধে রিসোর্টের ৩ জনের সাক্ষ্য

Monday, 13 December 2021, 6:55 pm
ধর্ষণ মামলা : মামুনুলের বিরুদ্ধে রিসোর্টের ৩ জনের সাক্ষ্য
2
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রয়েল রিসোর্টের তিন কর্মকর্তা-কর্মচারী।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

সাক্ষ্যদাতারা হলেন রিসোর্টের আনসার সদস্য গার্ড রতন বড়াল, সুপারভাইজার আব্দুল আজিজ ও রিসিপশন অফিসার নাজমুল ইসলাম অনিক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ জানান, মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা এই ধর্ষণ মামলায় ৪৩ জন সাক্ষী রয়েছেন। তাদের মধ্যে রয়্যাল রিসোর্টের সুপারভাইজার আব্দুল আজিজ পলাশ, পাবলিক রিলেশন অফিসার নাজমুল হাসান অনি ও আনসার সদস্য রতন বড়াল সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষে তাদের জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী।

তিনি আরও জানান, আদালত ৫ জন সাক্ষীকে হাজির হওয়ার নির্দেশ দিলেও চারজন উপস্থিত হয়েছেন। তবে আদালতে হাজিরা দেওয়া ইসমাইল হোসেন নামে আরেক আনসার সদস্যের সাক্ষ্যগ্রহণ করা হয়নি। পরের তারিখে তার সাক্ষ্যগ্রহণ করা হতে পারে। এর আগে গত ২৪ তারিখ একই আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী ও ভুক্তভোগী নারী জান্নাত আরা ঝর্ণা।

এর আগে সকাল পৌনে ১০টায় কঠোর নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় মামুনুল হককে। পরে দুপুর ২টায় তাকে কঠোর নিরাপত্তায় কারাগারে ফিরিয়ে নেয়া হয় ।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, রিসোর্টের তিনজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণকে কেন্দ্র করে আদালতপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এর আগে গত ২৪ নভেম্বর প্রথম দফায় মামুনুল হকের উপস্থিতিতে কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সাক্ষ্য নেন আদালত। তার আগে গত ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় বিচারকাজ শুরুর আদেশ দেওয়া হয়।

গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে মামুনুল হককে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান।

পরে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করলেও মামুনুল হক তার এমন দাবী স্বপক্ষে কোন প্রমাণ উপস্থাপন করতে পারেন নাই ।

Previous Post

ধর্ষণ মামলায় সাক্ষ্য শেষে ফের কারাগারে মামুনুল হক

Next Post

নগরীর প্রাণবল্লভ ও মাউরা হোটেলকে জরিমানা

Related Posts

শামীম ওসমানসহ ১২ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি
Lead 1

শামীম ওসমানসহ ১২ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি

৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ?
Lead 1

৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ?

⚡ ইফতার মঞ্চে বিস্ফোরণ—নারায়ণগঞ্জে ‘টক অব দ্য টাউন’
Lead 1

⚡ ইফতার মঞ্চে বিস্ফোরণ—নারায়ণগঞ্জে ‘টক অব দ্য টাউন’

সাধুবাদ এসপি মিজান : অনৈতিকতায় ক্লোজড মিলন—এবার কি বিচার হবে ?
Lead 4

সাধুবাদ এসপি মিজান : অনৈতিকতায় ক্লোজড মিলন—এবার কি বিচার হবে ?

নাসিকে নতুন প্রশাসক সাখাওয়াত
Lead 1

নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

Next Post
নগরীর প্রাণবল্লভ ও মাউরা হোটেলকে জরিমানা

নগরীর প্রাণবল্লভ ও মাউরা হোটেলকে জরিমানা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • শামীম ওসমানসহ ১২ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি no comments   05 Mar, 2026
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • শামীম ওসমানসহ ১২ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি 05 Mar, 2026
  • ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? 04 Mar, 2026
  • ⚡ ইফতার মঞ্চে বিস্ফোরণ—নারায়ণগঞ্জে ‘টক অব দ্য টাউন’ 04 Mar, 2026
  • সাধুবাদ এসপি মিজান : অনৈতিকতায় ক্লোজড মিলন—এবার কি বিচার হবে ? 04 Mar, 2026
  • নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট 04 Mar, 2026
  • প্রতিমন্ত্রী দাঁড়িয়ে, প্রশাসন ঘুমে—রাষ্ট্রীয় সেবার চরম অপমান 04 Mar, 2026
  • নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন 03 Mar, 2026
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য