• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নাতিকে নিয়ে আর বাড়ি ফিরলেন না বেবী

Wednesday, 22 December 2021, 5:26 pm
নাতিকে নিয়ে আর বাড়ি ফিরলেন না বেবী
427
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

নাতিকে স্কুলে দিয়ে বাসায় আর ফেরা হলো না নারায়ণগঞ্জ শহরের খানপুরের কাজীপাড়া এলাকার বাসিন্দা জাহানারা বেগম বেবীর (৫০)। নির্মাণাধীন বহুতল ভবনের ওপর থেকে পড়া শাবলের (ভারী ধাতব যন্ত্র) আঘাতে রাস্তায় তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার ৩৭ নম্বর নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম বেবী শহরের খানপুরের কাজীপাড়া এলাকার বাসিন্দা সাবেক ফুটবলার জাকির হোসেনের স্ত্রী এবং এক সময়ের জনপ্রিয় ফুটবলার সম্রাট হোসেন এমিলির ফুফাতো বোন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহানারা বেগমের নাতি শহরের নবাব সলিমুল্লাহ সড়কের মাউন্ট রয়েল একাডেমিতে পড়ে। জাহানারা তার নাতিকে সেখানে পৌঁছে দিয়ে খানপুরে নিজ বাসায় ফিরছিলেন। এসময় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ওপর থেকে একটি শাবল পড়ে যায়। শাবলটি জাহানারা বেগমের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, নিরাপত্তাবেষ্টনী না দিয়ে ভবনের নির্মাণকাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর নির্মাণ শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

শহরের খানপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার মালিকানাধীন ১০ শতাংশ জমির ওপর ভবনটি নির্মাণ করছে সানরাইজ হাউজিং লিমিটেড নামের একটি আবাসন কোম্পানি। কোম্পানির মালিক মো. আমান। ঘটনার বিষয়ে জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে রয়েছে নিহতের লাশ।  অপর দিকে ভবন কতৃপক্ষ নানাভাবে ঘটনা মীমাংসা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে হাসপাতালের সামনে নিহতের স্বজনদের মাঝে গুঞ্জন শোনা গেছে ।

Previous Post

শীতলক্ষ্যা আবার ইট বাধা লাশ উদ্ধার

Next Post

নাসিক নির্বাচন : উত্তর ও দক্ষিন মেরুর দিকে দৃষ্টি সকলের

Related Posts

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

Next Post
নাসিক নির্বাচন : উত্তর ও দক্ষিন মেরুর দিকে দৃষ্টি সকলের

নাসিক নির্বাচন : উত্তর ও দক্ষিন মেরুর দিকে দৃষ্টি সকলের

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য