• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“নৌকা পেলেই পাশ ! স্টপ ইট, বাদ দিন”- শামীম ওসমান

Monday, 6 September 2021, 9:13 pm
“নৌকা পেলেই পাশ ! স্টপ ইট, বাদ দিন”- শামীম ওসমান
25
SHARES
81
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমাকে এখন কেউ বলবেন না আমি নির্বাচন করবো কি না। ডিসেম্বরে সিটি করপোরেশনের নির্বাচন। এর আগেই অনেক খেলা হবে। শকুন আকাশে উড়তাছে। তাই আগে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। যারা প্রকৃত ত্যাগী কর্মী নেতা তারাই তো লড়বেন নির্বাচন করবেন। আল্লাহর হুকুম ও জনগণ চাইলেই আপনি হবেন। আমরা ১২ বছর ধরে ক্ষমতায়। আমাদের চর্বি মোটা হয়ে গেছে। আর সবার মাথায় ঢুকছে নৌকা পেলেই পাশ। স্টপ ইট। বাদ দিন। যারা মনে করেন নৌকা পেলেই পাশ রাজনীতি থেকে দূরে থাকেন। মনে রাখতে হবে জনগণ পাশে থাকলে পাশ তাহলে মাঠে থাকেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের কর্মী সভায় শামীম ওসমান এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী না। তিনি আমাদের কাছে আমাদের বিকল্প মা। তাই তাঁর সঙ্গে কথা বললে অধিকার নিয়ে কথা বলি। আমরা যখন তাঁর সঙ্গে একদিন বসেছিলাম তখন তিনি আমাদের বলেছেন, ‘শামীম আমি হলাম নীলকণ্ঠি। আমি বিষ খেয়েও হজম করতে পারি।’ তাঁর সেই কথা আমি অনুসরণ করি। নেত্রী যদি সব হজম করতে পারে তাহলে আমরা কর্মীরা কেন পারবো না। কিন্তু এত বিষ হজম করতে হবে সেটা বুঝি নাই। শহীদ মিনারে দাঁড়িয়ে বক্তব্য দেয় একজন শুনে ৫ জন। তাদের কেউ কেউ আমাকে খুনী বলতাছে কেউ ওমুক বলতাছে এসব এখন আর গায়ে লাগে না।’

শামীম ওসমান বলেন, ‘আমার বাবা মা ও ভাই নাসিম ওসমানের নামে নারায়ণগঞ্জের তিনটি স্থাপনার নাম নামকরণ করা হয়েছে। অথচ আমি বিষয়টা জানতাম না। এটা জেনে আমি খুশী হয়ে নামাজ আদায় করেছি দোয়া করেছি। তার পর উল্টাপাল্টা কথা শুরু হয়েছে। কেউ কেউ বলছে টাকা খরচ করে এটা করা হয়েছে। আবল তাবল কুত্তা বিলাই কত কিছুই বলে। ওই ঘটনায় খোকন সাহা ক্ষুব্ধ হয়ে জিডি মামলা করেছেন। এতে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তবে আমি অনুরোধ করবো এ মামলা প্রত্যাহার করে নেন। কারণ এসব কোন ব্যক্তিত্ব না যে তাদের প্রাধান্য দিতে হবে।’

তিনি বলেন, আমার বাবা মা ভাইয়ের কবরে শ্মশানের মাটি দেওয়া হয়েছিল। এতে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আমি গাড়িতে বসে কেঁদেছিলাম। আমি আশা করেছিলাম আমাকে ফোন করে বলবেন, ভাই বিষয়টা আমি দেখছি। কিন্তু সেটাও হয়নি। ঘটনার পরদিন যখন গেলাম তখন গিয়ে দেখি মুক্তিযোদ্ধাদের অনেকের কবরও মাটি দিয়ে ভরাট করে ফেলে। আমি ওই ঘটনায় কষ্ট পেয়েছিলাম। যদি আমি আমার কষ্ট বহিঃপ্রকাশ দেখাতাম চোখ দিয়ে পানি ঝরাতাম তাহলে নারায়ণগঞ্জে শুধু মাথা দেখা যাবে মাটি দেখা যাবে না। কিন্তু আমি সেটা করি নাই। করলে শয়তানদের জয় হতো।

শামীম ওসমান বলেন, আমি মনে করি আজকেই আমার শেষ দিন। তাই আমি সকলের কাছে আগাম মাফ চেয়ে নিচ্ছি। আমরা এমন নারায়ণগঞ্জ চাই যেখানে সন্ত্রাস, মাদক, ইভটিজিং, চাঁদাবাজী, সাম্প্রদায়িকতা থাকবে না। তাই দেশের অন্য এলাকার আগে আমাদের ঘণ্টা বাজাতে হবে। কারণ সামনের ৬ মাস বেশ কঠিন সময়। অন্য যে কোন সময়ের চেয়ে এ ৬ মাস খুবই ভয়াবহতা হতে পারে। তাই আমাদের এখন আমাদের একটাই টার্গেট শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। তাকে নিরাপদ রাখতে হবে।

সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম তাদেরকেই লড়াই করতে হবে। মাঠে থাকতে হবে। এ কারণে আগামী অক্টোবের শুরুতে একটি বড় সমাবেশ করবো। এর আগে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কর্মী সভা করবো। ২৭টি ওয়ার্ডে কর্মী সভা করবো। আমিও পরে সবগুলো ওয়ার্ডে যাবো। এর পরে আমরা রাস্তায় নামবো। রাস্তার শ্রমিক রিকশাওয়ালা হকারদের জানাবো আমরা তোমাদের সঙ্গে আছি। আমার কোন আলিশান বাড়ির মালিককে দরকার নাই। এটা করতে হবে আমাদের ক্ষমতার জন্য না বরং দেশের স্বার্থে। আমি অনেক কিছু বলতে পারছি না। কিন্তু ভেতরে যা হচ্ছে তা খুবই ভয়ঙ্কর।

‘আমার সাথে থাকলে সামনে বিপদ। আর অন্য কারো সাথে থাকলে রসগোল্লা খেতে পারবেন। তাদের সঙ্গে জামায়াত বিএনপি হেফাজত সুশীল সমাজ সবাই আছে। তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। রসগোল্লার সঙ্গে থাকবেন নাকি বিপদের সঙ্গে থাকবেন।’ বক্তব্যে যোগ করেন শামীম ওসমান।

মহানগর আওয়ামী লীগের কর্মী সভায় াণ্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগরের সহ সভাপতি চন্দন শীল, ওয়াজেদ আলী খোকন, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।

Previous Post

রূপগঞ্জে ভুয়া পরিচয়পত্র তৈরী, ৩ প্রতারক গ্রেপ্তার

Next Post

৫ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
৫ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

৫ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য