• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

প্রধানমন্ত্রীর আত্মীয়ের কবর ভেঙে মেরামতেও ব্যর্থ এমপি খোকা

নাম ফলক মেরামত করার মতো ইট, বালু, সিমেন্ট এনে করব মেরামত করতেও বাধার মুখে পরেছেন জাতীয় পার্টির এই নেতা

Wednesday, 16 December 2020, 2:31 am
প্রধানমন্ত্রীর আত্মীয়ের কবর ভেঙে মেরামতেও ব্যর্থ এমপি খোকা
43
SHARES
139
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেনের নামফলক ভেংগে আওয়ামী লীগ নেতা কর্মীদের রোষানল থেকে রক্ষা পেতে রাতের আধারে তা মেরামত করে বিতর্ক ধামাচাপা দিলেও এবার কবর ভেংগে দখল করার ঘটনায় তুমুল বিতর্ক ধামাচাপা দিতে এবার ইট, সিমেন্ট,  বালু পাঠিয়ে ব্যর্থ হয়েছেন নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা । 

আবারো বিতর্কে বিঁধলেন নারায়ণগঞ্জ-৩ তথা সোনারগাঁও আসনের জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা।

সম্প্রতি জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নাম ফলক ভেঙে যখন আলোচনা সমালোচনা তুঙ্গে তখন খবর বেরিয়েছে তিনি নিজে থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে একজন সরকারী কর্মকর্তার ক্রয়করা কবর ভেঙে নিজের বোনকে দাফন করেছেন।

দাফনের আগে কবর ভাঙার সময়ে কবরস্থানের লোকজন বাধা ও আপত্তি দিলেও তিনি উল্টো তাদের হুমকি দেন। যাঁর কবর ভাঙা হয়েছে সেই ব্যক্তি প্রধানমন্ত্রীর আত্মীয় জানা গেছে।

বিষয়টি জানাজানি হওয়ার পরে ১৪ ডিসেম্বর সকাল থেকে চলে সমঝোতা। ওই পরিবারের সঙ্গে দুপুরেই সমঝোতা চেষ্টা চলছে বলে জানিয়েছেন কবরস্থানের প্রহরী মোঃ সামছুল হক ।

প্রহরী মোঃ সামছুল হক নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানান,  এমপি খোকা সাহেব ইট, বালু, সিমেন্ট পাঠানোর পর শেখ ইসরাইল হক সাহেবের কবর তার পরিবারের লোকজন মেরামত করতে বাধা দেয় ।  এর পর থেকেই সিমেন্ট,  বালু আর পুরানো ইট এভাবেই পরে আছে । এই করবটি ছিলো পুরোটা বাধানো । খোকা সাহেব কেন এই কবর ভাংগলেন তা তিনিই ভালো বলতে পারবেন ।

জানা গেছে, লিয়াকত হোসেন খোকার বড় বোন খালেদা খানম ডলি ১৭ নভেম্বর রাত ১০টা ৫৯ মিনিটে রাজধানীর আজগর আলি হসপিটালে মৃত্যুবরণ করেন। সে রাতেই এমপি খোকা যান শহরের মাসদাইর এলাকাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে। সেখানে গিয়ে তিনি ১৯৮৩ সালের ১৪ জুলাই মৃত্যু বরণের পর দাফন করা শেখ ইসরাইল হকের কবর ভাঙতে বলেন।

ওই কবরের চারদিকে তখন পাকা বাধাই করা ছিল। তাছাড়া কবরটি ছিল তাদের ক্রয় করা। কিন্তু এমপি খোকা ওই কবরটি তার নিজের বাবা ও মায়ের দাবী করে সেটা ভাঙতে বলেন। তখন কবরস্থানের লোকজন বিষয়টি নিয়ে আপত্তি করলে তাদের হুমকি দেওয়া হয়। পরদিন ১৮ নভেম্বর ভোরে ফজরের নামাজের পরেই খোকার বোনকে দাফন করা হলে চারদিকে দেওয়া হয় মাশের মুলির বেড়া।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে অভিযোগ দিয়েছেন শহরের দেওভোগ এলাকার বাসিন্দা ডা. শাহানা পারভীন। তিনি দাবী করেন তার আমার বাবা মাননীয় প্রধানমন্ত্রীর নানীর চাচাতো ভাই।

শাহানা পারভীন বলেন, আমি বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করেছি। বর্তমানে অবসরে আছিন। আমার ছেলে সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। আমার ছেলে কবর জিয়ারত করতে গিয়ে দেখেন নানা ডা. শেখ ইসরাইল হকের কবর ভাঙা। ভালো পুরানো কবরের দেয়াল ভেঙে ফেলেছে। নাম ফলক ও ইটগুলো পাশে রাখা হয়েছে। সে কবরই চিনতেই পারেনি। পরে কবরস্থানের তত্ত্বাবধায়ক জানান এমপি লিয়াকত হোসেন খোকা উপস্থিত থেকে ভেঙেছে।’

শাহানা আরো বলেন, ১৯৮৩ সালের ১৪ জুলাই আমার বাবা শেখ ইসরাইল হক মৃত্যুবরণ করেন। দুই বছর পর ১৯৮৫ সালে ওই সময়ে পৌরসভা থেকে ক্রয় করে কবর পাকা করা হয়।’

তিনি আরো বলেন, ‘আমি বলতে পারছি না ওনি এটা কেন করলো। আমরা জলদস্যু, ভূমিদস্যুর খবর জেনেছি। কিন্তু কবরদস্যুতো শুনি নাই। সে তো কবর দস্যুতা করেছে।’

তিনি আরো বলেন, ‘আমার পিতার কবর তো এভাবে ফেলে রাখতে পারি না। আমরা তার কবর পুনরায় বাঁধাবো। ওনার থেকে একটা পয়সাও নেবো না। পুরোনো ইট দিয়েই আমরা বাঁধাবো সেটা। যেহেতু কবরটি সিটি করপোরেশনের অধীনে সেহেতু এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মেয়র আইভীর কাছে আবেদন করা হয়েছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।’

সরকারি কর্মকর্তা হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক ডা. শেখ ইসরাইল হকের নাতি বলেন, ‘এমপি সাহেবে আমাদের কাছে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। আমরা বললে তিনি বোনের লাশ সরিয়ে নিবেন এমনটাও স্বীকার করেছেন। পরিবারের অন্যদের সঙ্গে কথা বলে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করবো।’

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকার মোবাইলে একাধিক বার ফোন ও ম্যাসেজ দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানের তত্ত্বাবধায়ক গোলাম মোস্তফা বলেন, ‘১৮ নভেম্বর ভোরে এমপি লিয়াকত হোসেন খোকার বড় বোন খালেদা খানমের মরদেহ দাফন করা হয়। ব্যক্তি মালিকানাধীন কবর হওয়ায় রাতে আগের যখন কবরটি ভাঙতে যায় তখনই বাধা দেওয়া হয়। তখন আমাকে ধমক দিয়ে কবর ভেঙে ফেলে।’

কবরস্থানের সুপারভাইজার মো. স্বাধীন চৌধুরী সাদেক বলেন, ‘এমপি সাহেব (লিয়াকত হোসেন খোকা) রাতে বলেন এখানে তার বাবা মায়ের কবর ছিল। এজন্য তিনি ভেঙে বোনের মরদেহ দাফন করেন। আর তার বোন করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। যার জন্য এ বিষয়ে তেমন কোন কিছু বলা হয়নি। কিন্ত সম্প্রতি কবরস্থানে এসে বিষয়টি দেখে আমাদের জানান যার কবর ভাঙা হয়েছে তাঁর স্বজনেরা। এমপি সাহেব মিথ্যা তথ্য দিয়ে অন্যের কবর ভেঙে অন্যায় করেছেন।’

Previous Post

ভ্রুকুটি দেখানোর ধৃষ্টতা দেখাচ্ছে পরাজিত শক্তির দোসরেরা : প্রধানমন্ত্রী

Next Post

চাষাঢ়ায় ফিল্মি স্টাইলে কিশোর গ্যাংয়ের তান্ডব

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
চাষাঢ়ায় ফিল্মি স্টাইলে কিশোর গ্যাংয়ের তান্ডব

চাষাঢ়ায় ফিল্মি স্টাইলে কিশোর গ্যাংয়ের তান্ডব

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য