• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লায় রনি’র কুশপুত্তলিকা দাহ ! আসতে পারে পাল্টা কমিটি

Sunday, 8 November 2020, 7:54 pm
ফতুল্লায় রনি’র কুশপুত্তলিকা দাহ ! আসতে পারে পাল্টা কমিটি
55
SHARES
177
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক

ফতুল্লার পর এবার কুতুবপুরে রবিবার বিকেলে জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিলসহ কুশপুত্তলিকা দাহ, প্রতিবাদ সমাবেশ করেছে পদ- বঞ্চিত, বিক্ষুব্ধ ছাত্রদল নেতা- কর্মীরা।

ত্যাগী ও পরীক্ষিত, নির্যাতিতদের বাইরে রেখে অছাত্র,বিবাহিত,মাদকাসক্ত,অযোগ্যদের স্থান দিয়ে আহবায়ক কমিটি গঠনের অভিযোগ এনে জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনির বিরুদ্ধে ঢাকা- নারায়নগঞ্জ মহা সড়কের রামারবাগ-শিবু মার্কেট এলাকায় প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল সহ কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষুব্ধ ছাত্রদল নেতা- কর্মীরা।

মিছিলটি রামারবাগ ও স্টেডিয়াম এলাকা প্রদক্ষিণ করে ঢাকা-নারায়নগঞ্জ মহাসড়কের শিবু মার্কেট বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

পরে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন জেলা ছাত্রদল সভাপতি রনি ফতুল্লা থানা আহবায়ক কমিটি গঠন নিয়ে নগদ-বিকাশ বানিজ্যের মাধ্যমে নিজ ক্ষমতা বলে ত্যাগী, নির্যাতিত, পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে স্কুলের গন্ডি পার হতে পারেনি এমন অছাত্র,বিবাহিত, প্রয়াত সৈনিক লীগ নেতার পুত্র,মাদকাসক্ত এবং নিকটাত্মীয় স্বজনদের দিয়ে সুবিধাবাদীদের কে স্থান দিয়ে আহবায়ক কমিটি ঘোষনা করেছে।

বক্তারা এই কমিটি প্রত্যাখান সহ প্রতিরোধের ঘোষনা দিয়েছেন একই সাথে জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি কে ফতুল্লায় অবাঞ্চিত ঘোষনা সহ নব গঠিত আহবায়ক কমিটি প্রত্যাখান করে বক্তব্য প্রদান করেন।

আহবায়ক কমিটি গঠনে নানা অসঙ্গতির বিষয়ে কেন্দ্রিয় কমিটির নীতি-নির্ধারকদের নিকট তথ্য প্রমান সহ নালিশ করবেন।তারা বলেন কেন্দ্রীয় কমিটি থেকে যদি এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন করা না হয় তাহলে আগামীতে তারা প্রেস ক্লাব ও কেন্দ্রীয় পার্টি অফিসে মানব বন্ধন, ঝাড়ু-জুতা মিছিল সহ নানা কর্মসূচী পালন করা হবে।এবং পরিক্ষীত,ত্যাগী,নির্যাতিতদের নিয়ে ফতুল্লা থানা ছাত্রদলের পাল্টা কমিটি ঘোষনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ছাত্রদল নেতা আরিফ হাসান, নিরব আহম্মেদ পলাশ, নূরে আলম সাগর,পারভেজ আহম্মেদ,রবিউল ইসলাম, আবিদ  হাসান, নিলয়, মেহেদি হাসান, হানিফ  আহম্মেদ, তুষার আহম্মেদ, আলআমিন, মহসিন, সুমন,, তূর্য, মিলন, জাকির হোসেন, শান্ত, হৃদয় আহম্মেদ, রাসেল মাহমুদ, আজিজুল ইসলাম সহ আরোও দেড়- দুই শতাধিক বিক্ষুব্ধ নেতা- কর্মী।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার দাপা বালুর ঘাট এলাকায় বিক্ষুব্ধ ছাত্রদল নেতা- কর্মীরা ত্যাগী- পরীক্ষিত, নির্যাতিতদের বাইরে রেখে অছাত্র, বিবাহিত, মাদকাসক্তদের স্থান দিয়ে আহবায়ক কমিটি গঠনের অভিযোগ এনে জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল সহ কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষুব্ধ ছাত্রদল নেতা- কর্মীরা।

পক্ষান্তরে শুক্রবার দুপুরে পোস্ট অফিস রোডে আহবায়ক কমিটির সমর্থনে আনন্দ মিছিল করতে চাইলে পদ বঞ্চিত ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা- কর্মীরা মিছিল শুরুর পূর্বেই মিছিলে আগতদের ধাওয়া দিয়ে এবং পিটিয়ে মিছিলটি পন্ড করে দেয়।বিক্ষুব্ধ ছাত্রদল নেতা-কর্মীদের পিটুনীতে নব গঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসন সাজ, যুগ্ম আহবায়ক কাজী মোস্তাকীন ও আহবায়ক কমিটির সদস্য রেমন রাজিব আহত হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য যে চলতি মাসের প্রথম দিনে মেহেদী হাসান দোলন আহবায়ক সদস্য সচিব রাকিব আহম্মেদ রিয়াদ সহ ২১ সদস্য বিশিষ্ট ফতুল্লা থানা আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতা- কর্মীদের অভিযোগ রিয়াদ আহম্মেদকে ভুয়া সার্টিফিকেট দিয়ে ফতুল্লা থানার ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব করা হয়েছে। তাছাড়া তিনি মাদকাসক্ত এবং ডিভোর্সি বলেও জানা যায়।

অপরদিকে রেমন রাজিব নামে অপর একজনকে রনি ফতুল্লা থানা ছাত্রদলের আহব্বায়ক কমিটিতে সদস্য পদ দিয়েছেন যে ব্যাক্তির এস.এস.সি পরিক্ষার সার্টিফিকেট নাই।

সে সম্পর্কে জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনির বেয়াই আর সে কারনেই তাকে ফতুল্লা থানা ছাত্রদলে সদস্য করেছেন।

এছাড়াও ফতুল্লা থানা ছাত্রদলে রনি ক্ষমতাবলে নিজের আপন ভাগিনা ও প্র‍য়াত সৈনিক লীগ নেতা মোখলেসুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাতকে ফতুল্লা থানা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক করেছেন।

জানা যায় ইয়াসিন আরাফাত কখনোই ছাত্রদলের সাংগঠনিক কাজে সম্পৃক্ত ছিলো না।
কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার পরেই রনি নিজের ভাগিনাকে পদায়ন করার জন্য ইয়াসিন আরাফাতকে দিয়ে কিছু রাজনৈতিক নেতাদের শুভেচ্ছা ও কেক কাটার মত প্রোগ্রামে ফটোসেশান করিয়ে তার রাজনৈতিক প্রোফাইল তৈরী করেছেন।।

দীর্ঘ ১৭ বছর পর গঠিত ফতুল্লা থানা ছাত্রদলে এসব ছাড়াও অসংখ্য অসংগতি আছে বলে ছাত্রদলের সর্বস্তরের কর্মীদের অভিযোগ।

Previous Post

বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় অগ্নিকান্ড, দগ্ধ ৫

Next Post

নারায়ণগঞ্জের কিছু এলাকায় কাল গ্যাস থাকবে না

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
নারায়ণগঞ্জের কিছু এলাকায় কাল গ্যাস থাকবে না

নারায়ণগঞ্জের কিছু এলাকায় কাল গ্যাস থাকবে না

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য