• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বঙ্গবন্ধুর সেই সফর স্মরণ করল লন্ডন

Sunday, 10 January 2021, 1:25 pm
বঙ্গবন্ধুর সেই সফর স্মরণ করল লন্ডন
3
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে সদ্য স্বাধীন দেশে ফেরার আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম লন্ডন সফরের ঐতিহাসিক দিনটি স্মরণ করল যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশন।

এ উপলক্ষে শনিবার হাই কমিশনের পক্ষ থেকে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে ব্রিটিশ সরকারের মিনিস্টার ও বিরোধী দলীয় নেতাদের পাশাপাশি ব্রিটিশ পার্লামেন্ট ও হাউজ অব লর্ডসের কয়েকজন সদস্য, রাষ্ট্রদূত ও পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

‘বঙ্গবন্ধু ও ব্রিটেন: ঐতিহাসিক ৮ জানুয়ারি’ শীর্ষক এই অনুষ্ঠানে তাদের কথায় উঠে আসে ১৯৭০ এর দশকের ব্রিটিশ সরকার এবং কনজারভেটিভ ও লেবার পার্টির নেতাদের সঙ্গে বঙ্গবন্ধুর বিশেষ বন্ধুত্বের কথা।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, স্বাধীন বাংলাদেশে ফেরার আগে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু লন্ডনে যাত্রাবিরতি করেন এবং তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার এডওয়ার্ড হিথ এবং বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার হ্যারল্ড উইলসনের সঙ্গে বৈঠকে অংশ নেন।

“সেটা ছিল ক্ষমতাসীন কনজারভেটিভ সরকার এবং বিরোধী দলে থাকা লেবার পার্টির সঙ্গে তার অনন্য বন্ধুত্বের এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য তার অকুণ্ঠ ভালোবাসার বহিঃপ্রকাশ।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্যার এডওয়ার্ড হিথের সঙ্গে ৮ জানুয়ারির সেই সরকারি বৈঠকেই বাংলাদেশ-যুক্তরাজ্য দৃঢ় বন্ধুত্বের ভিত্তি স্থাপিত হয়েছিল, যার ব্যাপ্তি পরের ৫০ বছরে দ্রুত বেড়েছে। পাশাপাশি বঙ্গবন্ধুর সেই সফরই যুক্তরাজ্যের স্বীকৃতির পথ খুলে দিয়েছিল। ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্য স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে তার ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বাড়ি থেকে পাকিস্তানি সেনারা আটক করে তৎকালীন পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। ওই রাতেই বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর শুরু হয় বর্বর হামলা।

পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে স্বাধীনতার ঘোষণা দিয়ে যান বঙ্গবন্ধু। তার ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তি সংগ্রামে।

নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে ।

মুক্তিযুদ্ধে বিজয়ের পর বিশ্ব জনমতের চাপে ১৯৭২ সালের ৮ জানুয়ারি ভোরে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। মুক্তির পর তিনি লন্ডন যান। সেখান থেকে ব্রিটিশ বিমান বাহিনীর একটি বিমানে করে ১০ জানুয়ারি দিল্লি হয়ে ঢাকা পৌঁছান।

যুক্তরাজ্যের ফরেইন অ্যন্ড ডেভেলপমেন্ট অফিসের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ বলেন, বঙ্গবন্ধু কেবল বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি কমিউনিটির জন্য অনুপ্রেরণা নন, স্বাধীনতা আর গণতন্ত্রের জন্য যারা লড়াই করে চলেছে, তাদের জন্যও তিনি আলোকবর্তিকা।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অংশীদারিত্ব আর গভীর বন্ধুত্বের যে সম্পর্ক গত ৫০ বছর ধরে অটুট রয়েছে, ১৯৭২ সালের ৮ জানুয়ারির সেই লন্ডন সফরেই বঙ্গবন্ধুর হাত দিয়ে তার ভিত্তি স্থাপিত হয়েছিল বলে মন্তব্য করেন লর্ড আহমেদ।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক দেশ গড়ার যে দর্শন নিয়ে বঙ্গবন্ধু কাজ করে গেছেন, তা অনুপ্রেরণা যুগিয়ে যাবে। বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশের মানুষ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে, যুক্তরাজ্য তাদের পাশে থাকবে।

ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা এবং লেবার পার্টির নেতা স্যার কিয়ের স্টারমার বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন মহান রাষ্ট্রনায়ক, যিনি তার দেশের মানুষের নাগরিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের জন্য লড়াই করতে গিয়ে ১৪ বছর কারাগারে কাটিয়েছেন, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে।

স্বদেশ প্রত্যাবর্তনের আগে বঙ্গবন্ধুর সেই লন্ডন সফরে লেবার নেতা হ্যারল্ড উইলসনের (পরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছিলেন) সঙ্গে তার বৈঠকের কথাও অনুষ্ঠানে স্মরণ করেন স্টারমার।

তিনি বলেন, ন্যায়বিচার আর সাম্যের প্রতি একই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করতেন দুই নেতা, আর সে কারণে তাদের মধ্যে এক বিরল বন্ধুত্ব গড়ে উঠেছিল। তাদের সেই বন্ধুত্ব বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানুষের সম্পর্ককে আরও মজবুত করেছে। সূত্র : বিডি নিউজ

Previous Post

বাংলাদেশ ও বাঙালির অনুপ্রেরণার উৎস বঙ্গবন্ধু : রাষ্ট্রপতি

Next Post

আড়াইহাজারে মোটর সাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
আড়াইহাজারে মোটর সাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আড়াইহাজারে মোটর সাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য