• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ব্যবসায়ী নেতা হাতেমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

Friday, 29 October 2021, 8:01 am
ব্যবসায়ী নেতা হাতেমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
32
SHARES
103
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্প মালিক সমবায় সমিতির নামে চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ উঠেছে বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমের বিরুদ্ধে ।

যিনি ওই সমবায় সমিতির সভাপতি পদেও রয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন এক ভুক্তভোগী। তবে অভিযোগকারী ব্যক্তিকে বদ্ধ উন্মাদ বলে দাবি করেছেন মোহাম্মদ হাতেম।

নারায়ণগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার বরাবরে লিখিত অভিযোগে ফতুল্লার বিসিক শিল্পনগরীর মেসার্স এফকে নিটেক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: ফারুক খান উল্লেখ করেন, তিনি বিসিক শিল্পনগরীতে দীর্ঘদিন ধরে গার্মেন্টের ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি বিসিকের নিয়ম মোতাবেক বিসিক শিল্প মালিক সমবায় সমিতি লিমিটেডের চাহিদা মতো বিসিকের সিকিউরিটি গার্ডদের মাসিক ও বাৎসরিক বেতনভাতা পরিশোধ করে আসছেন। সাম্প্রতিক সময়ে তার কাছে আরো ৫ হাজার টাকা অযৌক্তিকভাবে দাবি করে আসছেন বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম, আবু তাহের শামীমসহ অজ্ঞাত আরো ৪/৫ জন। এছাড়া মোহাম্মদ হাতেম ও আবু তাহের শামীমসহ অন্যান্যরা বিসিকের সিকিউরিটি গার্ডদের কাছে মেসার্স এফকে নিটেক্স লিমিটেডসহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের তালিকা দিয়ে রেখেছে। যারা এই সমবায় সমিতিতে অতিরিক্ত ৫ হাজার টাকা দিবেনা তাদের প্রতিষ্ঠানের পণ্য বিসিকের প্রধান ফটকের বাহিরে বের হতে দেওয়া হবে না বলে সিকিউরিটি গার্ডদের নির্দেশ দিয়েছেন মোহাম্মদ হাতেম ও আবু তাহের শামীম সহ তাদের সিন্ডিকেট।

মেসার্স এফকে নিটেক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: ফারুক খান চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে যেমন বিসিক থেকে কোন পণ্য বাহিরে বের করা এবং বাহির থেকে কোন পণ্য আনতে দিবেনা তেমনি তাকে বিসিক শিল্পনগরীতে ব্যবসা করতেও দেয়া হবেনা বলে হুশিয়ারী দিয়েছে হাতেম ও তার অনুগতরা।

এ বিষয়ে জানতে বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ও বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম জানান, যে কোনো সমিতি কিংবা সংগঠনের সমিতি থাকে। আর সমিতির সদস্য হতে নির্দিষ্ট অংকের চাঁদা দিতে হয়। তিনি ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়নসহ দোকান মালিক সমিতির উদহারণ টেনে বলে বিসিক এত বড় একটি জায়গা যেখানে ৬শ’র মতো প্রতিষ্ঠান রয়েছে। বিসিকেও শিল্প মালিকদের সংগঠন রয়েছে যেটির মাধ্যমে সিকিউরিটি রাখা হয়েছে, ড্রেন পরিস্কার করা হচ্ছে, ময়লা আবর্জনা পরিস্কার করা হচ্ছে। আমরা বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছি। আমাদের ৫০ জনের মতো সিকিউরিটি রয়েছে। আমাদের সার্ভিস নিবে অথচ সদস্য হবেনা সেটি কিভাবে সম্ভব। এগুলো কি এমনি এমনি হয়ে যায়। এজন্যই আমাদের সমিতির সদস্য হওয়া বাধ্যতামূলক। যে এই ধরনের অভিযোগ করেছে সে বদ্ধ উম্মাদ। তার মাথায় দোষ আছে। আমাদের বিসিকে ৬শ’র মতো প্রতিষ্ঠান রয়েছে। ইতিমধ্যে ৫২৮ জন সমিতির মেম্বার হয়ে গেছে। বাকীরাও হচ্ছে বা হবে এমন অবস্থায় রয়েছে। অথচ এর মধ্যে মাত্র একজনই এ ধরনের অভিযোগ দিয়েছে। এই ৫ হাজার টাকা যেটা নেওয়া হচ্ছে সেটা এককালীন টাকা। সিকিউরিটিসহ অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে গার্মেন্টস প্রতিষ্ঠান দিবে মাসিক ২ হাজার টাকা এবং অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৭০০ টাকা। কিন্তু ফতুল্লার বিসিক শিল্পনগরীর মেসার্স এফকে নিটেক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: ফারুক খান গার্মেন্টের মালিক হয়েও প্রতি মাসে দিয়ে আসছিলেন ৭০০ টাকা।

মোহাম্মদ হাতেম আরো বলেন, আমরা সমবায় সমিতি গঠন করার পরে বিসিকের নিরাপত্তা যেমন জোরদার হয়েছে তেমনি রাস্তাঘাট ও ড্রেনেরও উন্নয়ন করা হয়েছে। সমাজে বসবাস করতে হলে সমাজের বিভিন্ন কাজে এগিয়ে আসতে হবে। নয়তো তাকে সমাজচ্যুত হতে হবে।

জানতে নারায়ণগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী মো: নাজমুল হুদার মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

পরে খোঁজ নিয়ে জানা গেছে নাজমুল হুদা বদলী হয়েছেন। তার স্থলে সদ্য যোগদানকারী নারায়ণগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার আলমগীর আজাদের মুঠোফোনে কল করা হলে তিনি জানান, তিনি পদোন্নতিজনিত কারণে সদর উপজেলায় পোষ্টিং পেলেও এখনো চার্জ বুঝে পাননি। যে কারণে তিনি এ বিষয়ে কিছু জানেন না ।

Previous Post

ফতুল্লার স্টিল মিলে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু

Next Post

রূপগঞ্জে গণসংযোগে বোমা হামলার ঘটনায় মামলা

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
রূপগঞ্জে গণসংযোগে বোমা হামলার ঘটনায় মামলা

রূপগঞ্জে গণসংযোগে বোমা হামলার ঘটনায় মামলা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য