• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মা দিবসে মায়ের আর্তনাদ, ত্বকী ও করোনায় মৃতদের স্মরণ

Sunday, 9 May 2021, 1:55 am
মা দিবসে মায়ের আর্তনাদ, ত্বকী ও করোনায় মৃতদের স্মরণ
10
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

“একজন সচেতন মা সন্তানের মঙ্গল ছাড়া আর কিছুই ভাবতে পারেন না, সচেতনতার সাথে সাথে একজন মায়ের সক্ষমতা ও পারঙ্গঁমতা জরুরী। অপারগতা ও অক্ষমতা যে ‘মা’ এর জন্য কত কষ্ট আজকে তা আমি প্রতি মুহূর্তে উপলব্ধি করছি। আমার পক্ষে তো আমার সন্তানকে কোন নিরাপদ রাষ্ট্র, নিরাপদ জনপদ দেয়া সম্ভব হল না, এটা আমার, আমাদের মায়েদের অনিবার্য অক্ষমতা।”

তানভীর ত্বকীর মা রওনক রেহানা এভাবেই নিজের মত প্রকাশ করেছেন আন্তর্জাতিক মা দিবসের প্রারম্ভে ।

একজন সন্তানহারা মায়ের এমন বুকফাটা আর্তনাদ নিয়ে খুনিদের নির্মম আঘাতে নিহত  সেই মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৯৮ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আহ্বানে নিজ নিজ গৃহে অবস্থান করে স্মরণ করেছেন দিনটি ৷

শনিবার ৮ মে ত্বকী মঞ্চের পক্ষ থেকে নিহত ত্বকী ও করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বের মৃতদের স্মরণে আলোক প্রজ্বালনের মধ্য দিয়ে পালিত হয়েছে কর্মসূচি।

সন্ধ্যায় নিজ নিজ অবস্থানে থেকে কর্মসূচিতে দুই শতাধিক সাংস্কৃতিক, রাজনৈতিক ও সমাজকর্মী অংশ নেন।

কর্মসূচি উপলক্ষে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, এই করোনা দুর্যোগেও হত্যা, খুন, চাঁদাবাজি, ধর্ষণ কিছুই বন্ধ নেই।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও লকডাউনকে সরকার প্রতিপক্ষকে দমানোর সুযোগ হিসেবে ব্যবহার করছে। অবাধে গাছ কাটছে, বন ধ্বংস করছে, আবার জলবায়ু পরিবর্তনের সংকটের জন্য প্রকৃতি রক্ষায় অন্য দেশকে উপদেশ দিচ্ছে। সরকার বেছে বেছে বিচার সংগঠিত করছে। যে ঘটনা বা অপরাধের সঙ্গে সরকারদলীয় লোকজনের সংশ্লিষ্টতা নেই, তারা কেবল সেসব বিচারেই আগ্রহী। অপরাধী দলীয় বা সরকারসংশ্লিষ্ট হলে সে বিচার আর আলোর মুখ দেখছে না।

তিনি বলেন, সাড়ে সাত বছর আগে ত্বকী হত্যার তদন্ত শেষ হয়ে অভিযোগপত্র তৈরি করে রাখার পরও তা আদালতে পেশ করা হয়নি। আইনকে কেবলই নিজের প্রয়োজনে ব্যবহার করতে গিয়ে সরকার গোটা বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে।

মুক্তিযুদ্ধের চেতনার উল্টোপথে এ সরকার চলতে চলতে বিচারব্যবস্থার সঙ্গে সঙ্গে নির্বাচনী ব্যবস্থা, মানুষের নিরাপত্তা, মৌলিক অধিকার, গণতন্ত্র সবকিছু ধ্বংস করে চলেছে। তিনি সাগর-রুনি, তনুসহ নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, মিঠু, বুলু হত্যার বিচার দাবি করেন।

প্রিয় সন্তানের কথা মনে করে মা রওনক রেহানা তার ফেসবুক পেইজে আরো লিখেছেন, “আমার পক্ষে তো আমার সন্তানকে সন্ত্রাসমুক্ত শহর, জন্মস্থান দেয়া সম্ভব হলই না। যে জন্মভূমিকে আমি ভালোবাসতে শিখিয়েছি ও ভালোবেসেছে, ভালোবেসে এ দেশের উন্নয়নের আশায় ও বেঁচে থাকতে চেয়েছে, বিদেশ যেতে চায়নি, দেশে থেকে দেশের জন্য ভাবতে, করতে, বাড়তে, চেয়েছে; বলেছে, “মা দেখো আমি এদেশেই একজন বড় স্থপতি-প্রকৌশলী হয়ে তোমাকে দেখাবো, আমি বাংলাদেশের সম্মান রাখবো। কিন্তু দেশের কিছু মানুষরূপ পশু ওর বড় হওয়া বন্ধ করে দিল। আমার আর বড় ইঞ্জিনিয়ারের মা হওয়া হল না।”

সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় বলেন, ‘দীর্ঘ আট বছর ধরে আমরা ত্বকীসহ নারায়ণগঞ্জের সব হত্যার বিচার চেয়ে আসছি, কিন্তু সরকার বিচার বন্ধ করে রাখায় অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। আমরা নারায়ণগঞ্জ ও দেশের সব হত্যার বিচার চাই। অশুভ অন্ধকারের অবসান চাই।’

করোনা বাস্তবতায় নিজ নিজ অবস্থানে থেকে এ কর্মসূচিতে অংশ নেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম, প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা, মনি সুপান্থ, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, উদীচী জেলা সভাপতি জাহিদুল হক, সমগীতের সভাপতি অমল আকাশ, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।

উল্লেখ্য ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র‍্যাব সংবাদ সম্মেলন করে জানায়, ওসমান পরিবারের নির্দেশে তাঁদেরই টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছেন। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে। কিন্তু সে অভিযোগপত্র আজও আদালতে পেশ করা হয়নি। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

Previous Post

এসএ পরিবহণে মাদক পাচার, ইয়াবাসহ মনি গ্রেপ্তার

Next Post

ফেসবুকের কল্যাণে শিশুকে খুঁজে পেল বাবা-মা

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
ফেসবুকের কল্যাণে শিশুকে খুঁজে পেল বাবা-মা

ফেসবুকের কল্যাণে শিশুকে খুঁজে পেল বাবা-মা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য