• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মাদ্রাসার ২ শিক্ষক কর্তৃক ৫ শিশু বলৎকারের ঘটনায় থানায় মামলা

Wednesday, 27 February 2019, 3:21 pm
মাদ্রাসার ২ শিক্ষক কর্তৃক ৫ শিশু বলৎকারের ঘটনায় থানায় মামলা
23
SHARES
74
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

সিদ্ধিরগঞ্জের বলৎকারের শিকার ৫ শিশু ও তাদের অভিভাবকরা আজ বুধবার ২৭ ফেব্রুয়ারী সকালে থানায় উপস্থিত হয় অভিযোগ দায়ের করেছে। এখনো পর্যন্ত অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক লোকমান হোসেন ও আজগর আলীকে আটক করতে পারে নাই পুলিশ। তবে দুই শিক্ষককে আটক করতে জোড় চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি শাহিন শাহ পারভেজ ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মাদ্রাসায় ৫ শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গোদনাইল শান্তিনগর ক্যানেলপাড় এলাকাস্থ জামিয়া ইসলামিয়া যাইনুল আবেদীন মাদ্রাসায় মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে এ যৌন নির্যাতনের ঘটনা ফাঁস হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ ঘটনাটি সালিশি বৈঠকের মাধ্যমে ধামাচাপা দেওয়ারও চেষ্টা চলেছে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় বিষয়টি এলাকায় ছড়িয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই শিক্ষক পলাতক রয়েছেন। 

বলাৎকারের শিকার শিশু ছাত্রদের পরিবারের স্বজনরা মাদ্রাসায় এসে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকদের বিচার দাবি করলে উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার শিকার কয়েকজন শিশু ছাত্রের পরিবারের স্বজনরা জানান, মাদ্রাসার দুই শিক্ষক নোয়াখালীর বাসিন্দা ক্বারী লোকমান হোসেন ও যশোর জেলার বাসিন্দা আজগর আলী গত দুই থেকে আড়াই মাস যাবত ৯ থেকে ১২ বছর বয়সের ৫ জন ছাত্রকে কৌশলে রাতে ঘুম থেকে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এসময় তারা আরো কয়েকজন ছাত্রকে বলাৎকার করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ঘটনার পরই ঐ অভিযুক্তরা শিশু ছাত্রদেরকে বলাৎকারের বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন দুই শিক্ষক। এ ঘটনা জানালে তাদেরকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়।

শিশু ছাত্ররা ভয়ে অভিভাবকের কাছে প্রকাশ করার সাহস না পেলেও সহপাঠিদের কাছে বলাবলি করে এবং অন্যান্য শিক্ষকদের কাছে জানায়। তবে অন্যান্য শিক্ষকরা কোন ব্যবস্থা নেয়নি। নির্যাতিত ছাত্রদের মধ্যে ১২ বছরের একজন ছাত্র গুরুত্র অসুস্থ হয়ে পড়লে তাকে পারিবারিকভাবে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এদিকে এই ঘটনায় অপর এক ছাত্র জানায়, তাকে বলাৎকার করতে না পেরে বিদ্যুতের তার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। আর এরপরেই ছাত্রদের বলাৎকারের ঘটনা অভিভাবকরা জানতে পারেন এবং বলাৎকারের শিকার ছাত্ররা মুখ খুলতে শুরু করে।

নির্যাতিত ছাত্রদের অভিভাবকদের অভিযোগ, মঙ্গলবার সকালে ওই ছাত্রদের অভিভাবকরা মাদ্রাসায় গিয়ে কর্তৃপক্ষের কাছে বিচার দাবি করে হৈচৈ শুরু করলে এলাকাবাসী বিষয়টি জেনে যায়। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটির দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা আইনের শরণাপন্ন না হয়ে উল্টো সালিশি বৈঠক করে প্রতি শিশুকে ৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

মঙ্গলবার রাতে মাদ্রাসায় লোকজনের হট্টগোলের খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় বাসিন্দারা একে একে মাদ্রাসায় জড় হতে থাকেন। এসময় মাদ্রাসায় শতাধিক মানুষের ভিড় জমে যায়। তবে পুলিশ অভিযুক্ত দুই শিক্ষককে সেখানে পায় নি। পুলিশ আসার আগেই জনরোষের ভয়ে তারা গা ঢাকা দেন।

মাদ্রাসার দুই সহকারী শিক্ষক হাফেজ আব্দুল আলীম ও ক্বারী মো: জুয়েলের জানান, আমরা ঐ ছাত্রদের সাথে এ বিষয়ে কথা বলেছি। তারা আমাদের কাছে সব বর্ণনা করেছে। আজ সকালে আমাদের বড় হুজুর মাদ্রাসার প্রধান উপদেষ্টা সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মো. মহসিন, তার ছোট ভাই স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী ওয়াসিম ও শাহজাহান মাদবরসহ এলাকার আরো কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদ্রাসায় এ বিষয়ে মিটিং করেছেন। যেহেতু অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন, সে কারণে আগামী ১০ তারিখ বিচারের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ ব্যাপারে শাহজাহান মাদবর জানান, সামাজিক মান সম্মানের কথা চিন্তা করে আমরা এ বিষয়টি সমাধানের জন্য বসেছিলাম। কিন্তু অভিযুক্ত শিক্ষক পলাতক থাকায় আগামী ১০ তারিখ সময় নির্ধারণ করা হয়েছে। ওই দিনই আলোচনায় বসে বিষয়টির সুষ্ঠু সমাধান করা হবে।

মাদ্রাসার প্রধান উপদেষ্টা সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মো. মহসিন বলেন, আমি বিষয়টি জানতাম না। গতকাল  (সোমবার) সকালে অন্য লোকের মাধ্যমে জানতে পারি যে একজন শিক্ষকের দ্বারা কয়েকজন ছাত্র নির্যাতনের শিকার হয়েছে। আজ সকালে আমরা কয়েকজন মাদ্রাসায় গিয়ে রহিম হুজুরকে নিয়ে বসেছিলাম। কিন্তু অভিযুক্ত শিক্ষক পলাতক থাকায় আগামী ১০ তারিখের মধ্যে হাজির করার জন্য চাপ দিয়েছি। আর মাদ্রাসার সভাপতি ওমরাহ পালনের জন্য দেশে না থাকায় থানায় জানানো হয়নি। আগামীকাল তার দেশে ফেরার কথা। তিনি দেশে ফিরে আসার পর  থানায় অভিযোগ দেয়া হবে। নির্যাতিত ছাত্রদের ৫ হাজার টাকা করে দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা কেন টাকা দেব, ঐ শিক্ষক তো আমাদের কারো আত্মীয় না। অভিযোগ অস্বীকার করে তিনি জানান, মাদ্রাসাবিরোধী কেউ এ অপপ্রচার চালাচ্ছে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত ) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে হয়েছে। গত মঙ্গলবার রাতে মাদ্রাসায় হট্টগোলের খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়েছিলাম। তবে পুলিশ মাদ্রাসায় গিয়ে কাউকে পায় নি। দুই শিক্ষককে গ্র্রেফতারের জোড় চেষ্টা চলছে । দারোগা শামীমকে এই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ।

Previous Post

ফতুল্লায় আনন্দ বাসচাপায় ২ ইজিবাইক যাত্রী নিহত, আহত ৫

Next Post

গণপরিবহনের চালক ও হেলপারদের নিয়ে ট্রাফিক পুলিশের কর্মশালা

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

Next Post
গণপরিবহনের চালক ও হেলপারদের নিয়ে  ট্রাফিক পুলিশের কর্মশালা

গণপরিবহনের চালক ও হেলপারদের নিয়ে ট্রাফিক পুলিশের কর্মশালা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য