• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মুশতাকের মৃত্যুতে আইন বাতিলের দাবি গণসংহতির

Friday, 26 February 2021, 8:59 pm
মুশতাকের মৃত্যুতে আইন বাতিলের দাবি গণসংহতির
5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। একই সাথে জনগণের স্বার্থে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি তোলেন দলটির নেতারা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদ (৫৩) মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন।

তাঁর মৃত্যুর প্রতিবাদে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার ব্যানারে এই মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ। জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, জেলা নারী সংহতির সাধারণ সম্পাদক পপি রাণী সরকার, মশিউর রহমান রিচার্ড, কেন্দ্রীয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, জেলা সভাপতি শুভ দেব, সাধারণ সম্পাদক ইলিয়াস জামান, মহানগরের আহ্বায়ক ফারহানা মানিক মুনা প্রমুখ। এর আগে শহরে বিক্ষোভ মিছিল করেন তারা।

আবুল হাসান রুবেল বলেন, মানুষের অধিকার রক্ষার জন্য এই দেশ স্বাধীন করা হয়েছিল। শেখ হাসিনার এই স্বৈরাচারী সরকার নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে ‘কালা কানুন’ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। একটি কার্টুন শেয়ার করার কারণে গ্রেফতার হয়ে কারাগারের ভেতর মৃত্যুবরণ করতে হয়েছে লেখক মুশতাক আহমেদকে। মানুষের কথা বলার স্বাধীনতা ও জীবনের নিরাপত্তার উপর কর্তৃত্ব চালানো হচ্ছে। রাতের আধারে ভোট ডাকাতি করে জনগণের উপর ফ্যাসিবাদী শাসন চালাচ্ছে এই সরকার। লেখক মুশতাক আহমেদের মৃত্যুকে ‘হত্যাকান্ড’ উল্লেখ করে বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান আবুল হাসান।

ফিরোজ আহমেদ বলেন, প্রায় দশমাস কারাগারে ছিলেন লেখক মুশতাক আহমেদ। তার সাথে গ্রেফতার হয়েছিলেন রাষ্ট্রচিন্তার দিদার, কার্টুনিস্ট কিশোর। বাংলাদেশের লুটেরা শাসকগোষ্ঠী যেভাবে দেশকে লুন্ঠন করছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে তার প্রতিবাদে কিশোর কার্টুন এঁকেছিলেন। একজন জনগণের টাকা চুরি করে আরেকজন জনগণের পক্ষে কথা বলে, এই ধরনের কার্টুন এঁকে গ্রেফতার হয়েছিলেন কিশোর। এই রকম তুচ্ছ কারণে লেখক, কার্টুনিস্ট, রাজনৈতিক কর্মীকে জেলে থাকতে হয়। ছয়বার তাদের জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়। এইরকম হাস্যকর এক শাসনব্যবস্থা চলছে এই দেশে।

তিনি আরও বলেন, সরকারবিরোধী কথা বলা আর রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা এক জিনিস না। সরকারের সমালোচনাকে তারা রাষ্ট্রবিরোধী প্রচারণা বলে মামলা করছে। যারা জনগণের টাকা লুণ্ঠন করছে তারা রাষ্ট্রবিরোধী নাকি তাদের সমালোচনা করা কিশোর, মুশতাক আহমেদ; এই প্রশ্ন থাকলো জনগণের সামনে ।

সভাপতির বক্তব্যে তরিকুল সুজন বলেন, লেখক মুশতাক আহমেদকে গ্রেফতারের পর ধীরে ধীরে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন জনগণের প্রয়োজন নেই। সবার আগে জনগণের জীবনের নিরাপত্তার প্রয়োজন। এই আন্দোলন শুরু হয়েছে। দেশকে লুটেরা সন্ত্রাস, স্বৈরাচারী ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

Previous Post

আড়াইহাজারের সেই লেখক মুশতাক কারাগারে মৃত্যু

Next Post

জুয়ারী আটক, শহরের দুটি ক্লাবে নজরদারীর দাবী

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
জুয়ারী আটক, শহরের দুটি ক্লাবে নজরদারীর দাবী

জুয়ারী আটক, শহরের দুটি ক্লাবে নজরদারীর দাবী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য