• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জ ট্র্যাজেডি : আরও ২১ মরদেহ হস্তান্তর

Saturday, 7 August 2021, 1:40 pm
রূপগঞ্জ ট্র্যাজেডি : আরও ২১ মরদেহ হস্তান্তর
4
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জের ট্র্যাজেডি হিসেবে পরিচিত হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে  আরও ২১ জনের মরদেহ আজ শনিবার (৭ আগস্ট) স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ইতোমধ্যেই মরদেহ হস্তান্তরে প্রক্রিয়া শুরু হয়েছে।

দুপুর নাগাদ মরদেহ হস্তান্তর হতে পারে বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্রে জানা গেছে।

সিআইডির ডিএনএ (ডি-অক্সিরাইবো নিউক্লিক এসিড) প্রোফাইলিং ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার মাধ্যমে শনাক্তকৃত মোট ৪৫ জনের মধ্যে গত ৪ আগস্ট ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ওই সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে মরদেহ দাফন কাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেয়া হয়। অগ্নিকাণ্ডে নিহত মোট ৪৮ জন শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীর মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত না হওয়ায় সেগুলো ঢামেক মর্গেই থাকবে।

ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের মরচুয়ারি অ্যাসিস্ট্যান্ট সিকান্দার আলী সকাল ১০টায় গণমাধ্যমকে বলেন, গত ৪ আগস্টের মতো একই প্রক্রিয়ায় সিআইডি পুলিশ স্বজনদের নাম, ঠিকানা লিপিবদ্ধ করে মরদেহগুলো হস্তান্তর করবে। ইতোমধ্যেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা মরদেহগুলো ঢামেক মর্গে আনা হয়েছে। শনিবার রাতে প্রতি মরদেহের কফিনে নাম, ঠিকানা লিখে রাখা হয়েছে। সিআইডি পুলিশ স্বজনদের নাম, ঠিকানা লিপিবদ্ধ করে মরদেহ হস্তান্তর করবে।

কখন মরদেহ হস্তান্তর করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘মরদেহ হস্তান্তরে সকল প্রস্তুতি রয়েছে। তবে সেদিনের মতো দুপুরে হস্তান্তর করা হতে পারে।’

সিআইডি পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) ইমাম হোসাইন গত ৪ আগস্ট ২৪ মরদেহ হস্তান্তরকালে বলেছিলেন, ‘ডিএনএ পরীক্ষা শেষে ৪৮ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে হস্তান্তর করা হয়েছে ২৪ জনের মরদেহ। অবশিষ্ট ২১ জনের মরদেহ শনিবার হস্তান্তর করা হবে।’

গত ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যু হয়। যাদের ৪৯ জনের মরদেহ পুড়ে যায়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় ১০ জুলাই একটি হত্যা মামলা করেন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন। পরে তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

অগ্নিকাণ্ডে মরদেহগুলো পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় মরদেহ ও স্বজন দাবিদারদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য সিআিইডির ডিএনএ ল্যাবে পাঠানো হয়। ৪৮টির মধ্যে ৪৫টির পরিচয় শনাক্ত করা হয়েছে।

Previous Post

সিদ্ধিরগঞ্জে ট্রাকের টায়ারে ৮০ হাজার ইয়াবা !

Next Post

রূপগঞ্জে মূল্যবান কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ৩

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
রূপগঞ্জে মূল্যবান কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ৩

রূপগঞ্জে মূল্যবান কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ৩

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য