• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জের পূর্বাচল মসজিদের জমি নিয়ে উত্তেজনা

Monday, 6 September 2021, 6:02 pm
রূপগঞ্জের পূর্বাচল মসজিদের জমি নিয়ে উত্তেজনা
2
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের একটি মসজিদের জমি বরাদ্দ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জমিটি বরাদ্ধ নিতে দুটি আলাদা পক্ষ দখল পাল্টা দখল চালাচ্ছে। এ নিয়ে চলছে উত্তেজনা। সেখানে রক্তক্ষয়ী সংঘাতের আশংকা করছেন স্থানীয়রা। উপজেলার দাউদপুর ইউনিয়নের পূর্বাচল নতুন শহরের ২১ নং সেক্টরের রঘুরামপুর এলাকায় তৈরী হয়েছে এ উত্তেজনা।

প্রস্তাবিত রঘুরামপুর ফুলবাড়িয়া জামে মসজিদের মুতাওয়াল্লী আমির হোসেন জানান, পূর্বাচল উপশহরের জমি অধিগ্রহণের প্রক্রিয়ায় দাউদপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের সামাজিক ওয়াকফাকৃত মসজিদের জমি ও পার্শবর্তি ফুলবাড়িয়া গ্রামের মসজিদের জমিও অধিগ্রহণ করে রাজউক। ১৯৬১ সালে ৬৪৬৩ নং দলিল মুলে রঘুরামপুর এলাকার প্রয়াত সৈয়দ হোসেন ১০ শতাংশ জমি দান করেন এই মসজিদের জন্য। অপরদিকে পার্শ্ববর্তী

ফুলবাড়িয়া এলাকায়ও দান করা জমিতে গড়ে উঠে আরেকটি মসজিদ। রাজউক অধিগ্রহণের পর সেসব জমির বিনিময়ে সে এলাকায় প্লট বরাদ্দ পাওয়া মুসলিম আদিবাসী ও বাসিন্দাদের জন্য সেখানকার ১১১ ও ২২৪ নাম্বার রোডে ২৭ কাঠার ৩ ও ৩/এ নাম্বার প্লটটি মসজিদের জন্য বরাদ্দ করেন তারা। এতে সামাজের মুসুল্লীরা খুশি হলে গত ২০১৯ সালে জৈনক মজিবর রহমান মোল্লা বাগরাইয়াটেক ত্বাকওয়া জামে মসজিদ নাম দিয়ে প্লটটি নিজ দখলে নেন।

তার দাবি রাজউক তাকে মৌখিকভাবে এই প্লট বুঝিয়ে দিয়েছেন। তিনি সেখানে একটি আধাপাকা ইমারত নির্মান করে হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদ চালাচ্ছেন। রঘুরামপুর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সহিনুদ্দিন মিয়া, সাধারন সম্পাদক জিয়ানুদ্দিন মালুম, কোষাধ্যক্ষ সাইফুল, সাবেক সভাপতি আমির উদ্দিন খান, সমাজের মুসুল্লী আব্দুর রউফ মালুম, আরমান মিয়া, তাইজুদ্দিন, মজিবু্র রহমান খান, ফুলবাড়িয়া জামে মসজিদের সভাপতি আফাজউদ্দিন, সাধারন সম্পাদক এডভোকেট নজরুল, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, আবু হানিফাসহ আরও অনেকে জানায়,পূর্বাচল আন্তর্জাতিক বানিজ্য মেলার পাশে লেকপাড়ে মনোরম পরিবেশে মসজিদের জন্য ২৭ কাঠার প্লট বরাদ্দ হয়। সমাজবাসী এমন আকর্ষনীয় মসজিদের প্লট বরাদ্দে অত্যন্ত আনন্দিত ছিল। কিন্ত রাজউকের সাবেক নিম্মমান সহকারী পদে চাকুরি করা পার্শ্ববর্তী ৬নং সেক্টরের বাগরাইয়াটেক এলাকার মজিবর রহমান মোল্লা সে এলাকায় ‘বাগরাইয়াটেক জামে মসজিদ’ এর জন্য প্লট ৫ নং সেক্টরের ১০৪ নাম্বার রোডের ২ নং প্লটটি বরাদ্দ পাবার পরও একই নামে কেবল ত্বাকওয়া শব্দ যুক্ত করে আরেকটি প্লট নেয়ার পায়তারা করছেন।

দখলের প্রক্রিয়ায় সে সেখানে মাদ্রাসা স্থাপন করে ব্যবসা করছেন। কাগজে যা মসজিদের জমি এবং এটা একমাত্র সমাজবাসীর প্রাপ্য। তারা আরও জানায়, মজিবর মোল্লা অসৎ এবং দূর্ণীতিগ্রস্ত কর্মচারী হওয়ায় ২০০৭ সালে রাজউক থেকে চাকুরিচ্যুত হয়। প্লট হাতিয়ে নেয়ার কলাকৌশল জানে বলেই একটি প্লট বরাদ্দ পাবার পরও আরেকটি প্লট হাতিয়ে নেয়ার কৌশল চালাচ্ছে সে। তাই আমরা তাকে উচ্ছেদ করে বর্তমানে সেখানে রঘুরামপুর ফুলবাড়িয়া জামে মসজিদ স্থাপন করেছি। এদিকে সরজমিনে সেখানে গিয়ে দেখা দেখে মসজিদের জন্য বরাদ্দকৃত ২৭ কাটার প্লটটি মাঝখানে বাশ দিয়ে ব্যারিকেট তৈরী করে মসজিদসহ একটি অংশ দখলে রেখেছে এলাকাবাসী। অপরদিকে অপর অংশটি মজিবর রহমান দখলে নিয়ে সেখানে মাদ্রাসা চালাচ্ছেন।

এ ব্যাপারে মজিবর রহমান মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বাগরাইয়াটেক যে মসজিদটি বরাদ্দ পেয়েছি সেটা আমাদের সামাজিক প্রতিষ্ঠান কিন্ত রঘুরামপুর মৌজায় আরএস ৩৬০ এবং ৩৬১ নং দাগে ৭৯ শতাংশ এবং ব্রাক্ষ্মনখালী মৌজায় আরএস ২২১ নং দাগে ৩ শতাংশ জমি কবুলিয়াত নামা দলিল, না দাবি দলিল ও ওয়াকফাকৃত দলিলে আমরা মালিক ছিলাম।

সেখানে আমাদের পারিবারিক কবরস্থান, মসজিদ ও মাদ্রাসা ছিল। এর বিনিময়ে রাজউক আমাকে এই জমি বুঝিয়ে দিয়েছে। এখন রাজউক যদি মনে করে আমাকে অন্যত্র দেয়া উচিত সেটাও আমি মেনে নিবো। আমি কোন সংঘাত চাইনা। আর আমি কোন দূর্ণীতিগ্রস্ত ব্যক্তি হয়। দেশে তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমলে ২০০৭ সালে আমি ওএসডি হয়েছিলাম। পরে বর্তমান সরকার আমাকে চাকুরিতে পূর্ণবহাল করেছে।

এ ব্যাপারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক)এর পূর্বাচলের প্রকল্প পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মসজিদ নিয়ে জটিলতার ব্যাপারে আমাদের কাছে অভিযোগ এসেছে। সেখানে আমরা কাউকেই এখন অবধি বরাদ্দ দেয়নি। বিষয়টি গভীরভাবে তদন্ত করে যে পক্ষ বরাদ্দ পাবার যোগ্য তাকেই আমরা এই প্লট বরাদ্দ দিবো।

Previous Post

রূপগঞ্জের অপহরণ নিয়ে চাঞ্চল্য, তদন্তের দাবী !

Next Post

বন্ধন বাসের চাপায় পোশাক কর্মীর মৃত্যু

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
বন্ধন বাসের চাপায় পোশাক কর্মীর মৃত্যু

বন্ধন বাসের চাপায় পোশাক কর্মীর মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য