• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শহরবাসীর প্রশ্ন – “একটা একটা করে রাজাকার ধরবে কে ?“

Saturday, 17 August 2019, 5:33 pm
শহরবাসীর প্রশ্ন – “একটা একটা করে রাজাকার ধরবে কে ?“
8
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

“একটা একটা রাজাকার ধর, একটা একটা দালাল ধর”-  এমন শ্রোগান নিয়ে এখনো সরগরম রয়েছে নারায়ণগঞ্জের রাজনীতি । দীর্ঘ ছুটি শেষে নারায়ণগঞ্জের বিভিন্ন দৈনিকে এমন সংবাদ প্রকাশিত হলে আওয়ামীলীগের অনেক নেতা এবং খোদ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান দিপু,, আওয়ামীলীগ নেতা ও সাবেক পিপি আসাদুজ্জামানসহ অনেকেই বোস কেবিনের আড্ডায় কঠোর সমালোচনা করে বলেন, কে রাজাকার আর কারা রাজকার পরিবারের পৃষ্টপোষকতা করছে তার প্রমাণ তো এই শহরবাসী খুব ভালো করে জানে

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে ১৫ আগষ্ট সকাল থেকেই মুখরিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়। একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাচ্ছেন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন। বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল আওয়ামী লীগ কর্মীরা । তবে একটি স্লোগানে হঠাৎ সকলের মধ্যে উত্তেজনার তৈরি হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর দুই নম্বর রেল গেইট সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয় একত্রিত হতে থাকে জেলা আওয়ামী লীগ নেতাকর্মীসহ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা।

এ সময় তারা স্লোগান দিতে থাকেন, ‘হাই, বাদল এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নারায়ণগঞ্জের মাটি শামীম ভাইয়ের ঘাঁটি। একটা একটা দালাল ধর, ধইরা ধইরা জবাই কর’। শেষের স্লোগানটি দেওয়ার এক পর্যায়ে উত্তেজিত হয়ে উঠেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির।

আব্দুল কাদির বলেন, ‘এইসব কেমন স্লোগান? এগুলো কাকে বলা হচ্ছে? দালাল কে? কার গলা কাটবে? আমিও আওয়ামী লীগ করেছি। ছাত্রলীগ, যুবলীগ করে এখানে এসেছি। মুখে মুখে নেতা না।’ – এমন ঘটনার খবর পুরো জেলায় ছড়িয়ে পরলে শুরু হয় নানা আলোচনা সমালোচনা ।

এমন আলোচনা সমালোচনা শেষ হতে না হতে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য থেকে আরো জানা যায়,  বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান বলেছেন, আজকে আপনাদের সামনে দুজন অতিথি নিয়ে আসছি। একজন হলেন নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজল। ওনার কেনো দল নাই। ওনার কোনো জাত নাই। উনি সবার সাথে আছেন। মানুষের উপকার করতে ভালোবাসেন। ওনার বাবার সাথে উনি জীবনের যতটা সময় কাটিয়েছেন তার চেয়ে বেশি জীবন কাটিয়েছেন আমার সাথে। আর মুক্তিযোদ্ধা বলতেই উনি অন্ধ। তাকে যে নির্দেশনা দেয়া হয় এর প্রত্যেকটা অনুষ্ঠান তিনি করেন। মুক্তিযোদ্ধাদের প্রজন্ম আছে। তাদের ছেলে-মেয়ের বিয়ের ব্যবস্থা করতে যেনো কোনো ধরনের সমস্যা না হয় । আমরা সে ব্যবস্থা করবো। আমরাই কররো আমরাই পারবো। আমরা সম্মিলিতভাবে এটা করবো।

সংসদ সদস্য সেলিম ওসমানের এমন বক্তব্যে আবারো প্রতিবাদ জানিয়েছেন জেলা আওয়ামীলী লীগের সহসভাপতি ও জেলা যুবলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির।

তিনি বলেন, শান্তি কমিটির নেতার ছেলে যদি মুক্তিযোদ্ধা বলতেই অন্ধ হন তাহলে এটি খুবই ভাববার বিষয়। মুক্তিযোদ্ধাদের ভালো মন্দ বুঝতে যদি শান্তি কমিটির নেতার ছেলের উপর দায়িত্ব দেয়া হয় এটি দুর্ভাগ্য ছাড়া অন্য কিছু নয়। এটি অত্যন্ত নিন্দনীয় কাজ। সাংসদের এসব বিষয় অজনা থাকাবার কথা নয়। একে তো শোক দিবস, দ্বিতীয়ত মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান। খুবই লজ্জাজনক। স্বাধীনতার পরাজিত শক্তিরাই জাতির পিতাকে হত্যার কলকাঠি নেড়েছিলো। ওইসব অপশক্তি নানা জনের দ্বারাই পুনর্বাসিত হয়। তীব্র ঘৃণা ও নিন্দা জানাই।

এমন ঘটনায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক মুনতাসীর মামুন এর ‘শান্তি কমিটি ১৯৭১ নামক বইয়ের ২২৫নং পৃষ্ঠায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজলের বাবা গোলাম রব্বানীর নাম উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ আছে গোলাম রব্বানী মুক্তিযুদ্ধকালীন সময়ে চাষাঢ়া ইউনিয়ন শান্তিকমিটির অন্যতম নেতা ছিলেন। তার ছেলে যদি মুক্তিযোদ্ধা বলতেই অন্ধ হন তবে আর কি আর বলার। নিন্দা জানানোর ভাষা নেই। আসলে আমাদের এমপিই অন্ধ হয়ে গিয়েছেন। তাই সঠিক অনুষ্ঠানে সঠিক ব্যক্তিকে পরিচয় করিয়ে দিতে পারেননি।

শনিবার সকালে শহরের বোষ কেবিনের আড্ডায় অনেক নেতারাই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের উদ্ধৃতি টেনে অনেকেই সমালোচনা করে আরো বলেন,  একটা একটা রাজাকার ধর যারা বলেন, তাদের সাথের রাজাকারদের ধরবে কে ? এই কুখ্যাত রাজাকারদের ধরার শক্তি কি হারিয়ে ফেলেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলিীগের নেতারা ? নারায়ণগঞ্জের রাজাকার ও তাদের পরিবারদের পৃষ্টপোষকতা করছে কে/কারা ? –

Previous Post

শোক দিবসে বিতর্কিত শ্লোগান ॥ আওয়ামী লীগ অফিসে উত্তেজনা

Next Post

পানিতে ডুবে রূপগঞ্জ ও আড়াইহাজারে দুই শিশুর মৃত্যু

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
পানিতে ডুবে রূপগঞ্জ ও আড়াইহাজারে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে রূপগঞ্জ ও আড়াইহাজারে দুই শিশুর মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য