• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘শুধু ত্বকীকে নয়, এ ধরনের খুনের অভিজ্ঞতা তাদের আছে’

Saturday, 6 March 2021, 12:54 am
‘শুধু ত্বকীকে নয়, এ ধরনের খুনের অভিজ্ঞতা তাদের আছে’
18
SHARES
58
VIEWS
Share on FacebookShare on Twitter

খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ প্রতিবছর এবং প্রতিমাসে এখানকার সাংস্কৃতিক জোট এবং নারায়ণগঞ্জের মানুষ যে প্রতিবাদ জানিয়ে এসেছেন ত্বকী হত্যার বিচারের জন্য যে নিরন্তর কাজ করে যাচ্ছেন, উচ্চারণ করে যাচ্ছেন, বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন তার সুদূরপ্রসারিত তাৎপর্য আছে। নারায়ণগঞ্জবাসীর এ অধ্যম কর্মসূচি এর ভূমিকা রফিউর রাব্বী ও তার সহযোদ্ধারা যেভাবে করছেন সেটা শুধু মাত্র ত্বকী হত্যার বিচারই নিশ্চিত করবে না এটা সারা বাংলাদেশে সকল খুন, গুম, নির্যাতন, নিপিড়নের মানুষের যে আন্দোলন সেই আন্দোলনে একটা অসাধারণ প্রতিক হয়ে থাকবে। অসাধারণ প্রেরণা হয়ে কাজ করবে, করছে। সেজন্য সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ত্বকী হত্যার বিচারের সাথে সাথে আরো অনেক হত্যার বিচারের দাবি মানুষের সামনে নিয়ে আসছে।’

৫ মার্চ শুক্রবার বিকেলে শহরের ডিআইটি এলাকায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ৮বছর উপলক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখানে যারা উপস্থিত সবারই ঘরে শিশু কিশোর আছে। সবারই আত্মীয় স্বজনের মধ্যে শিশু কিশোর আছে। আমরা যেখন শিশু কিশোর দেখি তখন একটি আদরের, ভালোবাসার অনুভূতি হয়। একজন সাধারণ মানুষের পক্ষে শুধু শুধু একটি শিশু কিশোরকে বাকাবকি করা বা মারধর তো দূরের কথা তাকে ধমক দেয়া বা বকা দেয়া কোন স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না। সেটা স্বাভাবিক মানুষের বৈশিষ্ট। ত্বকী সেখানে এরকম একজন কিশোর। সেই কিশোরকে তুলে নিয়ে গেলো। শুধু তুলে নিয়ে গিয়ে খুন করলো না, তাকে নির্মম ভাবে নির্যাতন করলো। নির্যাতন করে খুন করলো। যাদের প্রতি ত্বকীর কোন রকম ভূমিকা নাই। ত্বকী তাদের কোন বকা দেয় নাই, ত্বকী তাদের কোন খারাপ ব্যবহার করে নাই। অথচ কিছু লোক সংঘবদ্ধ ভাবে তাদের অর্ধেক বয়সের কম বয়সী একটা ছেলেকে ক্রমাগত আক্রমন, নির্যাতন করে হত্যা করেছে। কিভাবে সম্ভব। যে কেউ চিন্তা করেন এটা কোন মানুষের পক্ষে সম্ভব। কতটা পাষন্ড হলে, কতটা নির্দয় হলে, কতটা অমানুষ হলে, কারো পক্ষে এক কাজ করা সম্ভব।

সেটাই নারায়ণগঞ্জের এ খুনীরা করেছে। তারা শুধু ত্বকীকে নয়, এ ধরনের খুনের অভিজ্ঞতা তাদের আরো আছে। তারা খুন করে, গুম করে, তারা জালিয়াতি করে, প্রতারণা করে, দখল করে, লুণ্ঠন করে, চাঁদাবাজী করে, ধর্মকে ব্যবহার করে। তারা নিজেদের ধার্মিক বলে পরিচয় দেয় অথচ তারা ধর্মের নামে মিথ্যা কথা বলে। ধর্মের নামে মানুষের উপর নির্যাতন করে। ধর্মের নামে মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। সব কিছুই তারা করে। সুতরাং তারা মানুষ কার্যত্ব নয়। কিন্তু এরাই সমাজের ক্ষমতাবান যারা তাদের কাছে প্রিয় পাত্র। তাদের পক্ষে কি করে কিছু মিডিয়া, ক্ষমতাবান লোক কিভাবে তাদের পক্ষে থাকতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি তার স্বজনদের হারিয়েছেন একটি ভয়ংকর ঘটনার মধ্যে দিয়ে। তিনি কি করে এরকম পাষন্ড পরিবারের, খুনী পরিবারের পক্ষে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারেন। আমরা জানি প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পরে এ বিচার কাজ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান আসলে কাজ করে না। বাংলাদেশে আইন কাজ করে না।’

তিনি বলেন, ‘সরকার ও খুনীদের উদ্দেশ্যে বলতে চাই, অনেক বিচার জমে গেছে। এ বিচার বাংলাদেশর মানুষ করবে। জনতার আদালত যে রায় দিবে, সে রায় রাষ্ট্রকে, সরকারকে বাস্তবায়ন করতেই হবে। তখন আমরা রায় পাবো। সেটা ত্বকীর ক্ষেত্রে হবে, সাগর রুনি, তনু সবার ক্ষেত্রে হবে। এ বিচার না করলে মানুষের কাছে বাংলাদেশকে ফেরত আনা যাবে না। বাংলাদেশ এখন বেদখল। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের পর মানুষ একটি দেশ পেয়েছিল। কিন্তু সেই দেশ এখন বেদখল হয়ে আছে। বেদখল হয়ে আছে লুটেরা ও দখলদারদের হাতে, ধর্ষকদের হাতে, নির্যাতকদের হাতে, ডাকাতদের হাতে, সম্পদ প্রচারকারীদের হাতে এবং দেশি বিদেশী দুষ্ট চক্রের হাতে। সেই দেশকে আমাদের হাতে আনার জন্য আমাদের সেই শক্তি অর্জন করতে হবে। সেই শক্তি অর্জনের মধ্যে দিয়ে একদিন জনতার আদালতে যে রায় সেটা বাস্তবায়ন হবে।’

তিনি বলেন, ‘আমরা শুনেছি, প্রধানমন্ত্রী জানেন কারা ত্বকীকে হত্যা করেছে। তাঁর কাছে সমস্ত কাগজপত্র আছে। সব কিছু জেনেও যে কিছুই করছেন না এ অপরাধ তো তাঁর। এর দায় তাকে নিতে হবে।’

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সদস্য সচিব কবি হালিম আজাদ, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সিপিবি জেলার সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।

পরে সন্ধ্যায় ডিআইটি থেকে বঙ্গবন্ধু সড়কে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে ত্বকী শহরের শায়েস্তাখান সড়কের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে ৮ মার্চ সকালে চাড়ারগোপে শীতলক্ষ্যা নদীর তীরে তার মরদেহ পাওয়া যায়। ত্বকী হত্যা মামলার আসামিদের মধ্যে ৮জনই পলাতক। আর ঘটনার সঙ্গে জড়িত সন্ধেহে ৫জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুইজন আসামি ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কিন্তু এ হত্যাকান্ডের ৮ বছর অতিবাহিত হলেও এখনও পর্যন্ত এ মামলার অভিযোগ পত্র দেয়া হয়নি।

Previous Post

সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর টাকা লুট

Next Post

'গোলাম রাব্বানী মুক্তিযুদ্ধাদের সহযোগী'- নতুন ইতিহাস !

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
‘গোলাম রাব্বানী মুক্তিযুদ্ধাদের সহযোগী’- নতুন ইতিহাস !

'গোলাম রাব্বানী মুক্তিযুদ্ধাদের সহযোগী'- নতুন ইতিহাস !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য