• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘শেখ হাসিনার নৌকায় আপনি এমপি, আপনার ছাড় নাই’- নানক

Friday, 7 January 2022, 7:47 pm
‘শেখ হাসিনার নৌকায় আপনি এমপি, আপনার ছাড় নাই’- নানক
56
SHARES
182
VIEWS
Share on FacebookShare on Twitter
মনে রাখবেন নৌকা মার্কা শেখ হাসিনা দিয়েছিল বলে আপনি এমপি হইছিলেন। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক। কাজেই কেউ কোন ষড়যন্ত্র করে রেহাই পাবেন না। আমার জাতীয় পার্টির বন্ধুরা। এই নারায়ণগঞ্জে এক ভিন্ন চরিত্র ভিন্ন চেহারা। আকার ইঙ্গিতে বুঝে নিবেন কি বলতে চাই। শেখ হাসিনা প্রার্থী দিয়েছেন আর সেই প্রার্থীর বিরোধীতা করবেন। আমরা জীবিত থাকতে আগামী নির্বাচনে নৌকা তাকে দিতে দিব না। আর কোন ছাড় নাই।
এভাবেই একজন স্থানীয় সংসদ সদস্যকে ঈঙ্গিত করে কঠোর ভাষায় মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  জাহাঙ্গীর কবির নানক ।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে বন্দরে ২৩ নম্বর ওয়ার্ডে বন্দরের কবিলের মোড় এলাকায় নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

জাহাঙ্গীর কবীর নানক আরো বলেন, “আমরা এখানে এসেছি, জননেত্রী শেখ হাসিনার সালাম পৌঁছানোর জন্য। শেখ হাসিনা আপনাদেরকে সালাম জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন। এবং তিনি বলেছেন, ‘আমার আইভী যেভাবে উন্নয়ন করেছে, আমার আইভীকে ভোট দিয়ে নির্বাচিত করলে, এই উন্নয়ন অব্যাহত থাকবে, এই উন্নয়নের গতি সঞ্চার করা হবে।”

‘ডা. সেলিনা হায়াৎ আইভী এই নারায়ণগঞ্জে উড়ে এসে জুড়ে বসে নাই’ মন্তব্য করে তিনি আরও বলেন, “তার বাবা, আমাদের পরম শ্রদ্ধাভাজন নেতা চুনকা ভাই, এই নারায়ণগঞ্জে ৭৫ এর পর আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। জনগণের হৃদয়ে সঙ্গে সম্পর্ক করে, তিনি বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে দিনরাত পরিশ্রম করেছেন। সেই চুনকা ভাইয়ের মেয়ে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গত দুই দুইবার মেয়র হিসেবে নির্বাচিত করেছিলেন আপনারা। আপনারা আপনাদের পবিত্র আমানত খেয়ানত করেননি, আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আপনাদের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা ডা. সেলিনা হায়াৎ আইভী করে নাই।”

বন্দরের এই চেহেরা ছিল কিনা, প্রশ্ন ছুড়ে দিয়ে জাহাঙ্গীর কবীর নানক বলেন, “এই বন্দরকে উন্নয়ন করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। সেই আইভী আপনাদের কাছে ভোট চাইতে পারে। সে যদি আপনাদের কাছে হাতজোড় করে ভোট ভিক্ষা চাইলে আপনারা কী তাকে ফিরিয়ে দিবেন?”

‘ডা. সেলিনা হায়াৎ আইভীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত স্নেহ করেন এবং নিজের সন্তানের মত মায়া করেন’ উল্লেখ করে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, ডা. সেলিনা হায়াৎ আইভী আপনাদের পক্ষ থেকে, উন্নয়নের জন্য শেখ হাসিনার যা কিছু চাইবে শেখ হাসিনার কাছে, শেখ হাসিনা তা দিয়ে দিবে।”

নানক বলেন, নির্বাচন আসলে এই নারায়ণগঞ্জে বিভিন্ন ধরণের কথাবার্তা আসে। কিন্তু এই জনসভা প্রমাণ করে দিয়েছে, “কোনো হুমকি ধামকি, মিথ্যাচারের কাছে এই বন্দরের মানুষেরা হার মানবে না, পরাজিত হবে না। বিজয় হবেই হবে ইনশাল্লাহ।”

‘ডা. সেলিনা হায়াৎ আইভী লক্ষাধিক ভোটে জয়লাভ করবেন’ মন্তব্য করে তিনি বলেন, “ডা. সেলিনা হায়াৎ আইভীকে গত নির্বাচনে ৮৩ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত করেছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে। এরপর তিনি সিদ্ধিরগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জে যে উন্নয়ন করেছেন, সে হিসেবে এবার তাকে লক্ষাধিক ভোটে জয়লাভ করানো উচিত।”

‘ডা. সেলিনা হায়াৎ আইভীকে কেউ দুর্নীতিবাজ বলতে পারে না’ জানিয়ে নানক আরও বলেন, “ডা. সেলিনা হায়াৎ আইভী একজন সৎ ও সজ্জন ব্যক্তি। সে হিসেব তাকে বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করা দায়িত্ব আপনাদের।”

‘নারায়ণগঞ্জে জাতীয় পার্টির ভিন্ন চরিত্র, ভিন্ন চেহারা উল্লেখ করে এবং যারা কুৎসা রটনা করে বিভিন্ন ধরণের মিথ্যা বক্তব্য দেন’ তাদের উদ্দেশ্য করে জাহাঙ্গীর কবীর নানক বলেন, “ইজ্জত দেওনেওয়ালা আল্লাহ। কাজেই কেউ কোনো ষড়যন্ত্র করে রেহাই পাবেন না।”

বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশীদের সভাপতিত্বে ওই সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল, সুজিত রায় নন্দী, শাহাবউদ্দিন ফয়রাজি, সাবেক এমপি সানজিদা খানম। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ মির্জা আজম ও নজরুল ইসলাম বাবু মঞ্চে উপস্থিত থাকলেও নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে তারা কোনো বক্তব্য রাখেননি।

সমাবেশে নারায়ণগঞ্জের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাড. খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, বন্দর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি কাজিম উদ্দিন প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেনসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

Previous Post

বিএনপি নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই : আইভী

Next Post

‘আপনাদের লজ্জা হওয়া উচিত’- আবদুল হাই’র হুসিয়ারী

Related Posts

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড
Lead 1

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

Next Post
‘আপনাদের লজ্জা হওয়া উচিত’- আবদুল হাই’র হুসিয়ারী

‘আপনাদের লজ্জা হওয়া উচিত’- আবদুল হাই’র হুসিয়ারী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য