• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিআইডির তদন্তে দায়ী তিতাসের ৮ কর্মী

২৯ জনের বিরুদ্ধে চার্জশিট, সম্পূরক অভিযোগ পত্র অচিরেই প্রদান করা হবে আদালতে

Friday, 1 January 2021, 10:04 pm
সিআইডির তদন্তে দায়ী তিতাসের ৮ কর্মী
5
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের মামলায় মসজিদ কমিটির সভাপতিসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

প্রায় তিন মাস তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আদালতে এ চার্জশিট দাখিল করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, ‘আরও আটজনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করার প্রস্তুতি চলছে। তারা সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে চার্জশিট দাখিল করা হবে।’

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনার আগে প্রায় তিন মাস ধরে তিতাসের পাইপলাইনের ছিদ্র থেকে গ্যাস বেরিয়ে মসজিদের ভেতরে জমা হচ্ছিল। গ্যাসের গন্ধ তীব্র হয়ে ওঠায় সাত-আট দিন আগে নামাজ পড়তে যাওয়া লোকজন বিষয়টি মসজিদ কমিটিকে জানিয়েছিল। কিন্তু মসজিদ কমিটি কোনো ব্যবস্থা নেয়নি।

অভিযোগপত্রে বলা হয়েছে, সঠিকভাবে মসজিদ পরিচলনায় কমিটির অবহেলা, অব্যবস্থাপনা, উদাসীনতা, সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা, কারিগরি দিক বিবেচনা না করে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ দেওয়া, গ্যাসের উপস্থিতি জানার পরও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা না নেওয়া, মসজিদের ভেতরে ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, তিতাসের কর্মীদের দায়িত্বে অবহেলা, গ্যাসলাইন তদারকি না করা, পাইপের ছিদ্র মেরামত না করা, ঝুঁকিপূর্ণভাবে গ্যাসলাইন স্থানান্তরের কারণে ওই ভয়াবহ অগ্নিকা- ও প্রাণহানি ঘটে বলে সিআইডির তদন্তে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।’ যে ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তারা হলেন- আবদুল গফুর মিয়া (৬০), শামসুদ্দিন সর্দার (৬০) ।

সামসু সরদার (৫৭), শওকত আলী (৫০), অসীমউদ্দিন (৫০), জাহাঙ্গীর আলম (৪০), শফিকুল ইসলাম উজ্জ্বল (৪৫), নাঈম সরদার (২৭), তানভির আহমেদ (৪৫), আল-আমিন (৩৫), আলমগীর সিকদার (৩৫), মাওলানা আল আমিন (৪৫), সিরাজ হাওলাদার (৫৫), নেওয়াজ মিয়া (৫৫), নাজির হোসেন (৫৬) আবুল কাশেম (৪৫), আবদুল মালেক (৫৫), মো. মনিরুল (৫৫), স্বপন মিয়া (৩৮) আসলাম আলী (৪২), আলী আজম (মিল্কি) (৫৫), মো. কাইয়ুম (৩৮), মামুন মিয়া (৩৮), দেলোয়ার হোসেন, বশির আহমেদ হৃদয় (২৮), মোহাম্মদ রিয়েল (৩২), আরিফুর রহমান (৩০), মোবারক হোসেন (৪০) এবং রায়হানুল ইসলাম (৩৬)।

বাকি যে আটজনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দেওয়ার জন্য সিআইডি সরকারের অনুমতি চেয়েছে, তারা হলেন- মো. সিরাজুল ইসলাম, মাহমুদুর রহমান রাব্বি, মানিক মিয়া, এসএম হাসান শাহরিয়ার, মো. মনিবুর রহমান চৌধুরী, মো. আইয়ুব আলী, মো. ইসমাইল প্রধান এবং মো. হানিফ মিয়া। তারা সবাই তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারী। ঘটনার পর তিতাস কর্তৃপক্ষ ওই ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে। পাশাপাশি ঘটনার সঙ্গে তাদের দায় দায়িত্ব নিরূপণে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়। দুই কমিটিই তাদের তদন্ত প্রতিবেদনে বলেছে, অগ্নিকা-ের জন্য দায়ী নয় তিতাসের সেই ৮ কর্মকর্তা-কর্মচারী। তারা নির্দোষ। ফলে তাদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে কাজে যোগদানেরও অনুমোদন দেয় তিতাস কর্তৃপক্ষ। এর পর গত ৫ অক্টোবর থেকে তিতাসের ওই আট কর্মকর্তা-কর্মচারী কাজে যোগ দেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসিরউদ্দিন আহমেদ জানান, অভিযোগপত্রের ২৯ জনের মধ্যে চারজন এবং পরের ৮ জনের সবাই গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার ১২ জনের সবাই এখন জামিনে আছেন।

গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ চলাকালে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার ওই মসজিদে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সে সময় নামাজে যাওয়া ৩৭ জনের পাশাপাশি বাইরে থাকা একজন পথচারী ওই ঘটনায় দগ্ধ হন। তাদের মধ্যে ৩৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন কেবল চারজন।

সেই রাতে প্রাথমিকভাবে মসজিদের ছয়টি এসি একসঙ্গে বিস্ফোরিত হওয়ার কথা বলা হলেও পরে গ্যাস জমে দুর্ঘটনা ঘটার কথা বলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফতুল্লা মডেল থানা পুলিশ পরদিন তিতাস, ডিপিডিসি, মসজিদ কমিটির বিরুদ্ধে ‘অবহেলাজনিত মুত্যু সংঘটনের’ অভিযোগ এনে মামলা করে, যার তদন্তভার পরে সিআইডির হাতে যায়।

বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে পাঁচটি তদন্ত কমিটি গঠন করে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশন। সেই তদন্তে ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে অনিয়ম ও গাফিলতির নানা তথ্য।

তিতাসের পক্ষ থেকে দেওয়া প্রতিবেদনে বলা হয়, ১৯৮৭ সালে স্থাপন করা একটি লাইনের বদলে ১৯৯৮ সালে নতুন লাইনের সংযোগ পান কয়েকজন গ্রাহক। গ্রাহকের বাড়ির সামনে থেকে পুরনো সংযোগ বিচ্ছিন্ন করা হলেও তখন সড়কের মূল লাইন থেকে তা বিচ্ছিন্ন করা হয়নি। পরে পরিত্যক্ত ওই লাইনের ওপর নির্মাণ করা হয় মসজিদ।

মাটির নিচে চাপা দিয়ে রাখা গ্যাস রাইজার এবং মসজিদ নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত পুরনো বিতরণ লাইন থেকে গ্যাস বের হচ্ছিল। সেই গ্যাস মসজিদের বেইজমেন্ট ভেদ করে ভেতরে গিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে জমা হয়।

মসজিদে একাধিক বিদ্যুৎ সংযোগের মধ্যে একটি সংযোগ ছিল অবৈধ। সেই রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর মুয়াজ্জিন যখন এক ফেজ থেকে আরেক ফেজে লাইন ‘চেইঞ্জওভার’ করেন, তখন ‘স্পার্ক’ থেকে মসজিদের নিচতলায় জমা গ্যাসে আগুন ধরে যায়।

মসজিদের পাশের সড়কের মাটি খুঁড়ে পরিত্যক্ত পাইপলাইনে ছয়টি ছিদ্র পাওয়ার পর সেগুলো বন্ধ করে তিতাস কর্তৃপক্ষ। তিতাসের ফতুল্লা জোনের চার কর্মকর্তাসহ আটজনকে গ্রেপ্তার করে সিআইডি, পরে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া ডিপিডিসির একজন মিটার রিডার এবং দুই ইলেক্ট্রিশিয়ানকেও গ্রেপ্তার করা হয়। ইলেক্ট্রিশিয়ান মোবারক ও রায়হান আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ওই মসজিদে অবৈধ সংযোগ দেওয়ার কথা স্বীকার করেন।

তদন্তে মসজিদের পরিচালনা কমিটির বিরুদ্ধে অবহেলা ও অব্যবস্থাপনার তথ্য পাওয়ার পর কমিটির সভাপতি আবদুল গফুর মিয়াকেও গ্রেপ্তার করে সিআইডি।

Previous Post

আড়াইহাজারে দুবাই প্লাজায় বিস্ফোরণ : দগ্ধ ৩

Next Post

সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার

Related Posts

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

Next Post
সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য