• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

হেফাজত থেকে ইস্তফা দিলেন মাওঃ আউয়াল !

Tuesday, 30 March 2021, 6:22 pm
হেফাজত থেকে ইস্তফা দিলেন মাওঃ আউয়াল !
178
SHARES
573
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদের আলোচিত সমালোচিত ঈমাম মাওলানা আবদুল আউয়াল হেফাজত ইসলামীর নেতৃত্ব ছেড়ে দিয়েছেন ।

সবে বরাতের রাতে বয়ানের এক পর্যায়ে মাওলানা আউয়াল অচিরেই সাংবাদিক সম্মলনে করে এমন ঘোষনা দিবেন বলেও মুসুল্লীদের উদ্দেশে হেফাজতের নেতৃত্ব ছেড়ে দেয়ার ঘোষনা দেন ।

৪ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও তে দেখা যায় মাওলানা আবদুল আউয়াল বারবার হেফাজত ছেড়ে দেয়ার ঘোষনা দিয়ে নিজের অসহায়ত্বের ঘোষনা দিয়ে আরো বলেন, আমি আর কোন নেতৃত্বে যাবো না, যাবো না, যাবো না ! হেফাজত থেকে সরসরি ইস্তফা দিয়ে দিচ্ছি । আপনাদের সাক্ষি রেখে আজ সবে বরাতের রাতে সবাইকে জানিয়ে দিলাম আমি আর হেফাজতের নেতৃত্বে থাকবো না।

 

সোমবার (২৯ মার্চ) রাতে পবিত্র শবে বরাতের বয়ানে মাওলানা আব্দুল আলীম আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের বুঝতেছেনা, আমাদের লোকেরাও বুঝতেছেনা। অতি উৎসাহীওয়ালারাও বুঝেনা। তারা বলছে, হুজুর হরতালের দিন গেলোনা কেন।

আমি বলতেছি, আমি আর দল করবোনা, আমি মসজিদে থাকবো। আমি আর সরাসরি নেতৃত্ব দিয়ে কোন কাজে যাবোনা, যাবোনা, যাবোনা। আমি একবারে নিষেধ করেছি। যারা অতি উৎসাহী আছো তোমরা কর, আমার বৃদ্ধ বয়স, অসুস্থ মানুষ, হাঁটতে পারিনা, দাঁড়াতে পারিনা। তাই আমি আর হেফাজতের কোন নেতৃত্ব দিবো, আন্দোলনেও নেতৃত্ব দিবোনা। কর্মী হিসেবে যতদিন পারি থাকবো। এটা সরাসরি জানিয়ে দিচ্ছি, সাংবাদিক সম্মেলন করে ইস্তেফা দিয়ে দিবো। হেফাজতের নেতৃত্ব আর দিবোনা।

মাওলানা আউয়াল বলেন, ২৯ মার্চ আছরের পর আমার এখানে দোয়া ছিল, তারা এটা উপেক্ষা করে দেওভোগ মাদ্রাসায় গিয়ে দোয়া পড়ছে। আমারে অটোমেটিক সাইড করছে, তারা বলে এমন নেতা দিয়ে আর চলবোনা। আমিও আল্লাহর হস্তে নেতৃত্ব ছেড়ে দিলাম, আর নেতৃত্ব দিবোনা। হেফাজতের আমির হওয়ার দরকার নেই, সাধারণ মুসলমান হিসেবে বেঁচে থাকবো। আর কোন ডাক নেতৃত্বের পক্ষ থেকে আসবেনা। আমাকে মাইনাস করে বলতেছে, কেন আমি বের হলাম না।

রোববার হেফাজতে ইসলামের ডাকা হরতাল প্রসঙ্গে মাওলানা আব্দুল আউয়াল বলেন, সেই দিন র‌্যাব-পুলিশ এমনভাবে দাঁড়িয়েছিল আমরা মসজিদ থেকে বের হলেই গুলি করতো। তারা অ্যাকশনে চলে গেলে আমাদের কাছে তো অস্ত্র নেই আমরা তো পারবোনা। যার জন্য ডিআইটি মসজিদের আমগাছ তলা পর্যন্তই আমরা সীমাবদ্ধ ছিলাম। পরে শোনা যাচ্ছে, চিটাগাংরোডে ১৭টি গাড়ি পুড়েছে, কারা পুড়েছে তা ভিডিও ফুটেজে দেখা যায়। কিছু সন্ত্রাসী লোকেরা পুড়েছে, আমাদের ছাত্ররা নাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, আপনি যদি আমাদের কথাগুলো না মানতেন তবে এই মামলাগুলো সব আপনাদের নামে হতো। এক নম্বর আসামী আপনি হতেন।

এরআগে সোমবার (২৯ মার্চ) বিকেলে ফতুল্লার দেওভোগ মাদ্রাসা জামে মসজিদে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত এক সভা শেষে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেরদৌসুর রহমান।

হেফাজত ইসলাম জেলার সাধারণ সম্পাদক মুফতি বশিরউল্লাহ সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম মহানগরের সভাপতি মাওলানা ফেরদৌসুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, অর্থ সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর আহম্মদ উল্লাহ, মাওলানা রুহুল আমিন, জমিরউদ্দিন ফারুকি, মুফতি আনিস আনসারি প্রমুখ।

প্রসঙ্গত, গত রবিবার হেফাজতের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েকটি স্পটে বাস-ট্রাকে আগুন, সড়কে আগুন, পুলিশের সাথে সংর্ঘর্ষ, সাংবাদিককে মারধরের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশত আহত হন। প্রায় সারাদিন সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা বন্ধ থাকে। দফায় দফায় হেফাজত কর্মীদের সাথে পুলিশের সংর্ঘষের ঘটনা ঘটে।হেফাজত কর্মীরা ছিলো মারমুখী। তারা জ্বালাও পোড়াও করেছে।

একই সাথে একাত্তরের মুক্তিযুদ্ধকালীন সময় রাজাকার আলবদর ও কুলাংগার পাকিস্তানিদের মতো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সদর উপজেলার সড়কে তান্ডব চালিয়ে সাংবাদিকদের চার কলেমা পড়িয়ে মুসলমান নিশ্চিত করতে মারপিটের ঘটনা ঘটায় ।  যা নিয়ে ব্যাপক সমালোচনা ঝড় উঠেছে ।

Previous Post

আড়াইহাজারে ধানের জমি কেটে জোড়পূর্বক পুকুর খনন !

Next Post

অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না : মোস্তাফিজুর

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না : মোস্তাফিজুর

অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না : মোস্তাফিজুর

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য