• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“ক্লোজ হচ্ছে জিকে শামীম চ্যাপ্টার !” চলছে জোড় তদ্বির

Sunday, 25 June 2023, 11:18 am
“ক্লোজ হচ্ছে জিকে শামীম চ্যাপ্টার !” চলছে জোড় তদ্বির
117
SHARES
379
VIEWS
Share on FacebookShare on Twitter

ছোটখাটো মানুষ হলেও শামীমের ক্ষমতার দাপট ছিল আকাশসমান । এমন বিশাল ক্ষমতার অধিকারী জিকে শামীম সারা জীবনের সকল অপরাধের ফিরিস্তি তুলে ধরে বিষয়গুলো ধামাচাপা দিতে নানাভাবে চেষ্টা চালানো হচ্ছে । এরই ধারাবাহিকতায় জিকে শামীমের পক্ষে অত্যান্ত সুচারুরূপে তদ্বির চালানো হচ্ছে, “ যা হবার হয়েছে, এবার ক্ষমা করেন।”

জিকে শামীমের অপরাধের ফিরিস্তি, তার সঙ্গিদের অপকর্ম, কারা কারার তার শেল্টার দিতো – এমন বিশাল তথ্য প্রকাশ না করার শর্তারোপের পর গোপন চুক্তি হয়েছে বলেও গুঞ্জন উঠেছে প্রশাসনের অনেকে কর্তাদের মাঝে 

নারায়ণগঞ্জ নিউজ আপডেট

জিকে শামীমকে রক্ষায় জোড়ালোভাবে তদ্বির চালানোর অভিযোগ উঠেছে সরকারী সংস্থার কয়েকেজনের মুখ থেকেই । নাম প্রকাশ না করার অনুরোধ করে নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের ৬ দিন পেরিয়ে গেলেও কুখ্যাত জিকে শামীমের আর কোন তথ্য বের হয়েছে । তার পরিবার, স্ত্রী, সন্তান, মায়ের নামে এতো এফডিআর এর তথ্য যাচাই করতে আর কাউকে ঢেকেছে তদন্ত সংস্থা ? ডাকে নাই, কেন ডাকে নাই ? এমন অনেক কেন এর উত্তর জানতে হলে অনেক গভীরে যেতে হবে । জিকে শামীমের শেকর অনেক গভীরে আছে । খোজ নিয়ে দেখেন জিকে শামীমকে রক্ষা করতে এবং নারায়ণগঞ্জের অপরাধী চক্রের কোন তথ্য যাতে আর প্রকাশ না পায় সেলক্ষেও তদ্বির চলছে জোড়ালোভাবে  । (যার রেকর্ড রয়েছে সংরক্ষনে)

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর নিকেতন থেকে বিপুল পরিমাণ টাকা, অস্ত্র ও মাদকসহ আটক হন যুবলীগ নেতা জি কে শামীম। তার অফিস থেকে নগদ ১.৮০ কোটি টাকা ও ১৬৫. ২৭ কোটি টাকার এফডিআর উদ্ধার করে পুলিশ।

টেন্ডারবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে র‌্যাবের হাতে গ্রেফতার প্রভাবশালী ঠিকাদার জিকে শামীমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।

বিশাল প্রতাপশালী জিকে শামীম আটকের পর  নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে, কে এই জি কে শামীম ? তাকে শেল্টার দিতো কারা ? এরই মধ্যে অনেকে রাঘববোয়ালের নাম ছবিসহ প্রিকাশ হওয়ায় আরো চাঞ্চল্যের সৃষ্টি হয় সর্বত্র ।

ছোটখাটো মানুষ হলেও শামীমের ক্ষমতার দাপট ছিল আকাশসমান । নারায়ণগঞ্জের আওয়ামীলীগের রাজনীতিতে নেপথ্যের আধিপত্য বিস্তারেও জিকে শামীম বিশাল ভূমিকা পালন করায় এবং জেলা পিডব্লিউডি (গণপূর্ত) বিভাগে প্রভাব বিস্তার করে বিশাল বিশাল কাজ হাতিয়ে নেয়া ও বিশেষ বিশেষ নেতাদের কাজের বিপরীতে ১০% হারে অগ্রিম লভ্যাংশ দেয়ার খবরে তোলপাড়ের সৃষ্টি হয় সর্বত্র ।

রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় জি কে শামীম প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত। গণপূর্ত ভবনের বেশির ভাগ ঠিকাদারি কাজই জি কে শামীম নিয়ন্ত্রণ করেন। বিএনপি-জামায়াত শাসনামলেও গণপূর্তে শামীম ছিলেন ঠিকাদারি নিয়ন্ত্রণকারী ব্যক্তি।

জানা যায়, নারায়ণগঞ্জের সন্মানদী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে জি কে শামীমের জন্ম। তার বাবা আফসার উদ্দিন হরিহরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন ।

শামীমের বাবা বর্তমানে জীবিত নেই। তার তিন ছেলের মধ্যে শামীম মেজো। বড় ভাই গোলাম হাবিব নাসিম ঢাকায় জাতীয় পার্টির রাজনীতি করেন।। শামীমের জন্মস্থান সন্মানদী ইউনিয়নের বাসিন্দারা জানান, প্রাইমারি স্কুল ও হাইস্কুল পাশ করার পর শামীমকে আর গ্রামে দেখা যায়নি।

নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার একজন স্কুল মাস্টারের ছেলে হয়ে ওঠেন আন্ডারওয়ার্ল্ডের ডন। অস্ত্রধারী দেহরক্ষী নিয়ে চলাফেরা ও রাজনীতির অন্তরালে হাজার কোটি টাকার মালিক বনে যান তিনি। গত বুধবার ক্যাসিনো চালানোর অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ আটক হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্ধানে বেরিয়ে আসে শামীমের নাম। এর প্রেক্ষিতে শুক্রবার ৭ দেহরক্ষীসহ তাকেও আটক করা হয়।

এদিকে, শামীমকে আটক করার পর যুবলীগের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে পরিচয় দেওয়ায় নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনের সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। জেলা আওয়ামী লীগের কোন সভা-সমাবেশে তাকে দেখা না গেলেও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে বিবৃতি আসায় এ নিয়ে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়।

এদিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, “ডা: সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি। জি কে শামীম জেলা আওয়ামীলীগের কোন পদেই নেই।”

নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরজু রহমান ভূইয়া বলেন, “জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল জি কে শামীমকে সহ-সভাপতি করার প্রস্তাব দিলে মেয়র আইভীসহ অন্যান্যদের বিরোধীতায় তা বাতিল হয়ে যায়।”

এদিকে যুবলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু দাবি করেন, “যুবলীগে শামীমের কোনো পদ নেই। তিনি নিজেই নিজেকে সমবায় বিষয়ক সম্পাদক বলে বেড়ান। এ নিয়ে যুবলীগে কয়েকবার আলোচনাও হয়েছে। তাকে কয়েকবার এমন মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকতে বলাও হয়েছে।

Previous Post

সোনারগাঁয়ের বসত বাড়ীতে ৪৮টি গোখরা সাপ !

Next Post

অস্ত্র কারখানা উদ্ধার, পিতা-পুত্রসহ আটক ৩

Related Posts

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

Next Post
অস্ত্র কারখানা উদ্ধার, পিতা-পুত্রসহ আটক ৩

অস্ত্র কারখানা উদ্ধার, পিতা-পুত্রসহ আটক ৩

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য