• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ : আরো ২ শ্রমিকের মৃত্যু

Saturday, 24 October 2020, 3:09 pm
রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ : আরো ২ শ্রমিকের মৃত্যু
10
SHARES
32
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে লোহা গলানোর পাত্র (ভাট্টি) বিস্ফোরণে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ আরও দুই শ্রমিক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সময় নিউজকে জানান, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শাকিল ও আবু সিদ্দিক নামক আরও দুই শ্রমিক শুক্রবার রাতে মারা গেছেন। গলিত লোহার আগুনে পুড়ে তাদের দুজনের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিহত মো. শাকিল (২০) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আবদুস সোবহানের ছেলে ও আবু সিদ্দিক (৩০) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এলাকার টিপু শেখের ছেলে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এর আগে বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেলে নেয়ার পর মিজানুর রহমান (৪২) ও শুক্রবার সকালে শেখ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ফাহিম (২৫) নামে আগুনে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়।

এ ঘটনায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার বাউরা এলাকার সুন্দর আলীর ছেলে রফিক মিয়া (৪৫) এবং রহমতপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মো. রাজু (৪০) নামের দুই শ্রমিক দগ্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।

বাচ্চু মিয়া বলেন, বৃহস্পতিবার মধ্য রাতে দগ্ধ ছয়জনকে হাসপাতালে আনার পর চারজনকে ভর্তি করা হলেও দুজনকে তাদের স্বজনরা নিজেদের দায়িত্বে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানেই তাদের চিকিৎসা চলছে বলে জানতে পেরেছি। তাদের মধ্যে রাজুর শরীরের শতভাগ ও রফিকের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার রাত আড়াইটায় উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিল কারখানায় শ্রমিকরা কাজ করার সময় লোহা গলানোর পাত্র (ভাট্টি) বিস্ফোরণ হয়ে ছয় শ্রমিক দগ্ধ হন। দগ্ধ শ্রমিকরা কারখানাটির ফার্নিশ বিভাগের অপারেটর ছিলেন।

এ ঘটনায় শনিবার দুপুর একটা পর্যন্ত কোনও মামলা হয়নি বলে নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, স্বজনদের পক্ষ থেকে এখনো কেউ মামলা করেনি। হতাহতরা কেউই এখানকার বাসিন্দা নয়। সবাই দূরদূরান্ত জেলার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে তাদের স্বজনরা সরাসরি ঢাকা মেডিকেলে চলে যান।

ওসি মাহমুদুল হাসান আরও বলেন, যেহেতু স্বজনদের পক্ষ থেকে কেউ মামলা করতে চাচ্ছেন না, তাই পুলিশ বাদী হয়ে মামলা করবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব।

Previous Post

ভাড়ার জন্য ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

Next Post

বন্দরে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার

Related Posts

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

Next Post
বন্দরে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার

বন্দরে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য