• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্দিকের বক্তব্যে হেফাজতের কর্মকান্ড মিথ্যে

Saturday, 20 February 2021, 1:57 am
সিদ্দিকের বক্তব্যে হেফাজতের কর্মকান্ড মিথ্যে
31
SHARES
99
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে কেন্দ্রীয় কবরস্থান মাদ্রাসা মেয়র আইভী ভেঙে দিয়েছেন – হেফাজত নেতাদের বক্তব্য যখন সরগরম তখন ওই মাদ্রাসার পরিচালক শিল্পপতি ব্যবসায়ী নেতা আবু আহমেদ সিদ্দিকের দেওয়া বক্তব্যে পুরো বিষয়টি উল্টে যেতে শুরু করেছে।

১৯ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জের গণমাধ্যম কে  আবু আহমেদ সিদ্দিকের ওই বক্তব্য প্রকাশ হলে বিষয়টি আলোচিত হয়ে উঠে।

আবু আহমেদ সিদ্দিক বলেন, মেয়র আইভী কোন মাদ্রাসা উচ্ছেদ করেনি। আমরা নিজেরাই সেটা সরিয়ে নিয়ে এসেছি। আমার ব্যক্তিগত জায়গাতে মাদ্রাসা নির্মাণ প্রক্রিয়াধীন।

সিদ্দিক আরো বলেন, ‘মাসদাইরে যেখানে মাদ্রাসা ছিল সেটা ছিল সিটি করপোরেশনের জায়গার উপরে। তাও কবরস্থানের বেষ্টনীর ভেতরে। সেখানে আধুনিক মসজিদ নির্মাণের সময়ে যেহেতু আমি সভাপতি ছিলাম সেহেতু মেয়রের সঙ্গে বসে একটি আলোচনার মাধ্যমেই মাদ্রাসা সরিয়ে নেওয়া হয়। কোন উচ্ছেদ হয়নি। নানা কারণে পরে আর মাদ্রাসাটি করা হয়নি। সেখানে আমার ৭ শতাংশ জায়গা রয়েছে। আরো কিছু জায়গা প্রয়োজন। আশা করছি ৬ মাসের মধ্যেই মাদ্রাসা আরো বৃহৎ আকারে হবে।

১৮ ফেব্রুয়ারী সংবাদ সম্মেলনে হেফাজতের নেতারা বলেন, মূলত মেয়র নিজেই মাদ্রাসা উচ্ছেদ করে আবু আহমেদ সিদ্দিকের উপর দায় চাপিয়ে দেন। এ শুভকংরের ফাঁদে পড়েই ১০টি বছর নষ্ট হয়েছে কালক্ষেপন হয়েছে। আমরা এতদিন সিদ্দিক সাহেবের উপর আস্থা রেখে ভুল করেছি।

এ নিয়ে মেয়র আইভীর সঙ্গে মাওলানা আবদুল আউয়ালের একটি অডিও ফাঁস হয়েছে। সেখানে কথোপকথনে ওই মাদ্রাসা ইস্যুও আসে।

সেখানে আবদুল আউয়াল মেয়রকে বলেন, মাসদাইর কবরস্থানে দীর্ঘদিন মাদ্রাসা ছিল, আপনি বানিয়ে দিবেন বলছেন। জবাবে মেয়র আইভী বলেন, হুজুর, ‘আমি যে বানিয়ে দিবো আপনি কি শুনেছেন?। আবদুল আউয়াল বলেন, ‘এ কথা আমার কাছে কয়েকটা লোক বলেছে। তাদের কথা আমি বিশ্বাস করেছি।’

জবাবে আইভী বলেন,: হুজুর শুনেন, আপনি যে এতে বড় একজন আলেম। কান কথা শুনে বিশ্বাস করা কি আপনার উচিত? আপনি কি সভাপতিকে জিজ্ঞাসা করেছেন। সিদ্দিক সাহেব কি আপনাকে কিছু বলেছে? উত্তরে আবদুল আউয়াল বলেন,: সিদ্দিক সাহেব বলে নাই। সিদ্দিক সাহেবের সঙ্গে আমার কথা হয়নি। সিদ্দিক সাহেবের সহযোগি কয়েকজন ছিল তাদের নাম মনে নাই। উত্তরে আইভী বলেন, ১০ বছর আগের কাহিনী। ১০ বছর আগে ওখানে আমি কিন্তু মসজিদ করে দিয়েছি। মাদ্রাসা কিন্তু ওই অবৈধ জায়গায় থাকার কথা না। কবরস্থানের জায়গায় আমি কিন্তু মাদ্রাসা দিতে পারি না। মাদ্রাসা যখন করা হয় কেউ তখন কিন্তু টাকা নিয়ে পড়ায়। আর কবরস্থানের জায়গায় আমি কিভাবে মাদ্রাসা দিবো। এ নিয়ে শোভন গার্মেন্টেসের মালিক সিদ্দিক কাকার সঙ্গে কথা হয়েছে। ওনি নিজে বলেছে মাদ্রাসার জন্য নিজে জায়গা কিনেছেন ২ শতাংশ নাকি ৩ শতাংশ। জায়গা কিনে ওনি নিজে এ মাদ্রাসা চালাবেন। আপনি না জেনে হুজুর শুধু শুধু আমার উপর কোন অভিযোগ দিবেন না বলে দিলাম। আপনি হুজুর আপনাকে আমি অনেক সম্মান করি। এর মানে কিন্তু এই না আপনি যখন খুশি আমাকে যা ইচ্ছা বলবেন।

এদিকে গণমাধ্যমকে মেয়র আইভী জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনাধীন কেন্দ্রীয় সিটি কবরস্থান, মাসদাইর সংলগ্ন একটি মসজিদ ও অনুমোদনবিহীন একটি মাদ্রাসা ছিল। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাথে কয়েক দফা আলোচনা করে নতুনভাবে বৃহৎ আকারে মসজিদ নির্মাণ এবং মাদ্রাসাটি অন্যত্র সরিয়ে নেয়ার সিদ্ধান্তে একমত হন। সিদ্ধান্ত অনুযায়ী ০৬/০৫/২০১০খ্রিঃ তারিখে তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ৪ তলা বিশিষ্ট মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি কবরস্থান জামে মসজিদটি শুভ উদ্বোধন করেন। আধুনিক সুযোগ সুবিধা সম্বল্লিত মসজিদের ভিতরে একসাথে ৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদটি সুষ্টভাবে পরিচালনার জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে যোগ্যতার ভিত্তিতে খতিব, ইমাম, মোয়াজ্জিন, খাদেম, নিরাপত্তা প্রহরী নিয়োগ দেয়া হয়। উল্লেখ্য জামে মসজিদ হওয়ার জন্য জমি ওয়াক্বফ করা অপরিহার্য। সরকারী জায়গায় সরকারের অনুমতি ব্যতীত জামে মসজিদ বানানো শরীয়ত সন্মত নয়। মেয়র মাদ্রাসাটি নিজস্ব অর্থায়নে করার কোন অঙ্গীকার বা প্রতিশ্রুতি কখনই করেননি।

Previous Post

'লঞ্চের ....... ধইরা আইছি'- জুম্মার খুৎবায় মাওঃ আউয়াল

Next Post

একেএম সামসুজ্জোহা স্মরণে দোয়ার আয়োজন

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 4

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
একেএম সামসুজ্জোহা স্মরণে দোয়ার আয়োজন

একেএম সামসুজ্জোহা স্মরণে দোয়ার আয়োজন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য