• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘লঞ্চের ……. ধইরা আইছি’- জুম্মার খুৎবায় মাওঃ আউয়াল

Saturday, 20 February 2021, 1:18 am
‘লঞ্চের ……. ধইরা আইছি’- জুম্মার খুৎবায় মাওঃ আউয়াল
67
SHARES
216
VIEWS
Share on FacebookShare on Twitter

শহরের নানাভাবে আলোচিত সমালোচিত, জেলা হেফাজতে ইসলামের আমীর ও ডিআইটি মসজিদ খতিব মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, আপনি করলে জায়েয, আর আমরা করলে নাজায়েজ হয়ে যায় । মাঝে মাঝে শোনা যায় তোমরা বাইরে থেকে আসছো, লঞ্চের…… ধইরা আসছো, তাইলে নারায়ণগঞ্জ শহরটা আপবারা ই আবাদ করছেন ? এতো সুন্দর শহর স্থানীয় লোকজন ই কইরা ফালাইছে ? স্থানীয় বলে যে অহংকার করতেছেন তা আল্লাহ সহ্য করবে না  ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর জুমার নামাজে খুতবার পূর্বে ডিআইটি মসজিদের মিম্বরে বসে বক্তব্যের এক পর্যায়ে এমন অশালীন কথা বলেন তিনি ।

ফাঁস হওয়া ফোনালাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘মেয়র যখন ফোনে কথা বলছিলেন আমি অপ্রস্তুত অবস্থায় তার সাথে কথা বলছি। কিন্তু উনি সবকিছু সাজিয়ে গুছিয়ে কথা বলে আমার কথাগুলোকে সংরক্ষণ করবেন এজন্যই আমাকে ফোন দিয়েছিলেন। আমি ছিলাম অপ্রস্তুত আর তিনি ছিলেন সম্পূর্ণ প্রস্তুত।’

‘অনেকদিন আগে মেয়রের সাথে দেখা করেছিলোম, তখন তিনি আমাকে বললেন আপনি শামীম ওসমানকে কী বলে সম্বোধন করেন? আমি বললাম, তিনি আপনার ভাই, আমারও ভাই। পরে তল্লা মসজিদ বিস্ফোরণের সময় তল্লা গিয়ে শামীম ওসমানের সাথে দেখা হলো। আমি তাকে বললাম, মসজিদের সামনের রাস্তাটা ভালো না। রাস্তায় পানি জমে থাকে রাস্তাটি ঠিক করে দেন। পরে শামীম ওসমান বললেন, এটা আপনার বোনরে বলেন। বিষয়টা খুব মুশকিলের। উনার কাছে গেলে বলে ভাইরে বলেন। তার কাছে গেলে বলে বোনরে বলেন। আমরা তাহলে যাবোটা কোথায়? একজনকে ভাই আরেকজনকে বোন বানিয়ে দিয়ে মাঝখান দিয়া যাঁতাকলের মত আমাগো পিষতাছেন। আমরা কোন রাজনৈতিক বলয়ের লোক না। আমরা মুসলমানদের মুখপাত্র। আপনারা ইলেকশনে কে আসবেন বা ফেল করবেন তা আমাদের দেখার বিষয় না।’

 

তিনি আরও বলেন, ‘আমি আপনাদেরকে ঢাকার মেয়রের মসজিদ ভাঙ্গার প্রসঙ্গ নিয়ে কথা বলেছিলাম সেদিন। সে প্রসঙ্গ থেকে মেয়র আইভীর কিছু কীর্তির কথাও বলেছিলাম। যেমন, এখানে এতবড় রাস্তা প্রশস্ত করতে এসে আপনি রাস্তা খাপায় (সরু) নিলেন। কারণ সামনে একটা মাজার আছে। এটাকে উচ্ছেদ করার মত সাহস আপনার নাই। আর আপনি এটাতে হাত দিতেও পারবেন না। আমাদের এখানে হাত দিলে আপনার অসুবিধা নাই। কিন্তু ওখানে হাত দিলে আপনার হাত গলে যাবে। এটা হলো আপনার আকিদা বিশ্বাস।’

আব্দুল আউয়াল বলেন, ‘আপনি যেখানে ফুটপাত পরিষ্কার করার জন্য আন্দোলন করেন, সেখানে আপনি আপনার বাবার নামে পাঠাগার তৈরি করে ফুটপাত দখল করেছেন। ডিআইটি মসজিদের এদিকে সার্ভেয়ার আসছিল জায়গা মাপতে। জায়গা মাপা দেখে আমরা তাদের জিজ্ঞেস করেছিলাম কী মাপছেন? তারা বলেছিলেন, এখানে ফ্লাইওভার হবে সেটা মাপতে এসেছি। মেয়র বলেছেন, কেন তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি নাই? কথা হচ্ছে, সার্ভেয়াররা অনেক কাজই করে আর অবশ্যই সেটা মেয়রের নির্দেশেই। আমি বলেছিলাম ডিআইটি মসজিদে কেউ হাত দিলে কবর রচিত হবে। মেয়র আইভীকে উল্লেখ করে আমি কিছুই বলি নাই। তিনি আমাকে বার বার বলছিলেন, আপনি নাকি আমার কবর রচিত করবেন। এসব কথা বলে তিনি উল্টা আমাকে হুমকি দিয়েছেন। আমাকে বলেছেন, আপনি পারলে আমার কবর রচিত করেন দেখি, তারপর আপনি কোথায় থাকেন আমি দেখবো।’

পুনরায় ফোনালাপ প্রসঙ্গে মাওলানা আউয়াল বলেন, ‘ফোনালাপ হইছিলো আপনার সাথে। সেটা সাংবাদিকদের কাছে গেলো কেমনে? তার মানে আপনি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এটা তৈরি করেছিলেন। গত ১৫ দিন ধরে নারায়ণগঞ্জের পত্রিকাগুলোকে শুধু এটার মধ্যেই রাখছেন। দুনিয়াতে আর যেমন কোন বিষয় নাই। আপনি বার বার বলছেন, মায়ের জাতের কথার প্রসঙ্গ এনে। এসব কথা বলে আমাদের দুর্বল করছেন। আমরা তো আপনাকে গালি দেই নাই। আবার পত্রিকায় দেখলাম শামীম ওসমান রথযাত্রায় গিয়েছে। শামীম হোক আর অমুক তমুক হোক অন্যায় যে করবে তার বিরুদ্ধেই প্রতিবাদ ইসলাম করবে। তার জন্য বৈধ আর আপনার জন্য অবৈধ বিষয়টি সেরকম নয়। অনেকেই অনেক সময় আমাদের মধ্যে লাগাইতে চায়। আমারে কেউ এই জায়গার লোক বানায় আবার অন্য জায়গার লোক বানায়।’

Previous Post

ধর্ষণের আখ্যা দিয়ে বন্দরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন !

Next Post

সিদ্দিকের বক্তব্যে হেফাজতের কর্মকান্ড মিথ্যে

Related Posts

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫
Lead 1

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫

Next Post
সিদ্দিকের বক্তব্যে হেফাজতের কর্মকান্ড মিথ্যে

সিদ্দিকের বক্তব্যে হেফাজতের কর্মকান্ড মিথ্যে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য