• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জে ইউপি নির্বাচনে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

Tuesday, 20 October 2020, 5:21 pm
রূপগঞ্জে ইউপি নির্বাচনে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ
9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিজের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শরিফ আহমেদ। মঙ্গলবার বেলা ১১টায় ১ নম্বর ওয়ার্ডের নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে ভোট দেওয়া শেষে প্রথম আলোর কাছে তিনি এই অভিযোগ করেন।

শরীফ আহমেদ রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি। এই নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলামের বিপরীতে তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

শরিফ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার সকালে বেশ কিছু কেন্দ্রে এজেন্টদের ঢুকতে বাধা দেয় নৌকার লোকজন। সকালে ৯ নম্বর ওয়ার্ডের দেবই কাজিরবাগ আলিম ও হিফজুল কুরআন মাদ্রাসা কেন্দ্রে আমার দুজন এজেন্ট গেলে তাদের ঢুকতে দিচ্ছিল না নৌকার পক্ষের লোকজন। পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তার সহায়তায় তাদের কেন্দ্রে পাঠিয়েছি। এ ছাড়া কুলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয় থেকে আমার দুই এজেন্টকে হুমকি-ধমকি দিয়ে বের করে দিয়েছে।’ তবে নির্বাচনের ভোটার উপস্থিতি ও সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

সকাল সাড়ে ১০টায় দেবই কাজিরবাগ আলিম ও হিফজুল কুরআন মাদ্রাসা কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের সামনে নারী ভোটারদের দীর্ঘ সারি। রোদ উপেক্ষা করে ভোটাররা অপেক্ষা করছেন পছন্দের প্রার্থীদের ভোট দিতে। তাদের অনেকেই ধীর গতিতে ভোটগ্রহণের অভিযোগ করেছেন। রোদে দাঁড়িয়ে থেকে জোসনা বেগম নামের এক নারী অচেতন হয়ে পড়ে যান।

কেন্দ্রের ২ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বলেন, দুটি বুথে প্রথম দেড় ঘণ্টায় মোট ১১১ জন ভোটার ভোট দিয়েছেন। এই কক্ষে নৌকার দুজন এজেন্ট দেখা গেলেও আনারস প্রতীকের কোনো এজেন্ট পাওয়া যায়নি। ৩ নম্বর কক্ষে প্রবেশ করে দেখা যায়, এক ব্যক্তি গলায় নৌকা প্রতীকের কার্ড ঝুলিয়ে ঘোরাফেরা করছেন।

সংবাদকর্মী প্রবেশ করতে দেখেই তিনি কক্ষ থেকে বের হয়ে যান। এ সময় কক্ষে থাকা আনারস প্রতীকের এজেন্ট প্রথম আলোর কাছে অভিযোগ করেন, সকালে কেন্দ্রে আসার পর থেকেই কেন্দ্র থেকে বের হয়ে যেতে হুমকি ধামকি দিচ্ছেন কক্ষে থাকা বিপ্লব নামের ওই আওয়ামী লীগ কর্মী। হুমকিতে ভয় পেয়ে তাঁর সঙ্গে আসা আরেক এজেন্ট কেন্দ্র থেকে বের হয়ে গেছেন বলে দাবি করেন তিনি। আনারস প্রতীকের এজেন্টের সঙ্গে কথা বলার সময় কক্ষে প্রবেশ করেন এক পুলিশ কর্মকর্তা। তিনি প্রতিবেদককে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, তথ্যের প্রয়োজন হলে প্রিসাইডিং কর্মকর্তার কক্ষ থেকে নিতে হবে।

ভোট দিতে গিয়ে রোদে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে অচেতন হয়ে পড়ে যান জোৎস্না বেগম। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে

এসব অভিযোগ সম্পর্কে জানানো হলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুর রহমান প্রতিবেদককে সঙ্গে নিয়ে ৩ নম্বর কক্ষ পরিদর্শনে যান। সেখানে থাকা আনারস প্রতীকের এজেন্ট নিজেই প্রিসাইডিং কর্মকর্তার কাছে হুমকি ধামকির বিষয়ে অভিযোগ করেন। প্রিসাইডিং কর্মকর্তা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘দুই-একটা অভিযোগ ছাড়া খুবই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে।’

এর আগে সকাল ৯টা ১ মিনিটে ৮ নম্বর ওয়ার্ডের ১০নং জিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী নুরুল ইসলাম। এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনে ভোট শুরুর আগে থেকেই এই কেন্দ্রে শত শত ভোটার কেন্দ্রের সামনে অপেক্ষা করছিলেন।

এই কেন্দ্রের এক নম্বর ও দুই নম্বর কক্ষের বুথগুলোতে আলোক স্বল্পতার কারণে ভোট দিতে সমস্যা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এত বেশি ভোটার উপস্থিতির কারণ জানতে চাইলে কয়েকজন ভোটার বলেন, সকালে পরিবেশ ঠান্ডা থাকতে থাকতে ভোট দেওয়ার আশায় দলবেঁধে চলে এসেছেন তাঁরা। তবে কেন্দ্রে এসে দেখেন, ভোটারদের দীর্ঘ সারি। এই কেন্দ্রের ছয়টি বুথের চারটিতেই আনারসের এজেন্ট দেখা যায়নি।

সকাল ১০টায় বৈলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। এই কেন্দ্রের দুটি পুরুষ বুথে প্রথম ১ ঘণ্টায় ১৫১ জন পুরুষ ও ৭২ জন নারী ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন কক্ষ দুটির সহকারী প্রিসাইডিং কর্মকর্তা। তবে চারটি বুথের কোথাও আনারসের এজেন্ট দেখা যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এগুলো সব মিথ্যা অভিযোগ। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে।’

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে দাবি করে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড়। সকাল নয়টা থেকে নিরবচ্ছিন্ন ভোটগ্রহণ চলছে।

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ ও ধীর গতিতে ভোটগ্রহণ সম্পর্কে বলেন, স্বতন্ত্র প্রার্থী সব কেন্দ্রে তাঁর এজেন্ট দেননি। এজেন্টদের হুমকি-ধমকি দেওয়ার মতো কোনো অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বৃদ্ধ ও শিশু সন্তান নিয়ে আসা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে ভোট দেওয়ার সুযোগ করে দিতে গিয়ে শুরুতে কিছুটা ধীরে ভোটগ্রহণ হয়েছে বলে জানান তিনি।

সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের আগের রাতের বদলে নির্বাচনের দিন সকালে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার আনা হয়েছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে ৬ জন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও আর্মড পুলিশ সদস্যরা মাঠে আছেন।

Previous Post

রাজাকার পরিবারের জিম্মিখানা, বন্দরে মাকসুদের নিজস্ব আদালত !

Next Post

দীর্ঘদিন পর সিদ্ধিরগঞ্জের দুই কারখানা সিলগালা

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
দীর্ঘদিন পর সিদ্ধিরগঞ্জের দুই কারখানা সিলগালা

দীর্ঘদিন পর সিদ্ধিরগঞ্জের দুই কারখানা সিলগালা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য