• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রাজাকার পরিবারের জিম্মিখানা, বন্দরে মাকসুদের নিজস্ব আদালত !

Tuesday, 20 October 2020, 3:55 pm
রাজাকার পরিবারের জিম্মিখানা, বন্দরে মাকসুদের নিজস্ব আদালত !
28
SHARES
90
VIEWS
Share on FacebookShare on Twitter

বন্দর সংবাদদাতা :

নারায়ণগঞ্জে এখন আলোচিত একটি ইস্যু হলো রাজাকার। স্বাধীন দেশে এখনো রাজাকারদের দাপট বিশাল।

নারায়ণগঞ্জ  জেলার বন্দর উপজেলায় প্রায় ২ টি ইউনিয়ন ও ১ টি নাসিক ওর্য়াডের প্রায় দেড় লক্ষাধিক মানুষ রাজাকার পরিবারের কাছে জিম্মি। যা সচেতন মহল কোন ভাবেই মেনে নিতে পারছে না।

বন্দরের মুছাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাকসুদ হোসেনের পুরো পরিবার ছিল রাজাকার সম্পৃক্ত। মাকসুদ চেয়ারম্যানের বাবা ও চাচাদের যেমন রয়েছে বর্বর কাহিনী তেমনি মাকসুদ চেয়ারম্যানের প্রয়াত ভাই সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছিল ভয়ংকর কাহিনী।

আনোয়ার, কালু, মোর্শেদ মুন্সি না ফেরার দেশে চলে গেলেও দাদা, চাচা, বাবা ও তাদের ক্ষেত্রও কম আসে না। মাকসুদ চেয়ারম্যান ফের আলোচনায় বুলবুলের হত্যাকান্ডে আড়াই লাখ টাকা জরিমানা করে। মিনি আদালত বসানোর অভিযোগও উঠেছে।

ইটভাটার মাটি কাটাকে কেন্দ্র করে রাসেদের ৯০২ ও ভাই ভাই ইটভাটার মাটি কাটাকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতে মারধর করে। যার কিছুদিন পর বুলবুলের মৃত্যু হলে কোন থানা পুলিশ করতে দেয়নি। ইউনিয়ন পরিষদের কার্যালয়ে লাশ মাটির উপর রেখেই আড়াই লাখ টাকায় রফাদফা করে। ইউনিয়ন পরিষদের আইন বা নিয়ম নীতিকে তোয়াক্কা না করে ধরাকে সরা ঞ্জান করা মাকসুদ চেয়ারম্যানেরর কাজ।

সম্প্রতি বিজয় দিবসে জিমখানা স্টেডিয়ামে এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মাকসুদ হোসেনকে সরাসরি রাজাকারের ছেলে বলে উল্লেখ করেন।

মেয়রের এই বক্তব্যের পর বন্দর তথা নারায়ণগঞ্জের সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়।

সর্বশেষ ২০১৬ সালে মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি সমর্থক প্রার্থী মাকসুদ হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের আব্দুল কাদির।

প্রেম করে বিয়ে করায় সংখ্যালঘু যুবককে পাশবিক নির্যাতন

মাকসুদ চেয়ারম্যানের প্রয়াত ভাই আনোয়ার হোসেন ছিলেন একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। বন্দরে প্রেম করে বিয়ে করার অপরাধে সংখ্যালঘু এক যুবকের উপর চালানো হয়েছিল বর্বর অমানুষিক পাশবিক নির্যাতন। শালিসি বৈঠকে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নির্দেশে শত শত মানুষের সামনে ওই যুবকের পুরুষাঙ্গে ইট বেঁধে তাকে হাটানো হয়েছে ২ কিলোমিটার পথ। ওই চেয়ারম্যান নিজেই তাকে বেধড়ক পিটিয়েছে।

বর্বর ওই নির্যাতনের শিকার যুবকের নাম বাবু চক্রবর্তী। সে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন (লাঙ্গলবন্দ) মহাত্না গান্ধী মন্দিরের পূজারী রমেশ চক্রবর্তীর ছেলে।

ঘটনাটি সাংবাদিকদের জানানোর অপরাধে বিমল ও তার ভাই সুকুমার নামের আরোও দুই সংখ্যালঘু সহোদরকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে চেয়ারম্যানের লোকজন।

আলোচিত এ ঘটনার মূল হোতা ছিলেন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান আনোয়ার হোসেন।

জানা গেছে, ২০১১ সালের জুলাইতে ওই ঘটনা ঘটে। ওই সময়ে বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম লৌমহর্ষক এ ঘটনাটি উত্থাপন করেন। এ ঘটনা শুনে সভায় উপস্থিতিরা হতবাক হয়ে পড়েন।

সভায় আলেয়া বেগম জানান, বাবু চক্রবর্তীর সঙ্গে তার মুছাপুর এলাকার ব্রজেন্দ্র দাসের মেয়ের দীর্ঘদিনের প্রেম ছিল। ৩ মাস আগে তারা দুজনে বিয়ে করে। মেয়ের পিতা ব্রজেন্দ্র এ বিয়ে মেনে না নিয়ে তিনি মুছাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেনের কাছে বিচার দাবি করে। ২০১১ সালের ১৬ জুলাই বিকালে মুছাপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার মন্দিরে বসে এক সালিশের আয়োজন করে।

এলাকার শত শত মানুষের উপস্থিতিতে মুছাপুর ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন মহাত্নাগান্ধীর মন্দিরে সালিশে আনোয়ার হোসেন একক ভাবে বিচারক হিসেবে রায় দিয়ে নিজে গাছের ডাল দিয়ে বাবু চক্রবর্তীকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে তাকে।

পরে বাবুর পুরুষাঙ্গে ইট বেঁধে দুই কিলোমিটার এলাকা হাঁটতে বাধ্য করে। খবর পেয়ে সংবাদিকরা ঘটনাস্থলে যায়। সাংবাদিকরা চলে যাওয়ার পর রাত ১০টায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন তার দলবল নিয়ে নন্দিবাড়ী এলাকার বিমল রায়ের বাড়িতে গিয়ে তাকে মারধর করে। এ সময় বাধা দিলে তার বড় ভাই সুকুমার রায়কেও মারধর করা হয়। এক পর্যায়ে তাদেরকে ধারালো ছুরি দিয়ে হত্যার চেষ্টা করলে এলাকাবাসী এগিয়ে আসে। এসময় আনোয়ার হোসেন হত্যার হুমকি দিয়ে তার বাহিনী নিয়ে চলে যায়।

আনোয়ার হোসেন মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুখ্যাত রাজাকার প্রয়াত রফিকের ছেলে। আনোয়ারও বন্দর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অপরাধে দুই ডজন মামলা ছিল। ২০১১ সালের ৯ জুন অনুষ্ঠিত মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনোয়ার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়। আনোয়ার হোসেনের বিরুদ্ধে বন্দর থানায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ, অবৈধ অস্ত্র রাখা প্রভৃতি অপরাধে ৮টি মামলা রয়েছে। বন্দর থানা-পুলিশ জানিয়েছে, এর আগেও তাকে অনেকবার গ্রেফতার করা হয়েছিল। প্রতিবারই জামিনে বেরিয়ে এসে এলাকায় কায়েম করে ত্রাসের রাজত্ব।

ওই ঘটনার পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) বন্দর থানার ওসিকে তলব করেছিল হাইকোর্ট।

নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, নারায়ণগঞ্জের এসপি, বন্দর থানার ওসি ও মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন এর জবাব দিতে দুই সপ্তাহ সময় পেয়েছেন।

হাইকোর্টের হাজির হবার নির্ধারিত তারিখের পূর্বেই আনেয়ার হোসেন ট্রাকের চাপায় পরিকল্পিত ও রহস্যজনকভাবে নিহত হন।

পরে পুলিশ জানায়, চেয়ারম্যান আনোয়ার ও তাঁর সহযোগী কুখ্যাত অপরাধী সেলিম রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলা থেকে মোটরসাইকেলে করে বন্দরে ফিরছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় একটি ট্রাক পেছন দিক থেকে তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে চেয়ারম্যান আনোয়ার মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সাথে সাথেই সেলিম তৎক্ষনাৎ বন্দর থানার ওসি কে ফোন করে “মিশন কমপ্লিট” বলে মন্তব্য করে। একই সাথে নিহত আনোয়ারের পরিবারে উল্টো দেখা দিয়েছিলো আনন্দের বন্যা । আনোয়ার মৃত্যুর পর এমন উল্লাাসে এলাকার অনেকেই হতবাক হয়ে উঠেছিলো বলে জানায় মাকসুদ চেয়ারম্যানের ঘনিষ্ঠ জনেরা।

মাকসুদ চেয়ারম্যানের বাবা রফিক বাহিনীর সন্ত্রাস রাজাকারের ছেলে বলার অপরাধে কয়েক বছর আগে বন্দর থানার কুঁড়িপাড়া বাজারে কুপিয়ে হত্যা করা হয় মুক্তিযোদ্ধা আলাউদ্দিনকে।

এখনও ধর্ষণ, চাঁদাবাজি, অপহরণ এমন কোন অপকর্ম নেই যা করছে না তার সন্ত্রাসী ছেলেরা। সন্ত্রাসী ছেলেদের নেতৃত্বে রয়েছে এই ঘৃণিত রাজাকার।

রাজাকার রফিক বাহিনীর আতঙ্কে এখনও দিন কাটায় ধামগড়, মুছাপুর ইউনিয়নসহ ২৭ নং ওর্য়াডের মানুষ। তার ছেলেরা যা খুশি তা-ই করে। ভয়ে টু শব্দ করে না মানুষ।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বন্দর থানার ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান ছিল এমএ রফিক। সে হাত মিলায় পাকহানাদার বাহিনীর সাথে। স্থানীয় শান্তি কমিটির চেয়ারম্যান হয়। মেতে ওঠে হত্যার উৎসবে।

এলাকাবাসী জানিয়েছে, ১৯৭১ সালের ১৪ এপ্রিল একদিনেই তার নেতৃত্বে হত্যা করা হয় এলাকার ৪ নিরীহ লোককে। তার হাতে ঐদিন নৃশংসভাবে খুন হয় ধামগড় গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন, আমিন উদ্দিন, মতি মিয়া ও আ. হামিদ।

মহান মুক্তিযুদ্ধের সময় এই ঘৃণিত রাজাকারের বাহিনী আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ১৩টি গ্রাম। ১৪ ডিসেম্বর ’৭১ রাজাকার রফিকের বাহিনী গুলি করে হত্যা করে ধামগড় গ্রামের নূর ইসলাম, নয়ামাটি গ্রামের আবদুল হামিদ, ইদ্রিস আলী, লালখারবাগ গ্রামের ইদ্রিস আলী, কুটিরবন্ধ গ্রামের আবুল হাশেম, মোছেরছড়া গ্রামের জলিল মিয়া ও হরিপুরের বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজকে।।

পিস কমিটির চেয়ারম্যান রফিকের নেতৃত্বে ছালামত, খালেক, মিন্নত আলী, আবদুস সালাম, গোলাম মাওলা, আলী হোসেন প্রমুখের সমন্বয়ে গঠিত রাজাকার বাহিনী তান্ডব চালায় ধামগড় ইউনিয়নে। এখনও অনেকে এই ঘৃণিত রাজাকার বাহিনীর নৃশংসতার স্মৃতি নিয়ে বেঁচে আছে।স্বাধীনতার পর ভোল পাল্টায় রাজাকার রফিক।

কিছুদিন আত্মগোপনের পর আবার ফিরে আসে এলাকায়, আবির্ভূত হয় স্বরূপে। গড়ে তোলে বিশাল সন্ত্রাসী বাহিনী। ছলে বলে কৌশলে নির্বাচিত হয় ধামগড় ইউপি চেয়ারম্যান। আবার অপ্রতিরোধ্য হয়ে ওঠে এই কুখ্যাত রাজাকার।

কয়েক বছর আগে রাজাকার রফিকের সন্ত্রাসীরা কুড়িপাড়া বাজারে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে মুক্তিযোদ্ধা আলাউদ্দিনকে। আলাউদ্দিনের অপরাধ, তিনি রফিকের ছেলেকে বলেছিলেন- ‘রাজাকারের ছেলে’। এই নৃশংস হত্যাকান্ড চাঞ্চল্যের সৃষ্টি করে বন্দরে। মুক্তিযোদ্ধা সংসদ বন্দর কমান্ড মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের হত্যাকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন, মিছিল-মিটিং পর্যন্ত করে। আইনের ফাক গলে বেরিয়ে আসে রাজাকার রফিক ও তার সন্ত্রাসীরা। রাজাকার রফিক বিয়ে করেছে ৪টি। ৪ পক্ষে তার ছেলে রয়েছে ৮ জন। প্রায় সবাই চিহ্নিত সন্ত্রাসী। রাজাকার রফিকের দ্বিতীয় স্ত্রীর তৃতীয় ছেলে মুর্শেদ ওরফে মুন্সীও দুর্ধষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে বন্দর থানায়। চতুর্থ ছেলে মোয়াজ্জম ওরফে কালুর বিরুদ্ধে ছিল ২ হত্যাসহ ৯টি মামলা।

এলাকাবাসী জানিয়েছে, রাজাকার রফিকের অন্যান্য ছেলেও সন্ত্রাসী। তাদের ভয়ে আতঙ্কে দিন কাটায় এলাকার মানুষ। মানুষের জমিজমা দখল করে এখন অগাধ সম্পত্তির মালিক রাজাকার রফিক। স্থানীয় মিলকারখানায় একচ্ছত্র আধিপত্য। দ্বিতীয় স্ত্রীর তৃতীয় ছেলে মুর্শেদ ওরফে মুন্সীও দুর্ধষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অসংখা মামলা রয়েছে বন্দর থানায়। চতুর্থ ছেলে মোয়াজ্জম ওরফে কালুর বিরুদ্ধে রয়েছে ২ হত্যাসহ ৯টি মামলা ছিল।

(চলমান)

Previous Post

না.গঞ্জ ক্লাব গেইটে শিল্পপতি মোঃ আলীর গাড়িচাপা, ফের লাথি !

Next Post

রূপগঞ্জে ইউপি নির্বাচনে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
রূপগঞ্জে ইউপি নির্বাচনে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

রূপগঞ্জে ইউপি নির্বাচনে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য