• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জ থেকে কলকাতা হয়ে ‘খেলা হবে’ এখন ঢাকায়

Sunday, 30 October 2022, 10:03 pm
নারায়ণগঞ্জ থেকে কলকাতা হয়ে ‘খেলা হবে’ এখন ঢাকায়
8
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

ইউটিউব ঘেঁটে ছয় বছর আগের একটি ভিডিও পাওয়া গেল। নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের ভাষণ, ‘খেলা হবে’। ২ মিনিট ১১ সেকেন্ডের ভিডিওটিতে শামীম ওসমান তিনবার বলেছেন, ‘খেলা হবে’। ‘আমরা খেলব’ কথাটিও এসেছে কয়েকবার।

এই ‘খেলা হবে’ পরে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় স্লোগানে পরিণত হয়। এখন আবার কলকাতা হয়ে স্লোগানটি এল ঢাকায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কয়েক দিন ধরেই ‘খেলা হবে’ বলছিলেন। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, ‘খেলা হবে’। এরপর তিনি কিছুক্ষণ থামেন। এ সময় মাঠ থেকে নেতা, কর্মী ও সমর্থকেরাও সমস্বরে বলে ওঠেন, ‘খেলা হবে’, ‘খেলা হবে’।

দেখা যাচ্ছে, বাংলাদেশের রাজনীতিতেও ‘খেলা হবে’ স্লোগানকে নিয়ে আসছেন ওবায়দুল কাদের।

ভারতের পশ্চিমবঙ্গে গত বছর ছিল বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনে পশ্চিমবঙ্গে ‘খেলা হবে’ স্লোগানটি অনেকবার ব্যবহৃত হয়। ভারতের সাংবাদিক রঞ্জন বসু লিখেছেন, ‘ঠিক কীভাবে “খেলা হবে” সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে পাড়ি দিল, তা পরিষ্কার নয়। তবে যত দূর জানা যাচ্ছে, গত ডিসেম্বরে মেদিনীপুরের ডাকাবুকো নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর নিজের খাসতালুক নন্দীগ্রামে প্রথম যে সভা করেছিলেন, সেখানেই তিনি “খেলা হবে” শব্দ দুটি প্রথম ব্যবহার করেন।’

তৃণমূল কংগ্রেস স্লোগানটিকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে পশ্চিমবঙ্গে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাল্টা স্লোগান দিতে বাধ্য হন। ‘খেলা হবে’র জবাবে তিনি বলেছিলেন, ‘এবার খেলা শেষ’। অবশ্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে তৃণমূলের খেলা শেষ করতে পারেনি; বরং বিপুল ভোটে তৃণমূলের কাছে ধরাশায়ী হয় বিজেপি।

‘খেলা হবে’ নিয়ে পশ্চিমবঙ্গে গান হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সে গান ভাইরাল হয়েছে। ১৬ আগস্টকে ‘খেলা হবে’ দিবসও পালন করে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের দাবি, ১৯৮০ সালের ১৬ আগস্ট পশ্চিমবঙ্গের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ফুটবল দল ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন মারা যান। এদিনকে ‘খেলা হবে’ দিবস হিসেবে পালনের মাধ্যমে তৃণমূল বাঙালিদের ফুটবলের প্রতি আবেগ বোঝাতে চেয়েছে। অবশ্য বিজেপি দিনটিকে ১৯৪৬ সালে মুসলিম লীগের ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’র সঙ্গে তুলনা করার চেষ্টা করেছিল।

কিন্তু ‘খেলা হবে’ স্লোগানের যিনি মেধাস্বত্বের দাবিদার, সেই শামীম ওসমান বছরখানেক আগে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ভারতে যে পরিপ্রেক্ষিতে স্লোগানটি ব্যবহার করা হচ্ছে, তা তাঁর দেওয়ার বক্তব্যের ‘স্পিরিটে’র (চেতনা) সঙ্গে মেলে না। কেন, সেই কারণ উল্লেখ করে তিনি বলেন, স্লোগানটি দেওয়া হয়েছিল ২০১৩ ও ২০১৪ সালে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে। তখন এ কথা ছিল স্বাধীনতাবিরোধী শক্তির বিপক্ষে। এর ‘স্পিরিট’ অনেক বেশি ছিল।

ঢাকায় গতকাল ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনে খেলা হবে। নির্বাচনে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘ভোট চুরির বিরুদ্ধে’,‘দুর্নীতির বিরুদ্ধে’,‘প্রহসনের নির্বাচনে’র বিরুদ্ধে যে খেলার কথা বলেছেন, তা যদি সত্যি হয়, দেশে যদি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু হয়, তাহলে তা দেশের জন্য ভালো খবর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শান্তনু মজুমদার এই লেখককে বলছিলেন, শব্দের ব্যবহার নিয়ে ছুৎমার্গের কিছু নেই। ‘খেলা হবে’ শব্দদ্বয়ের ব্যবহারের মধ্যে কিন্তু আপত্তির কিছু তিনি দেখেন না। তিনি মনে করেন, প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা অর্থে যদি ‘খেলা হবে’ কথাটির ব্যবহার হয়, সেটা ভালো। তবে প্রতিশোধ বা দেখে নেওয়ার অর্থে ব্যবহার গ্রহণযোগ্য নয়।

বিএনপি ‘খেলা হবে’র জবাব আগেই দিয়েছে। গত বৃহস্পতিবার নয়াপল্টনে যুবদলের এক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। তারপরই রাজপথে আওয়ামী লীগের সঙ্গে খেলা হবে, এর আগে নয়।

দুই দলের এই ‘খেলা’য় বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতি কোন দিকে যাবে, তা বলা মুশকিল। তবে ভারতে ‘খেলা হবে’স্লোগানটি যাঁর মুখে জনপ্রিয়তা পেয়েছিল, সেই তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) দুর্নীতি মামলায় এখন কারাগারে। সূত্র : প্রথম আলো

Previous Post

সন্তানদের নিয়ে মায়ের আত্মহত্যা চেষ্টা : আ.লীগ নেতা কারাগারে

Next Post

রূপগঞ্জে ৫ ডাকাত গ্রেপ্তার

Related Posts

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

Next Post
রূপগঞ্জে ৫ ডাকাত গ্রেপ্তার

রূপগঞ্জে ৫ ডাকাত গ্রেপ্তার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য