• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সন্তানদের নিয়ে মায়ের আত্মহত্যা চেষ্টা : আ.লীগ নেতা কারাগারে

Sunday, 30 October 2022, 8:53 pm
সন্তানদের নিয়ে মায়ের আত্মহত্যা চেষ্টা : আ.লীগ নেতা কারাগারে
12
SHARES
38
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁও থানার ইন্সপেক্টর তদন্ত আহসান নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানান, আত্মহত্যার চেষ্টা করা নারীর দেয়া প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল হান্নান ও তার সহযোগি আয়েছ আলী কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে । 

নারায়ণগঞ্জ আদালতের ইন্সপেক্টর আসাদুজ্জামান নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসিন এর আদালতে শুনানী শেষে আসামী হান্নান ও আয়েছ আলীকে কারাগারে প্রেরণ করা হয়েছে ।

চাঞ্চল্যকর এমন ঘটনার বিবরণে প্রকাশ, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার বেলা ১১টার দিকে ছেলে ও  মেয়েকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন শিরিন আক্তার নামের এক নারী।

প্রেস ক্লাবের সামনে দায়িত্বরত পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. মোমেন জানান, কেরোসিন ঢালার পরপরই উপস্থিত লোকজন গায়ে আগুন ধরাতে বাধা দেন শিরিন ও তার মেয়েকে। পরে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান প্রেস ক্লাবে দায়িত্বরত পুলিশ সদস্য।

প্রেস ক্লাবে উপস্থিত লোকজন ও সাংবাদিকদের সামনে শিরিন আক্তার জানান, নারায়ণগঞ্জের বরপা এলাকায় তিনি ৮ বছর আগে জমি কিনে বাড়ি করে বসবাস করে আসছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুল হান্নান দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়তে চাপ দিচ্ছেন। হান্নানই উল্টো তার নামে মামলা করে হুমকি ধমকি দিচ্ছেন।

তিনি বলেন, ‘গত দুই মাস ধরে আমাকে বাড়ি যেতে দিচ্ছে না (হান্নান)। আমার স্বামী অসুস্থ। তিনি এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাদের ছেড়ে চলে গেছেন। কোথায় আছেন, তা আমি জানি না।’

 

ওই নারী আরও বলেন, ‘আমি স্থানীয় মানুষ ও প্রশাসনের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছি। পুলিশকে জানালে পুলিশ সহযোগিতা করছে, কিন্তু তাদের সঙ্গে পেরে উঠছে না। হান্নান বলতেছে আমাদেরকে আর বাড়ি না যেতে; জমির দলিলপত্র সব দিয়ে দিতে।

বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কোনো উপায় না পেয়ে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছি। আমার আর কোনো উপায় নাই। আমার মেয়েটার ব্রেনে সমস্যা।’

শিরিন আরও জানান, প্রেস ক্লাবে আসার আগে নিজে কীটনাশক পান করেছেন; মেয়েকে ঘুমের ওষুধ খাইয়েছেন। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন। দুই দিন আগেও তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ছিলেন।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর তদন্ত আহসান বলেন, ‘ওই নারী একটা অভিযোগ দিয়েছিলেন থানায়। জমি কেনার আগেই ওই জমিতে মর্টগেজ দেয়া আছে। উনি সেটা বুঝতে পারেন নাই। এটাই শুনলাম।

‘এএসআই ইলিয়াস হোসেন এটা তদন্ত করেছেন। পুলিশের ওই কর্মকর্তা যখন দেখেছে এটা দেওয়ানি বিষয়, তখন তাকে (নারী) বলেছেন আদালতে মামলা দিতে। আর দেওয়ানি বিষয়ে আমাদের খুব একটা কিছু করারও থাকে না। আদালতের অনুমতি ছাড়া তো সেখানে যাওয়াই নিষেধ।’

শিরিন আক্তারের অভিযোগের বিষয়ে সোনারগাঁর তালতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাকির রাব্বানী বলেন, ‘শিরিন খান থানায় অভিযোগ দেয়ার পর তদন্তে যান উপপরিদর্শক ইলিয়াস। তদন্তে যা পাওয়া গেছে, তা হলো শিরিন খান জমিটি কিনেছে ওই এলাকার আওয়ামী লীগের নেতা হান্নানের কাছ থেকে, কিন্তু জমিটি একটি ব্যাংকের কাছে ঋণ ছিল।

‘ব্যাংক থেকে নোটিশ পাঠানোর পর শিরিন খান তা জানতে পেরে হান্নানের সঙ্গে যোগাযোগ করেন। এ নিয়ে শালিস হয়েছে একাধিকবার, তবে মীমাংসা হয়নি।’

তিনি আরও বলেন, ‘হান্নান জানিয়ে ছিলেন তিনি শিরিন আক্তারের যেন ক্ষতি না হয়, সে ব্যবস্থা করবেন। জমির বিষয়ে তো পুলিশের তেমন কিছুই করার থাকে না। এর কারণে আমরা শিরিন আক্তারকে আদালতে মামলার করার পরামর্শ দিয়েছিলাম।’

রাজধানীতে শিরিন আক্তারের আত্মহত্যার চেষ্টার বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এর আগে শিরিন খান গণভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করেছেন।’

শিরিন খানের অভিযোগ তদন্তকারী সোনারগাঁ থানার এসআই ইলিয়াস আহম্মেদ বলেন, ‘শিরিন খান ওখানে থাকেন অনেক বছর ধরে। তিনি হান্নানের নামে অভিযোগ করেছেন।

‘আমরা কয়েকবার বিষয়টি সমাধানের জন্য বসেছি, কিন্তু সমাধান হয়নি। পরবর্তী সময়ে তাকে মামলা করার পরামর্শ দিয়েছি।’

এ বিষয়ে শনিবার আবদুল হান্নান বলেন, ‘ওই মহিলার কাছে আমি যে জায়গা বিক্রি করছি, সে জায়গা আমি জহিরুল ইসলাম জয় নামের একজনের কাছ থেকে পাওয়ার নিয়া তার কাছে বিক্রি করছি। শিরিন খান সেখানে ৯ থেকে ১০ বছর ধইরা থাকতাছে।

‘আড়াই মাস আগে শিরিন জানতে পারেন, ওই জমি নাকি ব্যাংকের নামে মর্টগেজ (বন্ধক) দেয়া। পরে আমাগো লগে যোগাযোগ করছে। আমি খোঁজ নিয়া দেখি জয় আমার নামে পাওয়ার দেয়ার আগেই ওই জমিসহ আরও ৬টা প্লট ব্যাংকের কাছে মর্টগেজ (বন্ধক) দিছে।’

তিনি আরও বলেন, ‘সে আমাগো লগে প্রতারণা করছে। জয় এখন বিদেশ। শিরিন আক্তার আমার নামে থানায় অভিযোগ দেয়ার পর তালতলা ফাঁড়িতে বসার পর সেখানে আমি শিরিনকে বলছি ব্যাংকের টাকা দিয়া দিমো মানবিক কারণে।

‘সেখানে শেষ মুহূর্তে সে বলছে তার বাড়ি আমারে কিন্যা নিতে। আজকে (শনিবার) বাড়ির দামদর নিয়া আবার বসার কথা ছিল।’

এমন ঘটনায় সোনারগাঁ এবং রূপগঞ্জ উপজেলা ছাড়াও নারায়ণগঞ্জে একদিকে হান্নান ও অপরদিকে শিরিন খানের বিষয়ে নানা অভিযোগ উত্তাপিত হয়েছে সর্বত্র।

Previous Post

রূপগঞ্জে দলবেঁধে ধর্ষণে গ্রেফতার ২

Next Post

নারায়ণগঞ্জ থেকে কলকাতা হয়ে ‘খেলা হবে’ এখন ঢাকায়

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
নারায়ণগঞ্জ থেকে কলকাতা হয়ে ‘খেলা হবে’ এখন ঢাকায়

নারায়ণগঞ্জ থেকে কলকাতা হয়ে ‘খেলা হবে’ এখন ঢাকায়

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য