• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শামীম ওসমানকে দেখেই কি বিএনপির মিছিল শেষ ?

Saturday, 24 December 2022, 11:39 pm
শামীম ওসমানকে দেখেই কি বিএনপির মিছিল শেষ ?
9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

শামীম ওসমানের সঙ্গে কথা বলা সাংবাদিকরা জানান, এমপি শামীম ওসমান তার উত্তর চাষাড়ার বাড়ির দিকে যাচ্ছিলেন। কিন্তু বিএনপির মিছিলে যানজট সৃষ্টি হওয়ায় তিনি গাড়ি থামিয়ে চত্বরের কাছে অবস্থান নেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিএনপির মিছিল চলাকালে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানকে গাড়িসহ সড়কে অবস্থান করতে দেখা গেছে চাষাড়াতে।

মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হওয়ার কথা থাকলেও তা সমাপ্ত হয়ে যায় চাষাড়া গোল চত্বরেই।

শনিবার বিকেলে নগরীর মিশনপাড়া থেকে শুরু হওয়া জেলা ও মহানগর বিএনপি আয়োজিত ওই মিছিলের নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। এ সময় স্থানীয় নেতারাও মিছিলে উপস্থিত ছিলেন।

প্রশ্ন উঠেছে, শামীম ওসমানকে দেখেই কি গন্তব্যে পৌঁছানোর আগে বিএনপির মিছিল শেষ হয়ে যায় !

প্রত্যক্ষদর্শীরা জানান, মিশনপাড়ায় মিছিল শুরু হওয়ার আগে সমাবেশ করে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। পরে মিছিল নিয়ে তারা চাষাড়ার দিকে আসতে থাকেন। ওই সময় বঙ্গবন্ধু সড়কের চাষাড়া গোল চত্বরের দক্ষিণ পাশে পুলিশ সাঁজোয়া যানসহ অবস্থা করছিল। আর উত্তর পাশে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান গাড়ি থামিয়ে ভেতরে বসে ছিলেন।  এ সময় শামীম ওসমানের পাশে গাড়িতেই ছিলেন ফতুল্লার পশ্চিম নগর এলাকার জমি ব্যবসায়ী রহস্যময় বুলবুল।

গাড়ি বসে হাসতে দেখা যায় শামীম ওসমানকে। তাকে দেখে কয়েকজন সাংবাদিক সেখানে যান। পরে গাড়ির জানালা খুলে তিনি সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন।

শামীম ওসমানের সঙ্গে কথা বলা সাংবাদিকরা জানান, এমপি শামীম ওসমান তার উত্তর চাষাড়ার বাড়ির দিকে যাচ্ছিলেন। কিন্তু বিএনপির মিছিলে যানযট সৃষ্টি হওয়ায় তিনি গাড়ি থামিয়ে চত্বরের কাছে অবস্থান নেন। পরে মিছিল শেষ হলে তিনি বাড়ির দিকে চলে যান।

সংসদ সদস্য শামীম ওসমান সাংবাদিকদের বলেন, ‘বিএনপি ইদানীং মিছিল- মিটিংয়ে খুবই উচ্ছৃঙ্খল মন্তব্য করছে, নোংরা ভাষা ব্যবহার করছে। পুলিশের ওপর হামলা করছে। এতে শুধু আওয়ামী লীগের নেতা-কর্মী না, জনতাও তাদের ওপর ক্ষিপ্ত। তারা বিশৃঙ্খলা করলে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করবে। তবে আমাদের দলের কেউ যেন রেগে গিয়ে উল্টা-পাল্টা কিছু না ঘটায়, তাই দাঁড়িয়ে আছি।’

শামীম ওসমানের গাড়ি দেখেই বিএনপির মিছিল শেষ করে দেয়া হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান দাবি করেছেন, ভয় নয়, শক্তি দেখাতেই শামীম ওসমানকে দেখে গোল চত্বরে দাঁড়িয়ে যান নেতা-কর্মীরা।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, ‘প্রথম তো আমাদের বলা হয়েছে, গণমিছিল শেষ হবে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে। তবে মিছিল যখন চাষাড়া আসে তখন এমপি শামীম ওসমান সেখানে গাড়ি থামিয়ে আমাদের মিছিল দেখছিলেন। হয়তো তাকে জনসমর্থনের শক্তি দেখাতেই আমাদের মিছিল সেখানে থামানো হয়েছে। আমাদের নাকি লোকজন নাই তাই তাকে লোকজন দেখিয়ে মিছিল শেষ করা হলো।’

গোল চত্বরে একপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল আলম জানান, মিছিলের নামে সড়কে যেন বিশৃঙ্খলা না হয় সেজন্য পুলিশ গোল চত্বরে অবস্থান নেয়। সেখানে জল কামানসহ সাঁজোয়া যানও রাখা ছিল।

মিছিলের কারণে সাময়িক যানজটের সৃষ্টি হলেও মিছিল শেষ হলে আবার স্বাভাবিক হয়ে যায়।

Previous Post

সামান্য শ্রমিক থেকে টাকার কুমির মতির যত কুকর্ম

Next Post

‘৩০ ডিসেম্বর ঢাকায় আবার খেলা হবে’-বিএনপি

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
‘৩০ ডিসেম্বর ঢাকায় আবার খেলা হবে’-বিএনপি

‘৩০ ডিসেম্বর ঢাকায় আবার খেলা হবে’-বিএনপি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য