• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘৩০ ডিসেম্বর ঢাকায় আবার খেলা হবে’-বিএনপি

Saturday, 24 December 2022, 11:54 pm
‘৩০ ডিসেম্বর ঢাকায় আবার খেলা হবে’-বিএনপি
7
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেছেন, এই অবৈধ সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এই সরকার পুরো দেশকে কারাগারে পরিণত করেছে। বিচার ব্যবস্থাকে করায়ত্ত করে আমাদের নেতাকর্মীরা যেন জামিন না পায় সে ব্যবস্থা করেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত গণমিছিলের আগে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। সারা দেশে আমাদের নেতাকর্মীদের নামে হাজার হাজার গায়েবি মামলার মাধ্যমে অত্যাচার করছে। তারা এই দেশের সব সম্পদ লুট করে আবার আগামী নির্বাচনে ২০১৪ ও ২০১৮ সালের মতো ভোট চুরির মাধ্যমে নির্বাচিত হবেন। নির্বাচিত হয়ে দেশের সমস্ত সম্পদ বিদেশে পাচার করবেন। এই দেশে জিয়ার সৈনিকরা বেঁচে থাকতে এই সুযোগ আর দেওয়া হবে না।

জয়নাল আবেদীন বলেন, অনেক জায়গায় শুনেছি গণমিছিল করতে দেওয়া হচ্ছে না। গণমিছিলে পুলিশ গুলি চালাচ্ছে। সরকার যত অবিচার ও অত্যাচার করুক না কেন বিএনপির নেতাকর্মীদের দাবিয়ে রাখতে পারবে না। তারা মনে করছে, এই সরকারের অধীনে আবারো নির্বাচন করবে। আমি বলে দিতে চাই, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে পারে না।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ্য করে জয়নাল আবেদীন বলেন, আওয়ামী লীগের একজন নেতা প্রায়ই বলেন ‘খেলা হবে’। আজ বলতে চাই এর আগে ১০টি খেলায় বিএনপি জিতেছে। আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় যে খেলা হবে, সে খেলায়ও বিএনপি জিতবে। তারা (ক্ষমতাসীন সরকার) বলে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। আমি তার আইনজীবী হিসেবে বলতে চাই, সেখান থেকে একটি টাকাও আত্মসাৎ করা হয়নি। সেই টাকা এখন ব্যাংকে তিনগুণ।

এসময় সারা দেশে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তি চেয়ে বক্তব্য দেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, আজহারুল ইসলাম মান্নান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন, সদস্য সচিব গোলাম ফারুক খোকন প্রমুখ।

সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ শেষে আওয়ামী সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ সারা দেশে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে গণমিছিল করেন দলটির নেতাকর্মীরা। মিছিলে নেতাকর্মীরা সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ অবস্থান নিয়েছেন।

Previous Post

শামীম ওসমানকে দেখেই কি বিএনপির মিছিল শেষ ?

Next Post

আড়াইহাজারে ছিনতাইকারী আসাদ গণপিটুনিতে মৃত্যু

Related Posts

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

Next Post
আড়াইহাজারে ছিনতাইকারী আসাদ গণপিটুনিতে মৃত্যু

আড়াইহাজারে ছিনতাইকারী আসাদ গণপিটুনিতে মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য