• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফারদিনের মৃত্যুজট: ‘যাহা খুলিয়াও খুলিলো না’

Sunday, 1 January 2023, 10:12 am
ফারদিনের মৃত্যুজট: ‘যাহা খুলিয়াও খুলিলো না’
5
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter
শাহানা হুদা রঞ্জনা

বুয়েট ছাত্র ফারদিনের মৃত্যুরহস্য ক্রমশ যেদিকে এগুচ্ছে, তা সাগর-রুনী হত্যাকাণ্ডের রহস্যের মতো হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। বছরের পর বছর যাবে কিন্তু, কূলকিনারা হবে না। সাগর-রুনীর শিশু সন্তান মেঘের মতো হয়তো ফারদিনের বাবাকেও অনেক বছর অপেক্ষা করতে হবে ছেলের মৃত্যুজটের সমাধান নিয়ে যুক্তিগ্রাহ্য উপসংহারে পৌঁছানোর জন্য।

ফারদিনের মরদেহ পাওয়া গেল হারিয়ে যাওয়ার ২ দিন পর। মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে প্রধান আসামি হিসেবে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে আটক করা হলো। তাকে কারাগারেও পাঠানো হলো। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ তিনি ফারদিনের বন্ধু এবং তাকে বিকেল পর্যন্ত ফারদিনের সঙ্গে দেখা গেছে। অথচ পুলিশের তথ্য অনুযায়ী ফারদিন মারা গেছেন গভীর রাতে।

ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় মামলার তদন্তের ফলাফল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এক মাস তদন্তের পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এক সঙ্গেই জানিয়েছে, ফারদিনকে খুন করা হয়নি, বরং তিনি ‘আত্মহত্যা’ করেছেন।

এখানেও প্রশ্ন উঠেছে হাতের কাছে আত্মহত্যার এত উপায় থাকতে তিনি এত দূরে গিয়ে, এত পথ ঘুরে কেনই বা আত্মহত্যা করবেন ?

প্রাথমিকভাবে ২ সংস্থাই জানিয়েছিল মাদক চোরাকারবারিরা ফারদিনকে খুন করে থাকতে পারে। ফারদিনের মৃত্যুর পর র‌্যাব দাবি করে তাকে হত্যা করা হয়েছে। ডিবি জানায় যে, তিনি ‘আত্মহত্যা’ করেছেন। র‌্যাব দাবি করে ফারদিন চনপাড়া বা এর আশেপাশে হত্যার শিকার হন। অন্যদিকে, ডিবির দাবি তিনি চনপাড়ায় ওই রাতে যাননি।

মাদক চোরাকারবারিদের পাল্লায় ফারদিন কীভাবে পড়েছিল, কীভাবে মাদকপল্লীতে গিয়েছিল—সেগুলোর গুগল ম্যাপ ও সিসি ক্যামেরা ফুটেজ দেখে দেখে পাঠক-দর্শকদের রীতিমতো ওই রুট মুখস্থ হয়ে গিয়েছিল। তখনকার রিপোর্ট পড়ে মনে হয়েছিল ফারদিন ‘মাদকসেবী’ বা ‘কারবারি’। তাদেরই চালে তাকে প্রাণ দিতে হয়েছে।

ফারদিনের মৃত্যুর দায়ে অভিযুক্ত চনপাড়া এলাকার সিটি শাহীনকে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দেখানো হয়েছিল। সিটি শাহীনের স্ত্রী জানতে চাইছেন, ফারদিন ‘আত্মহত্যা’ করলে তার স্বামীকে গুলি করে মারা হলো কেন ? তিনি বলেছেন, ‘আমার স্বামীকে হত্যার আগে ফারদিন হত্যায় তার জড়িত থাকার কথা বলা হয়েছিল। অথচ ডিবি ও র‌্যাব বলছে, ফারদিন আত্মহত্যা করেছে। তাহলে আমার স্বামীকে গুলি করে মারা হলো কেন ?’

‘আমার স্বামীর বিরুদ্ধে অন্য অভিযোগ থাকলে আইনের মাধ্যমে বিচার করত। কিন্তু, তাকে র‌্যাব এভাবে হত্যা করতে পারে না। এই হত্যার বিচার চাই,’ গত ২১ ডিসেম্বর সাংবাদিকদের এ কথা বলেছেন নারায়ণগঞ্জের চনপাড়া এলাকার রাশেদুল ইসলাম শাহীন ওরফে সিটি শাহীনের স্ত্রী রোকেয়া আক্তার ইতি।

গত ১০ নভেম্বর র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহীন নিহত হন।

শিক্ষার্থী বুশরাকে শুধু সন্দেহের বশে আটক করা হয়। একজন শিক্ষার্থীকে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার আগেই আটক করা কতটা যুক্তিযুক্ত ? সুনির্দিষ্ট প্রমাণ পেলে বুশরাকে আটক করা যেতেই পারতো। অবশ্য তদন্তকারী সংস্থাগুলো এজন্য ফারদিনের বাবার কথাই বারবার বলছেন।

ফারদিনের বাবার যুক্তি, যেহেতু বুশরাকে শেষবার তার ছেলের সঙ্গে দেখা গেছে, তাই তাকে আসামি করা উচিত।

তদন্তকারী সংস্থা ডিবি পুলিশ বলেছে যে, তারা ফারদিনের মৃত্যুতে বুশরার জড়িত থাকার প্রমাণ পায়নি। তাহলে প্রশ্ন আসে, কেন বুশরা এখনো হত্যার অভিযোগে কারাগারে ?

গোয়েন্দা শাখা বলছে, এজন্য তারা দায়ী নয়। ওনারা বলছেন, সবার উচিত মৃতের বাবা কাজী নূর উদ্দিনকে এই বিষয়ে প্রশ্ন করা। কারণ মামলাটি তিনিই করেছেন।

ধরে নিলাম ফারদিনের বাবা বুশরাকে ‘অপরাধী’ মনে করে মামলা করেছেন। কিন্তু, এখনতো বলা হচ্ছে ফারদিনকে হত্যা করা হয়নি, তিনি ‘আত্মহত্যা’ করেছেন। তাহলে কি সেই মামলা ধোপে টেকে ?

আমরা জানি, যেকোনো হত্যা মামলার তদন্তের নিয়মিত ব্যবস্থা অনুসারেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু, যখন সেই মামলাই দুর্বল হয়ে পড়ে, তখনো কেন অভিযুক্ত ব্যক্তি কারাগারে থাকবে ?

খবরে দেখলাম, বুশরাকে আগামী ২০২৩ সালের ৫ জানুয়ারি পর্যন্ত কারাগারে থাকতে হবে। ওইদিন মামলার শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। দেখা যাক, বুশরা যে শাস্তি ভোগ করছেন এর হাত থেকে রক্ষা পান কিনা ?

বুশরাও তার পরিবারের কাছে জানতে চেয়েছেন, ‘আমি যদি দোষী না হই, তাহলে কেন আমার জামিন নামঞ্জুর হলো ?’

আমরাও জানতে চাচ্ছি—ফারদিনের মৃত্যুর ঘটনায় যদি বুশরার সংশ্লিষ্টতা পাওয়া না যায়, তাহলে তাকে এভাবে আটকে রাখা অমানবিক ও বিচার বহির্ভূত নয় কি?

একজন শিক্ষার্থী বিনা কারণে এক মাসেরও বেশি সময় কারাগারে বন্দি আছেন, এটা তার জন্য ভয়াবহ শাস্তি। তার মানসিক স্বাস্থ্যের অবনতি হলে দায় কে নেবেন ? আমাদের সমাজে মেয়েদের দোষের শেষ নাই। চরিত্র নষ্ট হতেও এক মিনিট লাগে না। সমাজে দুর্নাম ছড়ানোর মতো মানুষের অভাব নাই।

সুপ্রিম কোর্টের মানবাধিকার আইনজীবী ইশরাত হাসান গণমাধ্যমকে বলেছেন, অনুমানের ভিত্তিতে কাউকে অভিযুক্ত করাটা ভয়ঙ্কর। গত এক মাসে যে ধরনের মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে মেয়েটাকে যেতে হয়েছে, তা কাটিয়ে ওঠা তার জন্য খুব কঠিন হবে। এই ধরনের মামলা সামলানোর ক্ষেত্রে পুলিশের আরও সতর্ক হওয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি।

বুশরাকে পুলিশ আটক করেছে, হত্যা মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে এবং প্রায় ৪০/৪৫ দিন ধরে তিনি কেন্দ্রীয় কারাগারে আছেন—কাজেই তিনি যখন মুক্ত হয়ে আসবেন, তখনো অধিকাংশ মানুষ সন্দেহ করবে কিছু না কিছুতো ছিলই, নইলে বুশরার নামে মামলা হবে কেন ? ‘আলোচনার বিষয়’ হয়ে উঠতে পারে বুশরার জীবন।

যদিও ইতোমধ্যেই জনগণ সত্যটা জানতে পেরেছে, জেনেছে যে, বুশরা নির্দোষ। কিন্তু, এরপরও কি মামলার ‘আঠা’ ছাড়বে ? বুশরা কি মুক্তি পাবেন সামাজিক অপপ্রচারের হাত থেকে ?

নূরউদ্দিন তার ছেলের ‘আত্মহত্যা’র বিষয়ে পুলিশের বক্তব্য মানছেন না। তিনি এখনো বিশ্বাস করেন, এটা ‘আত্মহত্যা’ নয় বরং পরিকল্পিত। শুধু ফারদিনের বাবা নন, সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রিকায় মন্তব্য দেখলেই বোঝা যায়, ফারদিনের মৃত্যু ও এর তদন্ত নিয়ে অনেক সংশয় তৈরি হয়েছে, প্রশ্ন উঠেছে।

তদন্ত চূড়ান্ত না করেই তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে সংস্থা ২টির এমন সিদ্ধান্তে জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে। এর আগে মৃত্যুর কারণ নিয়ে ডিবি ও র‌্যাবের পরস্পরবিরোধী বক্তব্য মৃত্যু সংক্রান্ত সন্দেহকে আরও জোরালো করেছে।

ডিবির পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত এখনো শেষ হয়নি, তদন্ত চলবে। তদন্তের পরবর্তী পর্যায়ে যদি অন্য কিছু পাওয়া যায়, তখন তা অন্যভাবে দেখা হবে।

এর মানে এই কাহিনি এখানেই শেষ নাও হতে পারে, ঘটনার অন্য মোড় নেওয়ার আশঙ্কা থেকেই গেল। এ যেন একটি ছোট গল্প যা ‘শেষ হইয়াও হইলো না শেষ।’

শাহানা হুদা রঞ্জনা: সিনিয়র কোঅর্ডিনেটর, মানুষের জন্য ফাউন্ডেশন

Previous Post

সিদ্ধিরগঞ্জে মেয়ে বাড়ি বেড়াতে এসে ট্রাকচাপায় মায়ের মৃত্যু

Next Post

রূপগঞ্জ গ্যাস বিস্ফোরণ : জাহিদের পর মেয়ে লাবনীর প্রয়াণ

Related Posts

মসজিদের ইমামের কি ইউএনওকে চিনতেই হবে
মন্তব্য প্রতিবেদন

মসজিদের ইমামের কি ইউএনওকে চিনতেই হবে

‘বাবা, আমার কেউ নাই !’
অর্থনীতি

‘বাবা, আমার কেউ নাই !’

‘খেলা হবে এবং শামীম ওসমানরা….. !’ মন্তব্য প্রতিবেদন
Lead 6

‘খেলা হবে এবং শামীম ওসমানরা….. !’ মন্তব্য প্রতিবেদন

‘তেলা মাথায় ঢালো তেল, শুকনো মাথায় ভাঙো বেল’
Lead 1

‘তেলা মাথায় ঢালো তেল, শুকনো মাথায় ভাঙো বেল’

শিশুর লজ্জা ! কর্তারা নির্লজ্জ
Lead 1

শিশুর লজ্জা ! কর্তারা নির্লজ্জ

নারায়ণগঞ্জের শিক্ষা কি রাজনৈতিক দলগুলো নেবে
Lead 1

নারায়ণগঞ্জের শিক্ষা কি রাজনৈতিক দলগুলো নেবে

Next Post
রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে এক পরিবারের চারজন দগ্ধ

রূপগঞ্জ গ্যাস বিস্ফোরণ : জাহিদের পর মেয়ে লাবনীর প্রয়াণ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য