• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘দুর হ দুঃশাসন’ কালা কাপড়ে বাধতে বাধ্য করলেন ওসি !

Wednesday, 22 February 2023, 9:18 am
‘দুর হ দুঃশাসন’ কালা কাপড়ে বাধতে বাধ্য করলেন ওসি !
7
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

শহীদ মিনারের ব্যানারে “দূর হ দুঃশাসন” লেখা পরিবর্তন করতে হবে। নইলে অনুষ্ঠান করতে দেয়া হবে না।

এমন দম্ভ করে চাষাড়া শহীদ মিনারে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ সদর থানার ওসি নির্দেশ দিলেন সাংস্কৃতিক কর্মীদের ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, ‘ব্যানারে দুঃশাসন লেখা থাকায় সেটি পরিবর্তন করতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আমি এটি করেছি। তবে চাপ প্রয়োগ করা হয়নি।’

পুলিশি বাধার মুখে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রতিবাদী ব্যানার ঢাকা হয়েছে কালো কাপড়ে৷ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের ওই ব্যানারে লেখা ছিল ‘একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন’৷

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুর দিকে পুলিশের বাধায় ব্যানারটিতে কালো কাপড় লাগানো হয়৷ পরে এ কালো কাপড় বাধা অবস্থাতেই সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা চলে৷

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবছরই নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে৷ এই অনুষ্ঠানে জোটভুক্ত সাংস্কৃতিক সংগঠনগুলো গান, নৃত্য, নাটক, আবৃত্তি পরিবেশন করে৷ এবারের অনুষ্ঠানে প্রতিপাদ্য স্লোগান ছিল ‘একুশের উচ্চারণ, দূর হ দুঃশাসন’৷ এ শহরে তানভীর মুহাম্মদ ত্বকীর মতো মেধাবী ছাত্রের হত্যা হয় ৷ সেই হত্যার বিচার বছরের পর আটকে থাকে৷ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় ৷ এটা তো একধরনের দুঃশাসনই ৷ সেই পরিপ্রেক্ষিতে আমাদের স্লোগান ছিল৷ কিন্তু পুলিশ তাতে বাধা হয়ে দাঁড়ায় ৷’

‘দুপুরে সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশ এসে ব্যানারটি খুলে ফেলার নির্দেশ দেয়৷ ওসি জানান, আমাদের স্লোগান নিয়ে উপর মহলের আপত্তি আছে ৷ আমরা ব্যানার না সরিয়ে আমাদের প্রতিবাদের অংশ হিসেবে ব্যানারে কালো কাপড় বেঁধে কর্মসূচি সম্পন্ন করেছি ৷ এটাও এক ধরনের প্রতিবাদই ৷ মত প্রকাশ না করতে পারা দুঃশাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কালো কাপড় ৷’

জোটের সভাপতি ভবানী শংকর রায় বলেন, ‘একুশ আমাদের সাহস জোগায় ৷ একুশের সাহসে একাত্তরে এ দেশ স্বাধীন হয়েছে ৷ একুশ থেকে একাত্তর পর্যন্ত প্রতিবাদী অনেক গান, কবিতা রচিত হয়েছে ৷ এখন সেসব গান-কবিতা আবৃত্তি করলেও তো দেখছি সমস্যা হবে ৷ নিজের গায়ে নিলে তো কোনকিছুই করা যাবে না৷ পুলিশের এমন কর্মকান্ড মতপ্রকাশে হস্তক্ষেপেরই নিদর্শন ৷’

পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা শিল্পী রফিউর রাব্বি বলেন, ‘একুশের চেতনাই হচ্ছে যে কোন দুঃশাসনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর সাহস ৷ একুশ আমাদেরকে সে সাহস জোগায় ৷ বাংলাদেশে যে সুশাসন চলছে না সেটা সারাদেশ ও বিশ্ববাসী জানে৷ সেই দুঃশাসনের বিরুদ্ধে উচ্চারণই ছিল ব্যানারে ৷ পুলিশ তাতে বাধা দিয়ে যে কান্ড ঘটিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ৷’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বিষয়টি স্বীকার করে গণমাধ্যমকে বলেন, ‘ব্যানারে দুঃশাসন লেখা থাকায় সেটি পরিবর্তন করতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আমি এটি করেছি। তবে চাপ প্রয়োগ করা হয়নি।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু বলেন, ‘এমন ঘটনা আমরা জানা নেই।’

Previous Post

সোনারগাঁয়ে রান্নাঘরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪

Next Post

গণপিটুনীর পর পিতা পুত্রকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
গণপিটুনীর পর পিতা পুত্রকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ

গণপিটুনীর পর পিতা পুত্রকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য