• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

গণপিটুনীর পর পিতা পুত্রকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ

Tuesday, 21 February 2023, 11:00 pm
গণপিটুনীর পর পিতা পুত্রকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ
5
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

ফতুল্লা থানার পাগলায় পূর্ব শত্রুতার জেরে শাকিবুল হক সজিব নামে এক কলেজছাত্র ও তার বাবা মো. শাহজাহানকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসীর দাবি, মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত মো. রনি ওরফে পেঁচা রনি কলেজ ছাত্র সজিবের পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তাকে ডিবি পুলিশে ধরিয়ে দেয়। ডিবি সদস্যরা সজিবকে আটক করে নিয়ে যেতে চাইলে বাধা দেয় এলাকাবাসী। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী ডিবি সদস্যদের গণপিটুনি দেয় এবং তাঁদের গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ এসে ওই ডিবি সদস্যদের উদ্ধারের পর সজিব ও তার বাবাকে মাদক মামলায় গ্রেপ্তার করে নিয়ে যায়। এরই মধ্যে তাদের আদালতেও চালান দেওয়া হয়েছে। সোমবার রাত ১০টার দিকে পাগলার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সজিব স্থানীয় হাজি মিছির আলী কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা মো. শাহজাহান নিশ্চিন্তপুর এলাকায় মায়ের দোয়া কমিউনিটি সেন্টারের মালিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে পেঁচা রনি নিশ্চিন্তপুরে সজিবকে তাদের বাড়ির কাছে আটকে পকেটে ইয়াবা ঢুকিয়ে দেয়। এ সময় কাছেই একটি কালো মাইক্রোবাসে সজিবকে টেনেহিঁচড়ে তোলার চেষ্টা করে রনিসহ কয়েকজন সাদা পোশাকধারী। সজিব চিৎকার করলে এলাকাবাসী মাইক্রোবাসটি আটক করে। সাদা পোশাকধারীরা নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। কিন্তু রনির অভিযোগের পরিপ্রক্ষিতে কেন সজিবকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তা নিয়ে শুরু হয় বাগ্‌বিতণ্ডা। এক পর্যায়ে ডিবি সদস্যরা সজিবকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাদের গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি দেয়। ভাঙচুর করা হয় গাড়িটি। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও অতিরিক্ত ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সজিব ও তার বাবাকে মাদক মামলায় গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

সজিবের মা ফিরোজা বেগম জানান, পেঁচা রনির আত্মীয়স্বজনের সঙ্গে ফুটবল খেলা নিয়ে সম্প্রতি সজিবের ঝগড়া হয়েছিল। এর জেরেই রনি তার ছেলেকে মাদক দিয়ে ফাঁসিয়েছে। তাঁর স্বামীকেও পুলিশ ধরে নিয়ে গেছে। পরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত এসপি তরিকুল ইসলাম বলেন, ১০ পিস ইয়াবাসহ সজিব নামে ওই ছেলেটিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার লোকজন ডিবি পুলিশের ওপর হামলা চালিয়েছে। হামলায় ৩-৪ জন ডিবি সদস্য আহত হয়েছেন। ফতুল্লা থানা পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। তবে কোনো মাদক ব্যবসায়ী ওই কলেজ ছাত্রকে ধরিয়ে দিয়েছে- এমন অভিযোগ তিনি জানেন না বলে দাবি করেন। তিনি বিষয়টির খোঁজ নেবেন বলে জানান।

Previous Post

‘দুর হ দুঃশাসন’ কালা কাপড়ে বাধতে বাধ্য করলেন ওসি !

Next Post

ডাকাতিকালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ শামীম আটক

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
ডাকাতিকালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ শামীম আটক

ডাকাতিকালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ শামীম আটক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য